Sonakshi Sinha

‘জেন জি’ জিততেই কান ধরে ওঠবোস, কেন এই পদক্ষেপ সোনাক্ষীর? দেখুন ভিডিও

'আমি শিল্পী তবে জেন জি শিল্প'। ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর ভিডিওবার্তায় কেন বললেন সোনাক্ষী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৪:২২

options
link
‘জেন জি’ জিততেই কান ধরে ওঠবোস, কেন এই পদক্ষেপ সোনাক্ষীর? দেখুন ভিডিও
'জেন জি' জিততেই কান ধরে ওঠবোস

নিট কেলেঙ্কারিতে প্রথম থেকেই যুবসমাজের পাশে ছিলেন ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সিনহা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর ‘জেন জি’কে স্যালুট জানাতে প্রকাশ্যে কান ধরে উঠবোস করলেন। তবে এর নেপথ্যে রয়েছে এক বিশেষ কারণ। এতদিন ভাবতেন যুবসমাজ তুলোয় মোড়া! বিশেষ গুরুত্ব দিতেন না। কিন্তু, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা সোনাক্ষীর চোখ খুলে দিয়েছে, ভেঙে দিয়েছে সকল ভ্রান্ত ধারণা। কোনওরকম রাখঢাক না করেই নিজের ভুল শুধরে তরুণ প্রজন্মের অদম্য জেদকে কুর্নিশ জানিয়েছেন। সেই সঙ্গে যুবসমাজের কাছে ক্ষমা চেয়ে প্রকাশ্যে কান ধরে ওঠবোস করে ভুলের প্রায়শ্চিত্ত করেছেন সোনাক্ষী সিনহা।

Advertisement

বর্তমান প্রজন্মের উদ্দেশে সোনাক্ষীর বার্তা, “তোমরা আজ কী করে দেখালে সেটা হয়তো তোমরাই জানো না।আমি একজন শিল্পী, কিন্তু প্রকৃত শিল্প তো জেন জি। জানো, আমি এতদিন তরুণ প্রজন্মকে বিশেষ গুরুত্ব দিতাম না। ভাবতাম, এরা যা খুশি তাই করে। একটু পরেই ক্লান্ত হয়ে যায়। এদের দ্বারা কিছুই হবে না। কিন্তু আমার সেই ধারণা ভেঙে দেওয়ার জন্য আজ আমি তোমাদের স্যালুট জানাই। আমি তোমাদের মতো হতে চাই। আমার তো এখন জেন জি হতে ইচ্ছে করছে। আজ যা করে দেখিয়েছ, সেটা সত্যিই অবিশ্বাস্য।”

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonakshi Sinha (@aslisona)

Advertisement

তরুণদের জয়ের সাফল্য উদযাপনী বার্তার প্রতিটি লাইনে সোনাক্ষীর উচ্ছ্বাস ছিল একেবারে চোখে পড়ার মতো। এরপর ক্যামেরার সামনেই দু-তিনবার ওঠবোস করেন শত্রুঘ্নকন্যা। প্রসঙ্গত, নিট প্রশ্নফাঁসে ককরোচ জনতা পার্টির প্রায় সব দাবিই মেনে নিয়েছিল কেন্দ্র। তবে তাঁদের মূল দাবি ছিল শিক্ষামন্ত্রীর ইস্তফা। কেন্দ্র সেই দাবি নিয়ে আলোচনার জন্য সময় চেয়েছিল বিক্ষোভকারীদের কাছে। এরই মধ্যে শনিবার নিজের ইস্তফাপত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠিয়ে দিয়েছেন ধর্মেন্দ্র। সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট করে পদত্যাগের কথা জানিয়ে দিয়েছেন তিনি।

Union Education Minister Dharmendra Pradhan submits resignation
ধর্মেন্দ্র প্রধান

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.