করোনা, পাঞ্জাবের বন্যায় মানুষের পাশে দাঁড়িয়ে সকলের মন জিতে নিয়েছিলেন সোনু সুদ (Sonu Sood)। এবার যুদ্ধের কারণে দুবাইয়ে আটকে থাকা পর্যটকদের পাশে অভিনেতা। ভিডিও বার্তায় তিনি জানালেন, যারা আটকে পড়েছেন তাঁদের সকলের বিনামূল্যে থাকার ব্যবস্থা করা হবে তাঁর তরফে। সেখানে তিনি সাফ জানিয়েছেন, আটকে পড়া পর্যটক যে দেশের বাসিন্দাই হন না কেন, মানবিকতার খাতিরে সকলকে সহযোগিতা করা হবে। তার জন্য শুধু মাত্র সমস্যার কথা পৌঁছতে হবে অভিনেতা পর্যন্ত।
আরও পড়ুন:
দীর্ঘ টানাপোড়েনের পর গত শনিবার ইরানের মাটিতে মারণ হামলা চালিয়েছে আমেরিকা ও ইজরায়েল। যৌথ হামলায় মৃত্যু হয়েছে ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লা খামেনেই-সহ শীর্ষ আধিকারিকদের। পাশাপাশি শতাধিক সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এই হামলায়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দুবাইয়ে আটকে পড়েছেন বহু মানুষ। এদিন ভিডিও বার্তায় তাঁদের পাশে থাকার আশ্বাস দিলেন সোনু সুদ। তিনি বলেন, “আমাদের হিন্দুস্তানি ভাইরা, বা যে দেশের নাগরিকরাই দুবাইয়ে আটকে পড়েছেন তাঁরা দয়া করে আমাকে মেসেজ করুন। আমি আপনাদের বিনামূল্যে থাকার ব্যবস্থা করব যতক্ষণ না বাড়ি ফিরতে পারছেন।”
War has left many travelers stranded in Dubai.
If you or someone you know has nowhere to stay, we are offering safe accommodation free of cost.
No nationality. No conditions. Just humanity.
DM us on Instagram if you need help.
@dugastaproperties
Please share so this reaches… pic.twitter.com/TDDr9st79M— sonu sood (@SonuSood) March 5, 2026
এই প্রচেষ্টায় আরও একবার আমজনতার মন জিতে নিয়েছেন সোনু সুদ। তাঁর ভিডিওর কমেন্টে কেউ লিখেছেন, ‘আপনার উদ্যোগ মন জিতে নিয়েছে।’ একজন লিখেছেন, ‘সোনুজি, আমার ছেলে ও বউমা বিয়ে করে দুবাই গিয়েছে হানিমুনে। ওরা ওখানে আটকে পড়েছে, একের পর এক বিমান বাতিল। ফিরতে পারছে না। সাহায্য করুন। দেশে ফিরলেই বউমার পরীক্ষা।”
সর্বশেষ খবর
-
ব্রাজিলের ক্লিনিকে বডি কাউন্ট ‘শূন্য’ করার দাম ১১ লক্ষ টাকা! কেন চিন্তাজনক এমন ট্রেন্ড?
-
জার্মানিতে বন্দুকবাজের হানা! মৃত অন্তত ৫, এলাকায় তুমুল আতঙ্ক
-
চাঙ্গা হবে অর্থনীতি, জাপান-হংকংয়ের মতো ভারতেও এবার ভাসমান বিমানবন্দর! তৈরি হচ্ছে কোন রাজ্যে?
-
আগস্টেই অভিন্ন দেওয়ানি বিধি বিল, ‘সংকল্প’ পূরণে বিধানসভায় কমিটি তৈরির ঘোষণা শুভেন্দুর
-
কাটমানি নেওয়ার অভিযোগ, সবংয়ে গ্রেপ্তার মানস ভুঁইয়া ঘনিষ্ট তৃণমূল নেতা!