Tateeree Controversy

নারীশরীর নিয়ে বিতর্কিত গান, মহিলা কমিশনের কাছে ক্ষমা চেয়ে ‘প্রায়শ্চিত্তের পণ’ র‌্যাপার বাদশার

আগামী চার মাসের মধ্যে নারীক্ষমতায়ন নিয়ে গান বাঁধার প্রতিজ্ঞা বাদশার। 'টাটিরি' গান বিতর্কে মহিলা কমিশনের কাছে ক্ষমা চেয়ে আর কী জানালেন র‌্যাপার?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৪:০৪

options
link
নারীশরীর নিয়ে বিতর্কিত গান, মহিলা কমিশনের কাছে ক্ষমা চেয়ে ‘প্রায়শ্চিত্তের পণ’ র‌্যাপার বাদশার
'টাটিরি' গান বিতর্কে মহিলা কমিশনের কাছে ক্ষমা চাইলেন বাদশা। ছবি: সোশাল মিডিয়া।

বিগত কয়েক সপ্তাহ ধরেই বিতর্কে জর্জরিত বাদশা (Badshah)। র‌্যাপারের সদ্য মুক্তিপ্রাপ্ত ‘টাটিরি’ গানের (Tateeree Controversy) কথা এবং দৃশ্যায়ন নিয়ে নিন্দার ঝড় বয়ে গিয়েছে দেশজুড়ে। গানের দৃশ্যায়নে নারীদের আপত্তিকরভাবে তুলে ধরায় আইনি জটিলতায় পড়েছেন বাদশা। বিতর্কের স্ফুলিঙ্গ জ্বলে উঠেছে বাদশার গানের কথাতেও। যার জেরে গায়কের বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের হয়েছে হরিয়ানায়। এমনকী বাদশাকে তলব করা হয় সংশ্লিষ্ট রাজ্যের মহিলা কমিশনের তরফেও। মঙ্গলবার সেই প্রেক্ষিতেই কমিশনের দ্বারস্থ হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিয়েছেন বাদশা। শুধু তাই নয় ‘প্রায়শ্চিত্তের পণ’ও করেছেন র‌্যাপার।

Advertisement

এবার থেকে নারী ও সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করব। আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়ন বিষয়ক একটি ইতিবাচক গান উপহার দেব সকলকে এবং ভবিষ্যতে এধরনের কোনও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকব না।…”

খবর, মামলার শুনানির জন্য মঙ্গলবার কমিশনের দপ্তরে হাজির হন বাদশা। যেখানে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাতকরও। কমিশনের তরফে জানানো হয়, নারীদের মর্যাদা ক্ষুণ্ণ করে এহেন কন্টেন্টকে কোনওভাবেই রেয়াত করা যায় না। সেই প্রেক্ষিতেই বাদশাকে নির্দেশ দেওয়া হয়, ভবিষ্যতে যাতে এহেন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। শুনানির সময় বাদশা ছাড়াও বিতর্কিত ওই মিউজিক ভিডিওর পরিচালক জোবান সান্ধু, মহাবীর সিং এবং প্রযোজক হিতেন উপস্থিত ছিলেন কমিশনের দপ্তরে। সেখানেই সংশ্লিষ্ট ইস্যুতে লিখিতভাবে ক্ষমা চেয়ে নেন অনুতপ্ত বাদশা-সহ টিমের বাকিরা। শুধু তাই নয়, বাদশা কথা দেন, খুব শিগগিরি নারীক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন তিনি। মহিলা কমিশনকে তিনি বলেন, “এবার থেকে নারী ও সমাজের সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করব। আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়ন বিষয়ক একটি ইতিবাচক গান উপহার দেব সকলকে এবং ভবিষ্যতে এধরনের কোনও কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকব না।”

Advertisement
Rapper Badshah's new year wish goes rapid viral, here's why
বাদশা। ছবি- ইনস্টাগ্রাম

মিউজিক ভিডিওর গোড়াতেই দেখা যায়, কাঁধের ব্যাগ নামিয়ে স্কুলছাত্রীরা নাচতে শুরু করেছে। তার সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি এবং নেপথ্যে গানের চটুল কথা। আর এহেন যৌন ইঙ্গিতমূলক গানে আপত্তি তুলে বাদশার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিল হরিয়ানা মহিলা কমিশন। অন্যদিকে মুলায়ম সিং যাদবের পূত্রবধূ অপর্ণা যাদবও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীকে একটি চিঠি লিখে সংশ্লিষ্ট রাজ্যে বাদশার উপর নিষেধাজ্ঞা জারির আবেদন করেছিলেন।

পয়লা মার্চ ‘টাটিরি’ গানটি নিজের সোশাল মিডিয়ায় আনুষ্ঠানিকভাবে রিলিজ করেন বাদশা। যদিও প্রথমটায় এই হরিয়ানভি গান শুনে অনুরাগীরা উল্লাস প্রকাশ করেছিলেন, তবে দিন কয়েক কাটতে না কাটতেই নিন্দার ঝড় শুরু হয় নেটভুবনে। কেন? কারণ গানের কথা ও দৃশ্যে নারীদের ‘ভোগ্যপণ্য’ হিসেবে দেখানোর অভিযোগে রে-রে করে উঠেছে শ্রোতামহল। ওই মিউজিক ভিডিওর গোড়াতেই দেখা যায়, কাঁধের ব্যাগ নামিয়ে স্কুলছাত্রীরা নাচতে শুরু করেছে। তার সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গি এবং নেপথ্যে গানের চটুল কথা। আর এহেন যৌন ইঙ্গিতমূলক গানে আপত্তি তুলে বাদশার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হয়েছিল হরিয়ানা মহিলা কমিশন। অন্যদিকে মুলায়ম সিং যাদবের পূত্রবধূ অপর্ণা যাদবও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগীকে একটি চিঠি লিখে সংশ্লিষ্ট রাজ্যে বাদশার উপর নিষেধাজ্ঞা জারির আবেদন করেছিলেন। যার জেরে সোশাল মিডিয়ার একাধিক প্ল্যাটফর্ম থেকে বাদশার বিতর্কিত ‘টাটিরি’ গানের ৮৫৭টি লিংকও সরিয়ে নেয় হরিয়ানা পুলিশ। এবার মহিলা কমিশনের দপ্তরে হাজিরা দিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন বাদশা। শুধু তাই নয়, ভবিষ্যতে যে এরকম ভুল আর হবে না, তেমন প্রতিজ্ঞাও করেছেন আন্তর্জাতিক খ্যাতনামা সম্পন্ন র‌্যাপার।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.