Sonakshi Sinha

মুসলিম হয়েও গণেশ পুজো জাহির ইকবালের! স্বামীকে কটাক্ষের হাত থেকে বাঁচাতে কী করলেন সোনাক্ষী?

Ganesh Chaturthi 2026: ধর্ম নিয়ে যাতে নিন্দুকদের রোষানলে না পড়তে হয়, তার জন্য মোক্ষম অস্ত্র ব্যবহার করেছেন সোনাক্ষী। কটাক্ষের ভয়ে কী করলেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৬, ১৪:৫১

options
link
মুসলিম হয়েও গণেশ পুজো জাহির ইকবালের! স্বামীকে কটাক্ষের হাত থেকে বাঁচাতে কী করলেন সোনাক্ষী?
গণেশ পুজো জাহির-সোনাক্ষীর।

“আমরা বরাবর একে-অপরের ধর্ম এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল”, সেকথা আগেই জানিয়েছিলেন সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)। বিয়ের পর গুড়ি পড়বা হোক বা ইদ-দিওয়ালি থেকে করওয়া চৌথ, সব উৎসব-অনুষ্ঠানেই সম্প্রীতির স্বাক্ষর রেখেছেন জাহির ইকবাল এবং সোনাক্ষী সিনহা। স্বাভাবিকভাবেই এবার গণপতি উৎসবের আবহেও তার ব্যতিক্রম ঘটেনি। কিন্তু এবার যাতে ধর্ম নিয়ে নিন্দুকদের রোষানলে না পড়তে হয়, তার জন্য মোক্ষম অস্ত্র ব্যবহার করেছেন সোনাক্ষী।

Advertisement

খুড়িয়ে খুড়িয়ে পুজোর আসর পর্যন্ত এসে সোনাক্ষীকে নিয়ে গণপতির আরাধনা করতে দেখা যায় তাঁকে। আর এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত নিজেরাই সোশাল পাড়ায় ভাগ করে নিয়েছেন জাহির-সোনাক্ষী।

নিজেদের বাড়িতে পুজো না হলেও পায়ের সমস্যার জন্য ক্রাচ নিয়েই সলমন খানের বোন অর্পিতা খান শর্মার বাড়ির গণপতি পুজোয় শামিল হয়েছিলেন জাহির ইকবাল। সঙ্গে ছিলেন স্ত্রী সোনাক্ষীও। সেখানে নিষ্ঠাভরে আরতি করেন তারকাদম্পতি। অভিনেত্রীর পরনে নীল সালোয়ার স্যুট। অন্যদিকে সাদামাটা কুর্তায় দেখা যায় জাহিরকে। খুড়িয়ে খুড়িয়ে পুজোর আসর পর্যন্ত এসে সোনাক্ষীকে নিয়ে গণপতির আরাধনা করতে দেখা যায় তাঁকে। আর এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত নিজেরাই সোশাল পাড়ায় ভাগ করে নিয়েছেন জাহির-সোনাক্ষী। তবে এবার যাতে আর ধর্ম নিয়ে কটাক্ষের শিকার না হতে হয় তাঁর জন্যে আগেভাগেই কোমর বেঁধেছেন তারকাদম্পতি। পোস্টের কমেন্ট সেকশনই বন্ধ করে দিয়েছেন, যাতে বরাবরের মতো ধর্মধ্বজাধারীদের রোষানলে না পড়তে হয় তাঁদের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এককথায় বিয়ের পর একাধিকবার শুধুমাত্র ‘ধর্মের কারণে’ই বিতর্কের শিরোনামে বিরাজ করেছে শত্রুঘ্নকন্যা। শোনা যায়, এই ভিনধর্মী বিয়ের জন্যই নাকি অভিনেত্রীর দুই ভাই লব-কুশ তাঁদের অনুষ্ঠানে অংশ নেননি! তবে নিন্দুক, নেটপাড়ার নীতিপুলিশদের বুড়ো আঙুল দেখিয়ে ‘মিঞা-বিবি’ দিব্যি সুখের ঘরকন্না পেতেছেন।

২০২৪ সালের ২৩ জুন, দুই পরিবারকে সাক্ষী রেখে ‘স্পেশাল ম্যারেজ অ্যাক্টে’ আইনি মতে বিয়ে করেন সোনাক্ষী-জাহির। তাঁদের ভিনধর্মী বিয়ে নিয়ে পরবর্তী মাস কয়েকজুড়ে কম চর্চা হয়নি। হিন্দু পরিবারের মেয়ে হয়ে মুসলিম পরিবারে বিয়ে করায় নেটভুবনের রোষানলে পড়তে হয়েছিল সোনাক্ষী সিনহাকে। এককথায় বিয়ের পর একাধিকবার শুধুমাত্র ‘ধর্মের কারণে’ই বিতর্কের শিরোনামে বিরাজ করেছে শত্রুঘ্নকন্যা। শোনা যায়, এই ভিনধর্মী বিয়ের জন্যই নাকি অভিনেত্রীর দুই ভাই লব-কুশ তাঁদের অনুষ্ঠানে অংশ নেননি! তবে নিন্দুক, নেটপাড়ার নীতিপুলিশদের বুড়ো আঙুল দেখিয়ে ‘মিঞা-বিবি’ দিব্যি সুখের ঘরকন্না পেতেছেন। তাঁদের সোশাল মিডিয়ায় উঁকি দিলেই সংসারসুখের ঝলক মেলে। এবার গণপতি উৎসবের আবহে ফের ধর্ম নিয়ে প্রশ্নের মুখে পড়তে হল তারকাদম্পতিকে।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonakshi Sinha (@aslisona)

সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, “জাহির কোনওদিন ওঁর ধর্ম আমার ওপর চাপিয়ে দেয়নি। আমিও আমার ধর্ম ওঁর উপর চাপিয়ে দিতে চাইনি। আমাদের মধ্যে কখনও ধর্ম নিয়ে কোনও আলোচনাও হয়নি।” বিয়ের পর সোশাল মিডিয়াতেও কটাক্ষের ঝড় বয়ে যায় সেই কারণেই কি ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন বন্ধ রেখেছিলেন? সোনাক্ষী জানান, “আমরা আসলে নতুন জীবন শুরু করার সময়ে নিন্দুকদের এত নেতিবাচক মন্তব্য নিয়ে স্ট্রেস নিতে চাইনি। তাই বন্ধ রেখেছিলাম।” এবারও নিন্দুকদের হাত থেকে রেহাই পেতে সেই পন্থাই অবলম্বন করলেন সোনাক্ষী সিনহা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.