Srijit Mukherji

রাহুলের দেওয়া জামায় ‘দাদাগিরি’তে সৃজিত, ‘আজ ওঁর কাছে হারতে চাই’, ‘ফার্স্ট বয়’-এর কথায় আবেগপ্রবণ দেব

Rahul Arunoday Banerjee: 'দাদাগিরি'র মঞ্চে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণা সৃজিতের। পরিচালকের কথায় চোখে জল উপস্থিত সকলের!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ১৭:৩১

options
link
রাহুলের দেওয়া জামায় ‘দাদাগিরি’তে সৃজিত, ‘আজ ওঁর কাছে হারতে চাই’, ‘ফার্স্ট বয়’-এর কথায় আবেগপ্রবণ দেব
দাদাগিরি'র মঞ্চেদেবের কাছে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণা সৃজিতের।

মার্চ মাসের ২৯ তারিখ তালসারিতে শুটিং করতে গিয়ে না ফেরার দেশে পাড়ি দেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)। মঙ্গলবার ছিল আরেক ২৯ তারিখ। মর্মান্তিক ঘটনার ছয় মাস পেরলেও অভিনেতার মৃত্যুর বিচার আজও অধরা। ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে যেভাবে সমুদ্রে তলিয়ে প্রাণ হারান অভিনেতা, তা যেন আজও আপামর দর্শক, অনুরাগীকুলের কাছে দুঃস্বপ্ন! এবার ‘দাদাগিরি’র মঞ্চে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণা করলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)।

Advertisement

ক্রীড়াপ্রেমিক, খাদ্যরসিক এবং সিনেপোকা হওয়ার সুবাদে সৃজিত-রাহুলের বন্ধুত্বও ছিল নিখাদ। দুই বন্ধু একসঙ্গে একাধিকবার একে-অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ‘দাদাগিরি’র মঞ্চে খেলতেও এসেছেন।

অভিনেতা রাহুলের ঘনিষ্ঠ বৃত্তের একজন ছিলেন সৃজিত। পরিচালকের বেশ কিছু ছবিতে বিশিষ্ট চরিত্রে দেখা গিয়েছিল প্রয়াত অভিনেতাকে। সেই তালিকায় ‘জুলফিকার’, ‘সত্যি বলে সত্যি কিছু নেই’, ‘দুর্গ রহস্য’ রয়েছে। ক্রীড়াপ্রেমিক, খাদ্যরসিক এবং সিনেপোকা হওয়ার সুবাদে সৃজিত-রাহুলের বন্ধুত্বও ছিল নিখাদ। দুই বন্ধু একসঙ্গে একাধিকবার একে-অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ‘দাদাগিরি’র মঞ্চে খেলতেও এসেছেন। স্মৃতির অতলে ডুব দিয়ে সেসব কথাই এবার সঞ্চালক দেবের কাছে তুলে ধরলেন সৃজিত মুখোপাধ্যায়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Srijit Mukherji wears a shirt gifted by late actor Rahul Arunoday Banerjee on Dadagiri
দাদাগিরি’র মঞ্চে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণা সৃজিতের।

“এই জামাটা আমায় দিয়েছিল রাহুল। আজ অবধি যে ক’বার রাহুল ‘দাদাগিরি’তে খেলেছে, একবার ছাড়া প্রতিবারই…” 

‘দাদাগিরি’র এক বিশেষ পর্বে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিচারণা করেন সৃজিত। সংশ্লিষ্ট রিয়ালিটি শোয়ে পুজো রিলিজ ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’র প্রচার এসেছিলেন পরিচালক। খেলার অবসরেই ‘নতুন দাদা’ দেবের কাছে প্রয়াত বন্ধুর স্মৃতিচারণা করেন সৃজিত মুখোপাধ্যায়। শুধু কি তাই? রাহুলের উপহার দেওয়া জামা পরেই এদি সেখানে হাজির হন পরিচালক। চ্যানেলের তরফে ভাগ করে নেওয়া সাম্প্রতিক এক প্রোমোয় সৃজিত মুখোপাধ্যায়কে বলতে শোনা যায়, “এই জামাটা আমায় দিয়েছিল রাহুল। আজ অবধি যে ক’বার রাহুল ‘দাদাগিরি’তে খেলেছে, একবার ছাড়া প্রতিবারই দ্বিতীয় হয়েছে আর আমি প্রথম। ও আমাকে বলত এবার আমরা খেলতে গেলে দেখবে আমি তোমাকে হারিয়ে দেব। আজ আমি রাহুলের কাছে হারতে চাই।” তাঁর মুখে একথা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন দেব-সহ উপস্থিত সকলে। সুপারস্টার সঞ্চালককে পালটা বলতে শোনা যায়, “রাহুল আজও আমাদের মধ্যে আছে। যেখানে থেকো, ভালো থেকো।” আর সেই প্রোমোই বর্তমানে সোশাল পাড়ায় দাবানল গতিতে ভাইরাল। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.