সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সুশান্ত সিংকে (Sushant Singh Rajput) এখনও ভুলতে পারেনি বলিউড। এখনও তাঁর অনুরাগীদের মনের মণিকোঠায় রয়ে গিয়েছে অকালপ্রয়াত নায়কের হাস্যরত মুখ। স্বাভাবিক ভাবেই প্রিয় মানুষটিকে ভোলা সম্ভব হবে কী করে তাঁর আপনজনদের? এবার সুশান্তের দিদি মিতু সিং সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন তাঁর ভাইয়ের মৃত্যু নিয়ে। কার্যত অভিশাপ দিলেন সুশান্তর ‘ব্রহ্মাস্ত্র’ই বলিউডকে ধ্বংস করে দেবে।
ঠিক কী লিখেছেন তিনি? টুইটারে মিতুকে লিখতে দেখা গিয়েছে, ‘সুশান্তর ব্রহ্মাস্ত্রই বলিউডকে ধ্বংস করতে যথেষ্ট। বলিউড বরাবরই চেয়েছে মানুষকে শাসন করতে চেয়েছে। পারস্পরিক শ্রদ্ধা এবং নম্রতা কখনও দেখাতেই চায়নি। এরা কী করে এদেশের মুখ হতে পারে?’
[আরও পড়ুন: কংগ্রেসের সভাপতি নির্বাচনে স্বচ্ছতা ঘিরে সংশয়, শীর্ষ নেতৃত্বকে চিঠি থারুর-সহ ৫ সাংসদের]
View this post on InstagramAdvertisement
[আরও পড়ুন: খাকি হাফপ্যান্টের দাম মেটাতে হিমশিম ভারত, রাহুলের টি-শার্ট বিতর্কে মন্তব্য মহুয়ার]
প্রসঙ্গত, গত শুক্রবার মুক্তি পেয়েছে রণবীর-আলিয়ার বহু প্রতীক্ষিত ছবি ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। ভিএফএক্সের ঝলকানিতে যা ইতিমধ্যেই মুগ্ধ করেছে বহু দর্শককে। পাশাপাশি সাম্প্রতিক ট্রেন্ড অনুসরণ করে অনেকেই ছবিটিকে বয়কট করার দাবি তুলেছেন। এই দুইয়ের দ্বন্দ্ব সামলে শেষ পর্যন্ত ছবিটি সফল হয় কিনা সেদিকে নজর রয়েছে সকলের। এরই মধ্যে প্রয়াত অভিনেতার দিদির এমন বিস্ফোরক পোস্ট। স্বাভাবিক ভাবেই যা ঘিরে বিতর্ক ঘনিয়েছে।
২০২০ সালের জুন মাসে ১৪ জুন সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ উদ্ধারের পরে রীতিমতো কেঁপে যায় বলিউড। রিয়া-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছিল সুশান্তের পরিবার। পরে মাদক মামলায় গ্রেপ্তার করা হয় রিয়াকে। প্রায় এক মাস বাইকুল্লা জেলে কাটিয়েছিলেন তিনি। মাদক মামলায় গ্রেপ্তার হতে হয়েছিল শাহরুখপুত্র আরিয়ানকেও। সব মিলিয়ে চাঞ্চল্য বহুদূর ছড়ায়। তাই দেখতে দেখতে দু’বছর পেরিয়ে গেলেও এখনও দগদগে সুশান্তের মৃত্যুর স্মৃতি। এবার তার সঙ্গে বলিউডের নতুন ছবিকে জড়িয়ে তোপ দাগলেন অভিনেতার দিদি।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের