Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Allu Arjun Birthday

জন্মদিনে ‘পাশবিক’ অবতারে আল্লু অর্জুন! বাড়ির সামনে চূড়ান্ত বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

দাক্ষিণাত্যভূমের মেগাস্টারের এহেন 'জান্তব দর্শনে' অনুরাগীদের কৌতূহলের পারদ যে তুঙ্গে, তা বলাই বাহুল্য।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৪:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৪:০৯

options
link
জন্মদিনে ‘পাশবিক’ অবতারে আল্লু অর্জুন! বাড়ির সামনে চূড়ান্ত বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের zoom
আল্লু অর্জুনের বাড়ির সামনে চূড়ান্ত বিশৃঙ্খলা। ছবি- সংগৃহীত

আল্লু অর্জুনের জন্মদিন (Allu Arjun Birthday) বলে কথা! ‘পুষ্পা’ যে দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির আবেগ, তা আর আলাদা করে বলার অপেক্ষা রাখে না। কারণ দাক্ষিণাত্যভূমের গণ্ডি পেরিয়েও দেশের বিভিন্ন প্রান্তের রাজ্যেও আল্লুর অনুরাগীর সংখ্যা অগণিত। বিশেষ করে, চন্দনদস্যু অবতারে সিনেপর্দা কাঁপানোর পরই জাতীয় স্তরে তারকা হিসেবে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পেরেছেন দক্ষিণী তারকা। অতঃপর সেই ব্লকবাস্টার অভিনেতার জন্মদিন নিয়ে যে হায়দরাবাদে সাজ সাজ রব থাকবে, সেটাই স্বাভাবিক। উপরন্তু দক্ষিণী বলয় বরাবর স্টারতন্ত্রকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু জন্মদিনের আগের রাতেই আল্লুর বাড়ির সামনে বিভীষিকাময় অভিজ্ঞতার শিকার ভক্তরা।

নেড়া মাথা, তীক্ষ্ম নখ, পশুর মতো লোমশ শরীর। আর বিশেষ দিনে দাক্ষিণাত্যভূমের মেগাস্টারের এহেন ‘জান্তব দর্শনে’ অনুরাগীদের কৌতূহলের পারদ যে তুঙ্গে, তা বলাই বাহুল্য।

৮ এপ্রিল, বুধবার ৪৪-এ পা রাখলেন আল্লু অর্জুন। ‘পুষ্পা’র জন্মদিন উপলক্ষে গোটা হায়দরাবাদজুড়ে উৎসবের আমেজ। অনুরাগীদের উন্মাদনাও আলাদা। মঙ্গলবার রাত থেকেই দক্ষিণী তারকার জুবিলি হিলসের বাসভবনের বাইরে ভিড় জমাতে শুরু করেন ভক্তরা। কারও হাতে ব্লকবাস্টার তারকার ছবি, ফেস্টুন, কেউ বা আবার আল্লুর সিনেমার চরিত্রের আদলে সেজে তারকার একটু দর্শন পাওয়ার অধীর অপেক্ষায়। অনুরাগীদের একাংশ আবার প্রিয় তারকার জন্মদিন উপলক্ষে দেদার আতশবাজিও ফাটালেন। আর সেই জনসুনামির কারণেই চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শেষমেশ উন্মত্ত অনুরাগীদের উপর লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। তবে জন্মদিন উপলক্ষে প্রিয় তারকার তরফে সারপ্রাইজও কিন্তু পেলেন ভক্তরা।

Advertisement

বুধবার প্রকাশ্যে এল আল্লু অর্জুনের মেগাবাজেট সিনেমার পয়লা লুক। ‘জওয়ান’ পরিচালক অ্যাটলি পরিচালিত এই কল্পবিজ্ঞান ছবির বাজেট ৮০০ কোটি টাকা। পুনর্জন্মের কাহিনি অবলম্বনে তৈরি এই ছবিতে আল্লুর সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। আর আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে সেই সিনেমারই নাম ও লুক প্রকাশ্যে নিয়ে এলেন নির্মাতারা। ‘রাকা’ নামক এই ছবিতে একেবারে পাশবিক অবতারে ধরা দেবেন ‘পুষ্পা’। পোস্টারেই দেখা গেল, নেড়া মাথা, তীক্ষ্ম নখ, পশুর মতো লোমশ শরীর। আর বিশেষ দিনে দাক্ষিণাত্যভূমের মেগাস্টারের এহেন ‘জান্তব দর্শনে’ অনুরাগীদের কৌতূহলের পারদ যে তুঙ্গে, তা বলাই বাহুল্য।

Raaka poster released on Allu Arjun's birthday
অ্যাটলির ৮০০ কোটির মেগাবাজেট ছবিতে আল্লু অর্জুনের লুক। ছবি- এক্স হ্যান্ডেল

প্রসঙ্গত, ‘জওয়ান’ সিনেমা বক্স অফিসে সুনামি আনতেই গত দু’ বছর ধরে অ্যাটলি মগ্ন এই নতুন সিনেমার চিত্রনাট্য নিয়ে। হাজার হোক, একে মেগা বাজেট সিনেমা। উপরন্তু সম্মুখ সমরে দক্ষিণের দুই মহাতারকা। অতঃপর এই ছবি যে উন্মাদনার পারদ চড়াবে, তা হলফ করে বলা যায়। বলিউড মাধ্যম সূত্রে খবর, অ্যাকশন প্যাকড সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে। গত বছর ধরে দিনরাত এক করে পুনর্জন্মের প্রেক্ষাপটে এই মেগা বাজেট ছবির কাজ করছেন অ্যাটলি কুমার। চিত্রনাট্যে অতীত এবং বর্তমান দুই সময়কাল ধরা হবে। জানা গিয়েছে, অ্যাটলি চিত্রনাট্যটা এমনভাবে তৈরি করছেন, যেরকম পিরিয়ডিক গল্প আগে কোনওদিন সিনেমার পর্দায় দেখা যায়নি। কাল্পনিক জগতের আঁধারে ছবিতে থাকবে রুদ্ধশ্বাস সব দৃশ্য। অ্যাটলির ফ্রেমে যোদ্ধার অবতারে চমক দেবেন আল্লু। যেহেতু অতীত-বর্তমান মিলিয়ে গল্প সাজানো হয়েছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.