বিজয়-রশ্মিকার বিয়ে, রিসেপশনের (Vijay-Rashmika Reception) দিকে নজর ছিল গোটা বিনোদুনিয়ার। বিয়ের সাজে চমক দিয়েছিলেন বিরোশ। রিসেপশনের রাতে কার্যত তারকার হাট হায়দরাবাদের বিলাসবহুল হোটেলে। আল্লু অর্জুন থেকে চিরঞ্জীবি, রামচরণ, করণ জোহর, কৃতি শ্যানন সকলেই শামিল হলেন গ্রান্ড রিসেপশনে। বাবা নাগার্জুনের সঙ্গে এলেন অভিনেতা নাগ চৈতন্য। এদিনই পরবর্তী প্ল্যান ফাঁস করলেন বিজয়। জানালেন, রিসেপশন মিটলেই রশ্মিকার সঙ্গে আন্ডারগ্রাউন্ড হয়ে যাবেন তিনি। তবে কি এবার কিছুদিনের জন্য কাজ থেকে বিরতি নেওয়ার প্ল্যান করছেন নবদম্পতি? তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন:
২৬ ফেব্রুয়ারি গাটছড়া বেঁধেছেন বিজয় দেবরকোন্ডা এবং রশ্মিকা মন্দানা। ৪ মার্চ হায়দরাবাদের বিলাসবহুল হোটেলে আয়োজন করা হয় গ্র্যান্ড রিসেপশনের। সেখানে যে চাঁদের হাট বসবে তা সকলেরই জানা ছিল।

স্বাভাবিকভাবেই নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল হোটেল। রাত গড়াতেই দেখা গেল, একে একে আসেন আল্লু অর্জুন, নাগার্জুন, নাগা চৈতন্য। মিনিট পনেরোর জন্য এসেছিলেন চিরঞ্জীবী। স্বামীর হাত ধরে বিজয়-রশ্মিকার প্রীতিভোজে হাজির হন অভিনেত্রী নীনা গুপ্তা। গিয়েছিলেন ম্রুণাল ঠাকুরও।

উল্লেখ্য, রশ্মিকার রিশেপসন লুক নজর কেড়েছিল সকলের। তিনি সেজেছেন সিঁদুর লাল রঙের শাড়িতে। সঙ্গে কালো সরু পাড়। উপরে সোনালি জরির কাজ। গলা ভর্তি গয়না। সবচেয়ে উল্লেখযোগ্য গলার মঙ্গলসূত্র। সিঁথিতে সিঁদুর। খোঁপায় ফুল। বিজয়ের পরনে দক্ষিণ ভারতীয় ঐতিহ্যবাহী ঘিয়ে-সোনালি পাড়ের ধুতি ও কুর্তা। বিয়ের মতো রিসেপশনে অবশ্য বিজয়ের গায়ে গয়নাগাটি ছিল না। অর্থাৎ রিসেপশনেও সাজগোজের ক্ষেত্রে ঐতিহ্যের উপরেই যে বিশেষ জোর দিয়েছেন বিরোশ, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।পরিবারের লোকজনের সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা গিয়েছে নবদম্পতিকে।
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে