Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Soumitrisha Kundoo

একগুচ্ছ লাল গোলাপ, চকোলেট, জন্মদিনে মাঝরাতে ‘মিঠাই’ সৌমিতৃষাকে সারপ্রাইজ দিল কে?

বৃন্দাবন বা পুরীতেই প্রতি বছর জন্মদিন উদযাপন করেন সৌমিতৃষা। এবারের জন্মদিন কীভাবে কাটছে অভিনেত্রীর?

শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৮:৩৬

link
শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৮:৩৬

options
link
একগুচ্ছ লাল গোলাপ, চকোলেট, জন্মদিনে মাঝরাতে ‘মিঠাই’ সৌমিতৃষাকে সারপ্রাইজ দিল কে? zoom
অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডুর জন্মদিন সেলিব্রেশনের মুহূর্ত। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম।
Advertisement

মঙ্গলবার টলিপাড়ার ‘মিঠাই’রানি সৌমিতৃষা কুণ্ডুর জন্মদিন। প্রতি বছরের জন্মদিনটা কাটে শ্রীকৃষ্ণের কাছে আরাধনা করেই। বৃন্দাবন বা পুরীতেই প্রতি বছর জন্মদিন উদযাপন করেন সৌমিতৃষা (Soumitrisha Kundoo)। এবারের জন্মদিন কীভাবে কাটছে অভিনেত্রীর?

সোশাল মিডিয়ায় চোখ রাখতেই দেখা গেল তাঁকে হলুদ পোশাকে সেজে। মুখে সেই মিষ্টি হাসি দিয়েই বরাবরের মতো ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ‘মিঠাই’ রানি। সঙ্গে হাতে একগুচ্ছ লাল গোলাপ, কেক আর চকোলেট। মাঝরাতে জন্মদিনের সেলিব্রেশনের নানা মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন তিনি। যা দেখে অনেকেরই মনে হয়েছে পছন্দের নায়িকার জন্মদিনে কে করলেন এই বিশেষ আয়োজন? জন্মদিনে কে তাঁকে সারপ্রাইজ দিলেন? এসবের মাঝেই কীভাবে নিজের এবারের জন্মদিনটা সেলিব্রেট করছেন সৌমিতৃষা, তা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে। ফোনের ওপার থেকে অভিনেত্রী বলেন, “প্রতি বছরই এই সময়টা নয় বৃন্দাবন আর নয়তো পুরীতে কাটে। এবারে বাড়িতে পরিস্থিতি খুবই কঠিন। একটা দুর্ঘটনায় মায়ের পায়ের আঙুলে চোট লেগেছে। অন্যদিকে আচমকাই মাসির একটা অস্ত্রোপচার করতে হয়েছে। ফলে সমস্ত ব্যবস্থা করেও শেষ অবধি টিকিট বাতিল করতে হয়েছে বিমানের। মন খারাপ অবশ্যই। তবে আমি বিশ্বাস করি আরও বড় কোনও বিপদ অপেক্ষা করছিল। যা থেকে বেঁচে গেলাম।”

Advertisement

সোশাল মিডিয়ায় চোখ রাখতেই দেখা গেল তাঁকে হলুদ পোশাকে সেজে। মুখে সেই মিষ্টি হাসি দিয়েই বরাবরের মতো ক্যামেরার সামনে পোজ দিয়েছেন ‘মিঠাই’ রানি। সঙ্গে হাতে একগুচ্ছ লাল গোলাপ, কেক আর চকোলেট।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

 

মনের মানুষই কি তাহলে সৌমির জন্মদিনের সমস্ত আয়োজন করেছেন, সারপ্রাইজ দিয়েছেন তাঁকে? “এর উত্তরে অভিনেত্রী বলেন, “না, কোনও মনের মানুষ নেই। তবে আমার ভক্তরা আমাকে যে রকম ভালোবাসেন ও তাঁরা যেভাবে আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাতে আমি আপ্লুত। তাঁরা কেউ আমার জন্য পুজো দেন। আমার জন্য যেভাবে প্রার্থনা করছেন সেটাই আমার জন্য একটা বড় রক্ষাকবচ হয়ে গিয়েছে।” জন্মদিনের ভোজে কী থাকছে? অভিনেত্রী বলেন, “এবার শেষ মুহূর্তে যাওয়া বাতিল হল বলে তাই, নাহলে অন্যান্যবার নিরামিষ খেয়েই কাটে। এবারও তেমনই। রাতে নিরামিষ কেক কেটেছি। বিকেলে পরিবারের সঙ্গে একটু বেরনোর পরিকল্পনা রয়েছে।”

উল্লেখ্য, ‘গুরুদক্ষিণা’ ধারাবাহিকের হাত ধরে অভিনয়ে অভিষেক ঘটেছিল সৌমিতৃষার। এরপর ‘জয় কালী কলকাত্তাওয়ালি’, ‘লৌকিক না অলৌকিক’, ‘কনে বউ’ এর মতো ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে দর্শকের মন জয় করেছে। তবে সৌমিতৃষা দর্শকের দরবারে ব্যাপক পরিচিত পান ‘মিঠাই’ ধারাবাহিকের সুবাদে। সকলের মনের মণিকোঠায় জায়গা করে নেন সৌমিতৃষা। এরপর বড়পর্দায় অভিষেক ঘটে সুপারস্টার দেবের ‘প্রধান’ ছবির হাত ধরে। ওটিটি মাধ্যমেও সৌমিতৃষার ‘কালরাত্রি’ সিরিজ অত্যন্ত জনপ্রিয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.