Tanjin Tisha

শুটিংয়ের মাঝে সহ-অভিনেত্রীকে বেধড়ক মার! এবার বিতর্কে তানজিন তিশা

কী সাফাই দিলেন তিশা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ১৫:১৪

options
link
শুটিংয়ের মাঝে সহ-অভিনেত্রীকে বেধড়ক মার! এবার বিতর্কে তানজিন তিশা
শুটিংয়ের মাঝে সহ-অভিনেত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ তানজিন তিশার বিরুদ্ধে।

নাটকের শুটিং চলাকালীন সহকর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে। শুটিং শেষ হতেই সোশাল মিডিয়ায় ভিডিও পোস্ট করে গোটা বিষয়টা জানান আক্রান্ত সামিয়া অথৈ। তাঁর অভিযোগ, স্ক্রিপ্টয়ের বাইরে গিয়ে তাঁকে মারধর করেছেন তিশা। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। তিশার দাবি, তিনি যা করেছেন তা পুরোটাই স্ক্রিপ্টে ছিল, অভিনয়ের অংশ।

Advertisement

বিষয়টা ঠিক কী? দিন কয়েক আগে সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন সামিয়া অথৈ। সেখানেই তিনি তিশার বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ তোলেন। তিনি জানান, পরিচালক রাফাত মজুমদার রিঙ্কুর একটি নাটকের শুটিং করছিলেন তিনি। তাতেই ছিলেন তিশাও। প্রথম দিন থেকেই নাকি তিশার আচরণে অস্বস্তি বোধ করছিলেন অথৈ। তবে মানিয়ে নিয়ে কাজ করছিলেন। অভিযোগ, এক পর্যায়ে নাকি স্ক্রিপ্টে লেখা না থাকলেও তাঁকে বেধড়ক মারধর করেন তিশা। বিষয়টা একদিনের পর। নাটকের শেষ দৃশ্য শুটিংয়ের সময় নাকি হালকা স্পর্শের কথা থাকলেও তাঁকে সপাটে চড় মানের তিশা। অথৈ-এর এই ভিডিওকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে যায়। তিশাকে নিয়ে প্রশ্ন তোলেন অনেকেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

 

Advertisement

অথৈ জানান, পরিচালক রাফাত মজুমদার রিঙ্কুর একটি নাটকের শুটিং করছিলেন তিনি। তাতেই ছিলেন তিশাও। প্রথম দিন থেকেই নাকি তিশার আচরণে অস্বস্তি বোধ করছিলেন অথৈ। তবে মানিয়ে নিয়ে কাজ করছিলেন। এক পর্যায়ে নাকি স্ক্রিপ্টে লেখা না থাকলেও তাঁকে বেধড়ক মারধর করেন তিশা।

এ বিষয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন তানজিন তিশা। তিনি সাফ জানিয়েছেন, অথৈ-এর প্রতি তাঁর কোনও ব্যক্তিগত আক্রোশ নেই। যা হয়েছে তা শুটিংয়ের অংশ। বরং ভিডিও করে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছেন তিশা। তবে এবিষয়ে এখনও পরিচালক বা প্রযোজনা সংস্থার কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.