রণবীর সিং ও ‘ডন ৩’ বিতর্ক বর্তমানে পেজ থ্রির হট কেক। ‘ধুরন্ধর’-এর দুই পর্বের নজিরবিহীন সাফল্য রণবীরের ভরাডুবি কেরিয়ারে শাপমোচন ঘটিয়েছে। এরপরই ‘ডন ৩’ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন। ‘অসহযোগিতার নির্দেশিকা’ জারি করেছে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ। বাকিটা ইতিহাস। ফারহানের প্রযোজনা সংস্থা ‘এক্সেল এন্টারটেইনমেন্ট’-এর প্রি-প্রোডাকশনের ক্ষতিপূরণ হিসেবে রণবীরের থেকে ৪৫ কোটি টাকা দাবি করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে আইনি চুক্তি, শিল্পীর সৃজনশীল স্বাধীনতা এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনগুলোর কোনও অভিনেতাকে শাস্তি দেওয়ার অধিকার আছে কি না তা নিয়ে তুমুল বিতর্ক চলছে। এর মাঝেই রণবীর সিংয়ের সমর্থনে আওয়াজ তুললেন বলিউডের সিনিয়র অভিনেতা সুনীল শেট্টি।
আরও পড়ুন:
তাঁর মতে, কোনও অভিনেতার সঙ্গেই এহেন অমানবিক আচরণ নীতিবিরুদ্ধ। ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ছবির প্রচারের সময় এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হন অভিনেতা। সেখানেই তিনি নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, “কেউ কোনও অভিনেতাকে নিষিদ্ধ করতে পারে না। কোনও শিল্পকে নিষিদ্ধ করতে পারে না। কারও সেই অধিকার নেই। বিষয়টি যদি সুপ্রিম কোর্টে যায়, আদালত সেই মুহূর্তের তা খারিজ করে দেবে।”

উল্লেখ্য, ইন্ডিয়ান মোশন পিকচার্স অ্যাসোসিশেয়ানের মধ্যস্থতায় ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ ‘অসহযোগিতার নির্দেশিকা’ প্রত্যাহার করে নেয়। বলিউডের রণবীরের অনবদ্য অবদানের কথা উল্লেখ করেন ‘ধড়কন’ খ্যাত অভিনেতা। রণবীরের মতো একজন সুপারস্টার সিনে ইন্ডাস্ট্রিকে যে পরিমান ব্যবসা দিয়েছেন তারপর ‘নিষিদ্ধ’ বা ‘অসহযোগিতার নির্দেশিকা’ জারি করা অত্যন্ত নিষ্ঠুর সিদ্ধান্ত।

এমন একজন অভিনেতার বিরুদ্ধে নিষেধাজ্ঞার মতো পদক্ষেপের কোনও যৌক্তিকতা নেই বলেই দাবি সুনীল শেট্টির। তাঁর মতে, “আপনি কে যে কাউকে নিষিদ্ধ করবেন? বুঝতে হবে, এই ছেলেটি ইন্ডাস্ট্রিকে ৩,৫০০ কোটি টাকার ব্যবসা এনে দিয়েছে। তাহলে তাঁকে কেন নিষিদ্ধ করতে চাইছেন? মানুষ যা দেখতে চায়, সেটাকেই যদি আপনি বন্ধ করেন তাহলে প্রকৃত অর্থে কী অর্জন করতে চান?”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
লক্ষ লক্ষ অ্যাকাউন্ট ব্যান করছে হোয়াটসঅ্যাপ! এই ভুলগুলো করলে ‘ভ্যানিশ’ হতে পারে আপনারটিও
-
কলকাতার পর পুরুলিয়া, মিড ডে মিলের দায়িত্বে ইসকন, রাঁধুনীরা কাজ হারাবেন! কী জানালেন শুভেন্দু?
-
বিশাল হাতে শাপমোচন, সাডেন ডেথে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান
-
চাষের আড়ালে পাকিস্তানের চরবৃত্তি! এবার দিনহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার যুবক, ‘স্লিপার সেলে’র জাল কত দূর?
-
গোবিন্দাকে ‘সুগার ড্যাডি’ কটাক্ষ স্ত্রী সুনীতার, কেন তেড়েফুড়ে উঠলেন সলমনের প্রাক্তন সোমি?