Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Rhino calf rescued

ছানাকে খুঁজতে গিয়ে লোকালয়ে ঢুকে মৃত্যু মা গন্ডারের, ১০ ঘণ্টার চেষ্টায় সেই শাবককে উদ্ধার করল বনদপ্তর

শাবক গন্ডারকে উদ্ধার করে জঙ্গলে ছাড়ার পর একাই দৌঁড়ল গভীর জঙ্গলের দিকে। কিন্তু মা... নেই!

রাজ কুমার
রাজ কুমার

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৬:১৩

link
রাজ কুমার
রাজ কুমার

শেষ আপডেট: আগস্ট ১২, ২০২৬, ১৬:১৩

options
link
ছানাকে খুঁজতে গিয়ে লোকালয়ে ঢুকে মৃত্যু মা গন্ডারের, ১০ ঘণ্টার চেষ্টায় সেই শাবককে উদ্ধার করল বনদপ্তর zoom
লোকালয় থেকে উদ্ধার গন্ডার শাবক। নিজস্ব ছবি।
Advertisement

মায়ের কোল থেকে হারিয়ে গিয়েছিল ছোট্ট ছানা। টানা ১০ ঘণ্টার অভিযানের পর তার খোঁজ পেল বনদপ্তর। শাবক গন্ডারকে উদ্ধার করে জঙ্গলে ছাড়ার পর একাই দৌঁড়ল গভীর জঙ্গলের দিকে। কিন্তু মা… নেই!

জলদাপাড়া পশ্চিম রেঞ্জের অন্তর্গত কুঞ্জনগর বিট এলাকা থেকে একটি পূর্ণবয়স্ক স্ত্রী গণ্ডার তার শাবকসহ কুঞ্জনগর গ্রামে ঢুকে পড়ে। একটি পুরুষ গণ্ডারের তাড়া খেয়ে তারা সেখানে চলে এসেছিল বলে জানা যায়। লোকালয়ে চলে আসার পরে মায়ের কোলছাড়া হয়ে যায় শাবক গন্ডারটি। তারপরই উদ্ভ্রান্তের মতো লোকালয়ে ঘুরতে থাকে মা গন্ডারটি। স্থানীয় একটি বাড়ির ভেতরেও ঢুকে পড়ে গন্ডারটি। ক্ষিপ্ত গন্ডারটি হামলা চালায় একাধিক বাড়িতে। তাতে ক্ষতিগ্রস্ত হয় বাড়িগুলি। জমখ হয় গন্ডারটিও। শেষে এক রেশন ডিলারের বাড়ির পেছনে বাঁশ ঝোপে আশ্রয় নেয় সে। সেই বাঁশঝাড়েই পড়ে যায় সে। তারপর সে আর ওঠেনি। সেখানেই মৃত্যু হয় তার।

Advertisement

জলদাপাড়া বন্যপ্রাণী বিভাগের ছয়টি ভিন্ন রেঞ্জ থেকে প্রায় ৬০ জন বনকর্মীকে মোতায়েন করা হয় ওই শাবক গন্ডারকে খুঁজতে। পুরো অভিযান চলাকালীন ভিড় সামলানো এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য স্থানীয় পুলিশও ছিল ঘটনাস্থলে। সন্ধ্যায় আবহাওয়া পরিস্থিতি কিছুটা অনুকূল হলে, পশুচিকিৎসক দল শাবকটিকে অচেতনের ওষুধ প্রয়োগ করে শান্ত করে। প্রাণীটিকে নিরাপদে একটি খাঁচায় স্থানান্তর করা হয়; বাঁশের তৈরি কাঠামো ব্যবহার করে খাঁচাটি তোলা হয় এবং ট্রাক্টরে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। নিজের জায়গায় ফিরতে পারলেও আজ মা-হারা ওই গন্ডার শাবক। কাল যখন লোকালয়ে ঢুকে পড়েছিল, তখন তো মা সঙ্গেই ছিল। ঘর-বাড়ির জঙ্গলে ‘লুকোচুরি’ খেলতে খেলতে চিরতরে হারিয়ে গেল মা। আজ জঙ্গলে ফিরলেও সেখানে মা নেই। খুঁজে বেড়ালেও আর মায়ের দেখা পাবে না শাবক গন্ডার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.