Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Soumya Mukherjee

‘এবার মানুষ কাটার পালা’, সমাজমাধ্যমে সৌম্যর রহস্যময় পোস্ট ঘিরে তুলকালাম

২৬ জুলাই জন্মদিনে সোশাল মিডিয়ায় অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়ের রহস্যময় পোস্ট!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৩:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৬, ২০২৬, ১৩:১৯

options
link
‘এবার মানুষ কাটার পালা’, সমাজমাধ্যমে সৌম্যর রহস্যময় পোস্ট ঘিরে তুলকালাম zoom
সমাজমাধ্যমে সৌম্যর রহস্যময় পোস্ট ঘিরে তুলকালাম
Advertisement

সৌম্য মুখোপাধ্যায়, এই মুহূর্তে বাংলা সিনেমা-সিরিজের অন্যতম জনপ্রিয় মুখ। সাবলীল অভিনয় বারবার বাঙালি দর্শকের মনকে প্রভাবিত করছে। ভিন্নস্বাদের চরিত্রে জুড়ি মেলা ভার সৌম্যর। ২৬ জুলাই জন্মদিনে সোশাল মিডিয়ায় অভিনেতা সৌম্য মুখোপাধ্যায়ের রহস্যময় পোস্ট! রবিবাসরীয় ছুটির দিনে সেই পোস্ট ঘিরে সোশালপাড়ায় শোরগোল। এক রামে রক্ষে নেই, দোসর বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম সফল পরিচালক পাভেল। দুজনে মিলে এবার নাকি মানুষ কাটার পরিকল্পনা করছেন!

হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই কিন্তু ঘোর বাস্তব। আর এ কথা নিজেই স্বীকার করেছেন সৌম্য মুখোপাধ্যায়। এখানেই শেষ নয়, সৌম্যর সাফ কথা, পাভেলই বলেছেন, ‘এবার মানুষ কাটার পালা।’ এ কেমন হিংস্র মানসিকতা! আসলে সবটাই ঘটবে রিল লাইফে। অভিনেতা আর পরিচালকের এহেন রহস্যময় কথোপকথনের আড়ালে দর্শকের জন্য কোনও বিরাট ধামাকা রয়েছে, তা বলাই বাহুল্য। রহস্য জিইয়ে রেখে সৌম্যর সোশাল মিডিয়া পোস্টে দর্শকের কৌতুহলের পারদ একেবারে ঊর্ধ্বমুখী তা বললে অত্যুক্তি হবে না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সৌম্যর সঙ্গে হাত মিলিয়ে নতুন কোন চমক আনছেন পরিচালক পাভেল? তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। পোস্টে ঠিক কী লিখেছেন সৌম্য? ‘অনেক প্রেম করেছি, কসাই হয়ে মাংস কেটেছি…পাভেলদা বললো এবার মানুষ কাটার পালা।’ এটাই নাকি জন্মদিনের সেরা উপহার। এই কয়েকটি লাইনই এখন সোশাল মিডিয়ার আলোচনার কেন্দ্রে। একেবারে ভিন্নধর্মী, নেতিবাচক চরিত্রে দর্শকের দরবারে ধরা দেবেন নাকি রামায়ণের কোন চরিত্র?

সৌম্যর পোস্টে রহস্য যে ক্রমশ ঘনীভূত হচ্ছে সে কথা বলার অপেক্ষাই রাখছে না। প্রতিটি লাইনেই যেন রহস্যের হাতছানি। সেই সঙ্গে আবার সৌম্যর গুগলিতেও মজেছে নেটবাসী। পুরস্কারের টোপ দিয়ে অভিনব ধাঁধা সমাধানের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। দর্শকের উত্তেজনায় সুরসুরি দিয়ে যোগ করেছেন, ‘রামায়ণের কোন চরিত্র? বলতে পারলে পুরস্কার আছে।’

কারও মতে, সকলের নজর কাড়তে অভনব কায়দায় নতুন ছবির ঘোষণা। কেউ আবার বলছেন ‘রামায়ণ’ অবলম্বনে কোন গল্প বুনেছেন পরিচালক পাভেল। জন্মদিনের শুভেচ্ছার ভিড়ে রহস্যময় পোস্ট সৌম্যর বিশেষ দিনে বাড়তি মাত্রা যোগ করেছে। পাভেল, সৌম্য জুটি কী চমক নিয়ে আসছেন সেই অপেক্ষায় সিনেপ্রেমীরা?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.