সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি বলিউডের বাদশা৷ তাঁর খ্যাতি জগৎজোড়া৷ কিন্তু এটাই বোধহয় তাঁর একমাত্র পরিচয় নয়৷ ভাল মানুষ হিসাবেও সকলের মনে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান৷ অভিনয়ের গন্ডি পেরিয়ে মানুষের মনের বাদশা হয়ে উঠেছেন তিনি৷ আর এই দীপাবলিতে আবারও ধরা পড়ল এসআরকে’র মানবিক মুখ৷ অন্যান্য বছরের মতো এই দীপাবলিও ধুমধাম করে উৎযাপন করলেন বাদশা৷ কিন্তু এই উৎযাপনেও রয়েছে বিশেষত্ব৷ এ বছর শাহরুখ আলোর উৎসবে মাতলেন অ্যাসিড হামলায় আক্রান্ত মহিলাদের সঙ্গে৷
অভিনয়, আড্ডা, রসিকতার মাধ্যমে আসর জমাতে বরাবরই শাহরুখের জুড়ি মেলা ভার৷ আর তাই অ্যাসিড হামলায় আক্রান্ত রেশমা, মমতা, স্বপ্নারাও অভিভূত বাদশার সঙ্গে সময় কাটিয়ে৷ শাহরুখও কম আনন্দ পাননি, বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটিয়ে৷ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বন্ধুদের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি আপলোড করেছেন তিনি৷ জানিয়েছেন, শীঘ্রই আবার দেখা করবেন বান্ধবীদের সঙ্গে৷
সর্বশেষ খবর
-
বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কিশোরীকে ‘অত্যাচার’! ধৃত ২ অভিযুক্ত
-
বাংলা দলে ডাক পোড়েলকে, ধর্ষণ মামলায় জামিনে থাকা ক্রিকেটারকে নিয়েই শুরু রনজির প্রস্তুতি
-
বিজেপির রক্তদান শিরিবে হামলা তৃণমূলের! দু’পক্ষের সংঘর্ষে উত্তপ্ত শিবপুর, থানায় বিক্ষোভ
-
অযোধ্যার লখনৌহাথা রাধাকৃষ্ণ মন্দিরে রয়েছেন সুভাষচন্দ্র! জানত গান্ধী পরিবারও?
-
‘চক্রান্ত’ করে এশিয়াডে কেড়ে নেওয়া হল শৈলীর সোনা! ক্রীড়া আদালতে যাচ্ছে ভারত