সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বহুদিনের সম্পর্ক পরিণতি পেয়েছে গত বছরের নভেম্বরে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘আসছে আবার শবর’। হাতে কয়েকটা দিন সময় পেতেই পায়ের তলায় যেন সর্ষে গৌরব-ঋদ্ধিমার। সমুদ্র বরাবরই পছন্দ সদ্য বিবাহিত দম্পতির। তাই দু’জনেই পাড়ি দিয়েছেন দ্য গ্রেট বেরিয়ার রিফের রহস্য উদ্ধারের।
[মৃত্যুর আগে নিজের যাবতীয় সম্পত্তি সঞ্জয় দত্তকে দিয়ে গেলেন অনুরাগী]
সিনেমার সূত্রেই আলাপ দু’জনের। সেখান থেকেই বন্ধুত্ব। বন্ধুত্ব প্রেমে পরিণত হতে বেশি সময় লাগেনি। তারপর গত বছরের নভেম্বর মাসে বিয়ে। তবে বিয়ে করলেও নিজেদের সম্পর্কে বন্ধুত্বকেই প্রাধান্য দিয়েছেন গৌরব-ঋদ্ধিমা। আর এই বন্ধুত্বই তাঁদের সম্পর্ককে আরও গাঢ় করে তুলেছে।
[বন্ধু ভূমির যৌনজীবনের রহস্য ফাঁস করলেন আয়ুষ্মান]
বিয়ের পরও একপ্রস্থ মধুচন্দ্রিমা সেরেছেন টলিউডের তারকা-জুটি। সেটাও ছিল সৈকতই। সমুদ্রের জল বরাবরই টানে দু’জনকে। সেই টানেই এবার অস্ট্রেলিয়া পাড়ি দিয়েছেন গৌরব-ঋদ্ধিমা। ক’টা দিন সেখানে এভাবেই কাটাবেন। তারপরই ফিরবেন কলকাতায়। নতুন করে শুরু হবে কাজ। তাই ছুটির এই মুহূর্তগুলিতে চুটিয়ে আনন্দ করে নিচ্ছেন টলিউডের এই কিউট কাপল।
[হিন্দুদের ভাবাবেগে আঘাত, এফআইআর দায়ের রবিনার বিরুদ্ধে]
সর্বশেষ খবর
-
‘অনেক মাল কামিয়েছে’, স্নেহাশিস-সহ ‘ঋতপন্থী’দের বিঁধে মুখ্যমন্ত্রীকে ‘চোর’ ধরার আবেদন কল্যাণের
-
‘ডিম থেরাপি’র পর উধাও! বহরমপুর থেকে গ্রেপ্তার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
পুরাতনের গন্ধমাখা পোড়ো বাড়িই হোম স্টে! মধুচন্দ্রিমার নয়া ডেস্টিনেশন চিনের এই উপত্যকা
-
একবার ভিজলেই দফারফা! বর্ষায় চামড়ার জুতোর যত্ন নেবেন কীভাবে?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার মুখে টিম ইন্ডিয়া, সিরিজ বাঁচানোর ম্যাচে সুযোগ পাবে বৈভব?