India-Pakistan Conflict

‘রং চড়িয়ে সার্কাস হচ্ছে’, ভারত-পাক সংঘাতের উত্তপ্ত আবহে ‘রণং দেহি’ সোনাক্ষী, কাকে কড়া বার্তা?

উত্তপ্ত আবহে কোন বার্তা দিলেন সোনাক্ষী সিনহা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৯, ২০২৫, ১৬:৫৬

options
link
‘রং চড়িয়ে সার্কাস হচ্ছে’, ভারত-পাক সংঘাতের উত্তপ্ত আবহে ‘রণং দেহি’ সোনাক্ষী, কাকে কড়া বার্তা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের নির্লজ্জ আক্রমণে জোরাল প্রত্যাঘাত ভারতের। জল, স্থল ও আকাশপথে ভারতীয় সেনার ‘আল আউট’ আক্রমণে পাকিস্তান কার্যত খান খান! আর এমন উত্তপ্ত আবহের সুযোগ বুঝেই নেটভুবন দাপিয়ে বেড়াচ্ছেন নানা ছবি-ভিডিও। যার অধিকাংশ ভুয়ো। পিআইবি ফ্যাক্ট চেকের তরফে ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। এদিকে টিআরপি’র দৌড়ে এগনোর জন্য নেটপাড়া থেকে সংগৃহিত পাক মুলুকের ‘জ্বলন্ত ভিডিও’ দেখিয়ে বিপাকে সংবাদমাধ্যম চ্যানেলের একাংশ। ইতিমধ্যেই ‘ফেক ভিডিও’ দেখানো নিয়ে কড়া নির্দেশিকা জারি হয়েছে। এমতাবস্থাতেই রণং দেহি মূর্তি ধারণ করে কড়া বার্তা সোনাক্ষী সিনহার।

Advertisement

ভারত-পাক সংঘাতের আবহে যখন দেশে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে, তখন এমন পরিস্থিতিতেই ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলির একাংশের খবর পরিবেশনের পদ্ধতিকে ‘সার্কাস’ বলে বিদ্রুপ করেছেন সোনাক্ষী। শুক্রবার প্রতীরক্ষা মন্ত্রকের তরফে দেওয়া নির্দেশিকা শেয়ার করে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনেত্রী। একেবারে চাঁচাছোলা ভাষাতেই সোনাক্ষীর মন্তব্য, ‘অতিনাটকীয় সব দৃশ্য আর একনাগাড়ে শব্দের ঝঙ্কার, লোকজনের চিৎকার আর শুধুই চিৎকার… এসব দেখে আমি ক্লান্ত! আপনারা কী করছেন? তথ্য বিকৃত না করে নিজের কাজটা করুন শুধু। ভগবানের দোহাই, যুদ্ধের খবরকে চাঞ্চল্যকর করে তোলা আর মানুষের মধ্যে আতঙ্কের আবহ সৃষ্টি করা থেকে বিরত থাকুন।’ সেই পোস্টেই দর্শক-অনুরাগীদের উদ্দেশে সোনাক্ষী সিনহার সংযোজন, ‘ভরসাযোগ্য খবরের উৎস খুঁজে বের করুন। আর সেটা দেখুন। খবরের নামে এসব আবর্জনার স্তূপ থেকে নিজেদের দূরে রাখুন।’

Advertisement

Sonakshi Sinha SLAMS News Channels For Sensationalising India-Pakistan Conflict

Advertisement

শুক্রবার সকালে সংবাদমাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে দেশের সামরিক অভিযান তথা সেনাজওয়ানের গতিবিধির লাইভ কভারেজ সম্প্রচার থেকে বিরত থাকার নির্দেশিকা জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রক। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা জারির ঘণ্টাখানেকের মধ্যেই সেই খবর শেয়ার করে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন শত্রুঘ্নকন্যা। এই ধরনের খবর সম্প্রচারের ফলে যে দেশের সেনাজওয়ান কর্মীরা বিপদে পড়তে পারেন, সেকথাই ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন সোনাক্ষী সিনহা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.