Sunny Leone

মালদ্বীপ নয়, মন্দারমণির বালুকাবেলায় রোম্যান্সে সানি, বিজ্ঞাপন ছাড়াই পর্যটনে চাঙ্গা সৈকত শহর!

মালদ্বীপ না মন্দারমণি? কোথা থেকে ছবি পোস্ট করছেন সানি লিওন? একদিন পর সেই জট নিজেই কাটালেন বেবি ডল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ২১:০৪

options
link
মালদ্বীপ নয়, মন্দারমণির বালুকাবেলায় রোম্যান্সে সানি, বিজ্ঞাপন ছাড়াই পর্যটনে চাঙ্গা সৈকত শহর!
মন্দারমণিতে সানি লিওন

‘মালদ্বীপ নাকি মন্দারমণি?’ এই ক্যাপশনেই চাবি দেওয়া পুতুলের মতো সকলকে নাচিয়েছিলেন ‘বেবি ডল’ সানি লিওন। ১২ জুলাই, রবিবাসরীয় ছুটির আমেজে সকলে যখন একটু হালকা মেজাজে তখনই সানি লিওনের পোস্ট ঘিরে উত্তাল সোশাল মিডিয়া। কেউ ভেবেছেন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে ছবি পোস্ট করে মজা করছেন তো কেউ আবার মলদ্বীপ না মন্দারমণি সেই ধোঁয়াশায় জর্জরিত। একদিন পর সেই জট নিজেই কাটালেন সানি।

Advertisement

পরনে সেই সবুজ কো-অর্ড, স্পোটর্স ব্রা আর পিছনে দিগন্ত বিস্তৃত নীল সাগর। তার মাঝে আকাশপানে চেয়ে সানি (Sunny Leone) লিখলেন, ‘মন্দারমণি মুড’। এই পোস্টে একদিকে যেমন জল্পনায় ইতি, তেমনই আবার অনেকেই বিশ্বাসই করতে পারছেন না মন্দারমণি আর সানি লিওন! তিনি আদতে বাংলার সমুদ্রসৈকত মন্দারমণির কথা আদৌ জানেন কিনা উঠেছে এমন প্রশ্নও।

Advertisement
Sunny Leone's Mandarmani Photos Go Viral, Fans Wonder Why She Is in West Bengal
সানি লিওন

অপর একটি ছবির পোস্টে সানির ক্যাপশন, ‘থোরা সা রোম্যান্স।’ যার বাংলা তর্জমা করলে হয়, একটু রোম্যান্স। সাগরপাড়ে তারকারা বেশিরভাগ সময়ই রোম্যান্টিক মুডে ধরা দেন। মনের মানুষের সঙ্গে আদুরে মুহূর্তের ছবি ভাগ করহে নেন। যদিও ‘বেবি ডল’ সানি লিওন যুগলে নয়, একাকী ছবি পোস্ট করেছেন। মন্দারমণির খবরে সিলমোহর দেওয়ার পর এবার আরও একটি নতুন প্রশ্নের উত্তরের অপেক্ষায় কৌতূহলী সানিভক্তরা।

Advertisement

আর সেটি হল কী কারণে মন্দারমণি ভ্রমণ? শুটিং নাকি ব্যক্তিগত সফরে সমুদ্রের পাড়ে সানি লিওন? সেই উত্তর এখনও অধরা, তা বলাই বাহুল্য। কবে সানি তাঁর অনুরাগীদের অত্যুৎসুক মনকে শান্ত করেন এখন তারই অপেক্ষা। তবে বঙ্গে সানির পদধূলি পড়তেই পশ্চিমবঙ্গ ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সানি লিওনি, এমন চর্চাও শুরু।

Sunny Leone Confirms Mandarmani Visit, Ends Maldives Rumors With Beach Photos
বেবি ডল সানি

পোস্টের কমেন্ট বক্সে এক নেটিজেনের মন্তব্য, ‘শিল্প পরে হবে, সানি তো এল। এবার মনে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের মুখ হচ্ছেন।’ আপাতত ধোঁয়াশায় ভরা সানি লিওনের ছবিই যে ‘টক অফ দ্য টাউন’, সে কথা আলাদা করে বলার অপেক্ষাই রাখছে না।

Sunny Leone sparks buzz with Mandarmani beach photos
সানি লিওন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.