সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে পরিচালক হিসেবে হাতেখড়ির খবর আগেই ছড়িয়ে পড়েছে৷ এবারে নাকি ক্যামেরার সামনেও আসতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়৷ শোনা যাচ্ছে, নিজের প্রথম বলিউড ছবি ‘বেগম জান’-এ অভিনয় করতে দেখা যাবে তাঁকে৷ তবে স্বল্প সময়ের জন্যই অর্থাৎ ক্যামিও৷
বেশ কয়েকদিন ধরেই ঝাড়খণ্ডের প্রত্যন্ত এলাকায় বিদ্যা বালান সহ একঝাঁক বলিউড সুন্দরী নিয়ে ‘বেগম জান’ ছবির শুটিং সেরেছেন৷জানা যাচ্ছে, ছবির এক বিশেষ দৃশ্যে এক ‘মন্ত্রী’ হিসেবে দেখা যাবে সৃজিতকে৷ তবে স্বল্প এই চরিত্রে কোনও সংলাপ নেই পরিচালক তথা অভিনেতার৷
২০১৭ সালের ৬ জানুয়ারি মুক্তি পাবে সৃজিতের প্রথম বলিউড ভেঞ্চার৷ বিদ্যা বালান ছাড়াও ছবিতে রয়েছে নাসিরুদ্দিন শাহ, গওহর খান, পল্লবী সারদার মতো অভিনেতা-অভিনেত্রীরা৷ শোনা গিয়েছে, ইতিমধ্যেই দিল্লির এক হোটেলে সৃজিতের অংশটি নাকি শুটও হয়ে গিয়েছে৷
সর্বশেষ খবর
-
দীর্ঘদিনের ডেকরেটর্স বদল কালীঘাট তৃণমূলের! ২১ জুলাইয়ের মঞ্চ প্রস্তুতির ভার পেল অন্য সংস্থা
-
কমিকস থেকে শুরু জাপানের ফুটবল রূপকথা! ‘স্বার্থপর’ হয়েই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে ‘মাঙ্গা’?
-
তীর্থযাত্রায় দুর্ঘটনা উত্তরপ্রদেশে, দু’টি গাড়ির সংঘর্ষে প্রাণ গেল এক পরিবারের ৪ জনের, প্রকাশ্যে ভিডিও
-
চল রাস্তায় সাজি ট্রামলাইন… এবার সল্টলেক, নিউটাউনেও! ফের শহরে স্বমহিমায় ফিরছে ট্রাম পরিষেবা
-
যানজটের সমস্যা মেটাতে ‘মাস্টারস্ট্রোক’, ‘অবৈধ’ ক্লাব ভাঙার নির্দেশ বাঁকুড়ার বিধায়কের