সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাদাটি তো বিখ্যাত বটেই! যে খ্যাতি কি না তাঁর দীর্ঘ পথ চলার ফসল! তবে বোনটিও যে কিছু কম যান না, সম্প্রতি প্রমাণিত হল তা! যথাযথ ভাবে আত্মপ্রকাশের পর থেকেই তাঁকে ঘিরে উত্তাল হল নেট-দুনিয়া!

কী এমন করেছেন সোনু নিগমের বোন টিশা নিগম?

যে পথে দাদার খ্যাতি, বোনও হাঁটছেন সেই পথ ধরেই। নিজেকে পরিচিত করে তোলার জন্য তৈরি করেছেন এক মিউজিক ভিডিও। হুবহু সোনু নিগমের ঘরানা মেনেই। মনে আছে আশির দশকে সোনু নিগমের হিট হওয়া একটার পর একটা মিউজিক ভিডিওর কথা? যে ভিডিওগুলোর বেশির ভাগেই গায়ককে দেখা যেত ভাঙা প্রেমের স্মৃতিচারণে? সঙ্গে দেখা যেত সুন্দরীদের সঙ্গে আলতো শরীরী প্রেম?

ওই একই থিমে নিজের মিউজিক ভিডিও সাজিয়েছেন টিশা। ‘কাটনা নাই’ গানে শোনা যাচ্ছে তাঁর দক্ষ গায়কি আর দেখা যাচ্ছে রক্তে ঢেউ তোলা রোমান্স-পর্ব। যে গানটি সোনু নিগমের অনুরোধে টিশার জন্য কম্পোজ করেছেন সাজ্জাদ আলি।

বিশ্বাস না হলে টিশার সেই প্রণয়লীলা দেখে নিন ভিডিওয় ক্লিক করে!
সর্বশেষ খবর
-
ছানাকে খুঁজতে গিয়ে লোকালয়ে ঢুকে মৃত্যু মা গন্ডারের, ১০ ঘণ্টার চেষ্টায় সেই শাবককে উদ্ধার করল বনদপ্তর
-
মল্লিকা শেরাওয়াতের প্রেমে মশগুল টম ক্রুজ! ‘মাঝেমধ্যেই ভিডিও পাঠান’, নায়িকার দাবিতে হুলুস্থুল!
-
গণধোলাইয়ে বাধা দিয়ে ‘চোর’কে কেন ছেড়ে দিল? রাগে দাদাকে গুলি করে মারল ভাই!
-
দিল্লি হাই কোর্টে ধাক্কা অলিম্পিক পদকজয়ী সুশীল কুমারের, খুনের মামলায় খারিজ জামিন
-
গরুপাচার মামলায় সিজ করেছিল সিআইডি, এনামুলের আত্মীয়দের সেই ভবনে আগুন, নিছক দুর্ঘটনা?