Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আশ্বিন ১৪৩৩
  • সোমবার
  • ৫ অক্টোবর ২০২৬
Asian Games 2026

‘চক্রান্ত’ করে এশিয়াডে কেড়ে নেওয়া হল শৈলীর সোনা! ক্রীড়া আদালতে যাচ্ছে ভারত

ভারতের যুক্তি শৈলীর লাফের ভুল পরিমাপ করা হয়েছে। যে কারণে তিনি চতুর্থ হন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ২০:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৮, ২০২৬, ২০:৫৩

options
link
‘চক্রান্ত’ করে এশিয়াডে কেড়ে নেওয়া হল শৈলীর সোনা! ক্রীড়া আদালতে যাচ্ছে ভারত zoom
শৈলী সিং।
Advertisement

এশিয়ান গেমসে ভারতীয় অ্যাথলিটদের নিয়ে ফের বিতর্ক। আয়োজকদের ‘চক্রান্তে’ সোনা হাতছাড়া হল ভারতের লংজাম্পার শৈলী সিংয়ের? তেমনটাই অভিযোগ ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশনের। কিন্তু বিতর্ক শুধু জাপানে থামছে না। এবার ক্রীড়া আদালতে যাচ্ছে ভারত। এএফআইয়ের যুক্তি, শৈলীর লাফের ভুল পরিমাপ করা হয়েছে। যে কারণে তিনি চতুর্থ হন। কিন্তু ঠিকভাবে মাপলে সোনা জিততে পারতেন শৈলী।

লংজাম্পের ইভেন্টে তিনি সর্বোচ্চ ৬.৪২ মিটার লাফ দেন। এরপর চিনের প্রতিযোগী শেষ চেষ্টায় ৬.৪৬ মিটার লাফ দিয়ে তৃতীয় স্থানে উঠে আসেন। এরপর রূপো ও সোনাও হাতছাড়া হয়। কিন্তু এএফআইয়ের আপত্তি শৈলীর চতুর্থ প্রচেষ্টার লাফ নিয়ে। যা ৬.৪১ মিটার বলে মাপা হয়। পরে এএফআইয়ের সহ-সভাপতি অঞ্জু ববি জর্জ জানান, “প্রথমে ল্যান্ডিং পিটের কাছে থাকা এক কর্মকর্তা একটি দাগ দেখান। যাতে সোনাজয়ীর থেকে বেশি লাফ দিয়েছিলেন শৈলী। কিন্তু পরে দূরে দাঁড়িয়ে থাকা আরেক কর্মকর্তা কম দূরত্বের একটি দাগ দেখান। সেটাই শেষ পর্যন্ত পরিমাপ করা হয়।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শৈলী সঙ্গে সঙ্গে রিভিউ চান। কিন্তু তাতে লাভের লাভ হয়নি। বারবার তিনি প্রতিবাদ করতে থাকেন। হাত দিয়ে বুঝিয়ে দেন, যা পরিমাপ করা হয়েছে, তার থেকে বেশি দূরে লাফ দিয়েছেন। কিন্তু আয়োজকরা কর্ণপাত করেননি। পরে অঞ্জু বলেন, “আমরা দেখেছি, ওর লাফটা সোনাজয়ীর থেকে বেশি দূরে ছিল। প্রথমে তো ল্যান্ডিং পিটের সামনে একজন কর্মকর্তা সেটাই দেখালেন। যেহেতু তিনি সামনে ছিলেন, তাই তাঁর পরিমাপই গণ্য করা উচিত।”

তিনি আরও জানান, আয়োজকরা তাঁদের সামনের দিকের ভিডিও অর্থাৎ ফ্রন্ট ভিউ দেখাচ্ছিলেন। কিন্তু লং জাম্পে সবসময় সাইড ভিউ দেখা হয়। অঞ্জুর কড়া অবস্থান, “শৈলীর সঙ্গে অন্যায় হয়েছে। যদি ঠিকভাবে মাপা হত, তাহলে ও সোনা জিততে পারত। আমরা বিষয়টা নিয়ে ক্রীড়া আদালতে যাব।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.