Sonam Bajwa

‘ও বলত আপনার মতো শরীর…’, সোনমের মোহে বিভোর প্রেমিক, সম্পর্ক ভেঙে অভিনেত্রীর মুখোমুখি তরুণী

এক সাধারণ প্রাক্তন প্রেমিকযুগলের সম্পর্ক ভাঙার নেপথ্যে কীভাবে জড়িত অভিনেত্রী সোনম বাজওয়া? 'ফেমাসলি ফিট উইথ সোফি'-তে এসে সেই কথা প্রকাশ্যে জানালেন এবং একইসঙ্গে নিজের অস্বস্তির কথাও শেয়ার করলেন 'হাউজফুল ৫' খ্যাত অভিনেত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৩, ২০২৬, ১১:৫৯

options
link
‘ও বলত আপনার মতো শরীর…’, সোনমের মোহে বিভোর প্রেমিক, সম্পর্ক ভেঙে অভিনেত্রীর মুখোমুখি তরুণী
সোনমের জন্য সম্পর্কে ভাঙন!

রূপোলি দুনিয়ার তারকাদের গ্ল্যামার, সৌষ্ঠব কোমরের ঝলকানির মোহে আসক্ত হয়ে যায় সাধারণ মানুষ। অনেক পুরুষ তো আবার প্রেমিকা বা স্ত্রীর মধ্যে স্বপ্নের নায়িকাকে খুঁজে পাওয়ার চেষ্টা করে। কিন্তু, এমনটা কখনও শুনেছেন প্রেমিকার মুখের আদল বা শারীরিক গঠন পছন্দের নায়িকার মতো না হওয়ায় তাঁকে জীবন থেকেই চিরতরে বাদ দিয়ে দেয়! অভিনেত্রী সোনম বাজওয়ার এক ভক্ত ঠিক এই কারণেই প্রেমিকার সঙ্গে বাগদান ভেঙে দিয়েছিলেন। তারপর কী ঘটেছিল?

Advertisement

সম্প্রতি সোফি চৌধুরীর সঞ্চালনায় ‘ফেমাসলি ফিট উইথ সোফি’-তে এসে সেই ঘটনার কথাই বললেন সোনম। সেলিব্রিটি ইমেজ কীভাবে কারও ব্যক্তিগত জীবনে প্রভাব ফেলতে পারে এই ঘটনা যেন তারই প্রমান। এক সাধারণ প্রাক্তন প্রেমিকযুগলের সম্পর্ক ভাঙার নেপথ্যে কীভাবে জড়িত অভিনেত্রী সোনম বাজওয়া? স্মৃতিচারণ করে বলেন, “একদিন এক তরুণী আচমকা আমার সামনে এসে প্রশ্ন করেন আপনি কি সোনম বাজওয়া? আমি হ্যাঁ বলতেই ওই তরুণী বলেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার জন্যই আমার বাগদান ভেঙে গিয়েছে।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sonam Bajwa (@sonambajwa)

Advertisement

কথাটা শুনে কোনও প্রতিক্রিয়া দেওয়ার মতো অবস্থায় ছিলেন না সোনম, পুরো হতবাক। কিন্তু, ওই তরুণী ঝড়ের গতিতে নিজের কথা বলেই যাচ্ছেন। অভিযোগ জানানোর পরক্ষণেই আবার সুর নরম করে বলেন, “আমি এখন খুব খুশি। ওই ছেলেটার সঙ্গে বাগদান ভেঙে দিয়েছিলাম কারণ ও আপনার প্রতি অতিরিক্ত আসক্ত ছিল এবং সবসময় বলত আমি যেন আপনার মুখের আদলে নিজেকে নতুন করে গড়ে তুলি। শারীরিক গঠনও যেন আপনার মতোই হয়। এটা আমার জন্য খুবই কঠিন কাজ ছিল। সেই জন্যই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছি। এখন আমি যাঁর সঙ্গে নতুন জীবন শুরু করেছি সে আমাকে খুব ভালোবাসে।”

সোনম বাজওয়া বলেন, “একদিন এক তরুণী আচমকা আমার সামনে এসে প্রশ্ন করেন আপনি কি সোনম বাজওয়া? আমি হ্যাঁ বলতেই ওই তরুণী বলেন, আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনার জন্যই আমার বাগদান ভেঙে গিয়েছে।”

এই অপ্রত্যাশিত স্বীকারোক্তি শুনে বাজওয়া ওই তরুণীর জন্য খুশি হয়েছিলেন এবং তাঁকে শুভেচ্ছাও জানিয়েছিলেন। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন সোনম বাজওয়া। ২০১২ সালে ফেমিনা মিস ইন্ডিয়া-তে অংশগ্রহণ করে প্রথমবার লাইমলাইট কেড়েছিলেন। সেই বছরই ‘বেস্ট অফ লাক’ ছবি দিয়ে অভিনয়ে আত্মপ্রকাশ।

এরপর ‘পঞ্জাব ১৯৮৪’-এ সোনমের অভিনয় দর্শকমহলে প্রশংসিত হয়। পরবর্তীতে ‘নিক্কা জেইলদার’, সর্দার জি ও ‘ক্যারি অন জাট্টা ৩’-এর মতো ছবিতে সুযোগ পেয়ে পঞ্জাবি ফিল্মইন্ডাস্ট্রির পরিচিত মুখ হয়ে ওঠেন সোনম বাজওয়া। আঞ্চলিক সিনেমার পাশাপাশি হিন্দি, তামিল ও তেলুগু ছবিতেও কাজ করেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.