Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Salman Khan

জেলফেরত রাজপাল যাদবকে জনসমক্ষে চরম অপমান! সাংবাদিককে সভ্যতার পাঠ সলমনের

মুম্বইয়ে অনুষ্ঠিত স্ক্রিন অ্যাওয়ার্ডসে অপমানিত রাজপাল যাদব! সহকর্মীর হয়ে সুর চড়ালেন ভাইজান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৯:৪১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৭, ২০২৬, ১৯:৪১

options
link
জেলফেরত রাজপাল যাদবকে জনসমক্ষে চরম অপমান! সাংবাদিককে সভ্যতার পাঠ সলমনের zoom
রাজপাল যাদবের হয়ে সুর চড়ালেন সলমন। ছবি- সংগৃহীত

বলিউডের তারকাখচিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চরম অপমান রাজপাল যাদবকে। সম্প্রতি মুম্বইতে আয়োজিত স্ক্রিন অ্যাওয়ার্ড শোয়ে ৯ কোটির চেক বাউন্স মামলা নিয়ে জনসমক্ষেই জেলফেরত বলিউড অভিনেতাকে উপহাস করেন সঞ্চালকের দায়িত্বে থাকা খ্যাতনামা সাংবাদিক তথা সম্পাদক সৌরভ দ্বিবেদী। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক তুঙ্গে! মঞ্চে দাঁড়িয়ে রাজপালের উদ্দেশে ‘অসংবেদনশীল’ মন্তব্য করায় নিন্দার ঝড় বয়ে গিয়েছে নেটভুবনে। এমন আবহেই জেলফেরত অভিনেতার হয়ে সাংবাদিক-সঞ্চালককে সভ্যতার পাঠ দিলেন সলমন খান।

চেক বাউন্স মামলার প্রসঙ্গ টেনে সৌরভ দ্বিবেদীকে বলতে শোনা যায়, “রাজপাল ভাই, ডলারের মূল্য যতই উপরে-নিচে হয়ে যাক না কেন, আপনাকে ঠিক তত টাকাই ফেরত দিতে হবে, যত টাকা ধার নিয়েছিলেন।”

রবিবার মুম্বইয়ে অনুষ্ঠিত স্ক্রিন অ্যাওয়ার্ডস থেকে ভাইরাল হওয়া এক ভিডিওয় রাজপাল যাদবের চেক বাউন্স মামলার প্রসঙ্গ টেনে সৌরভ দ্বিবেদীকে বলতে শোনা যায়, “রাজপাল ভাই, ডলারের মূল্য যতই উপরে-নিচে হয়ে যাক না কেন, আপনাকে ঠিক তত টাকাই ফেরত দিতে হবে, যত টাকা ধার নিয়েছিলেন।” এহেন কথায় দর্শকাসনে বসা রাজপাল যাদবও হেসে উঠলেও খানিক অপ্রস্তুত হয়ে পড়েন। পালটা জেলে থাকার কারণ ব্যাখ্যা করতে চাইলেও এদিনের অনুষ্ঠানে তাঁকে সেই সুযোগ দেওয়া হয়নি। বরং উপহাসের মাধ্যমেই বিষয়টিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়! এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে! যদিও সৌরভ দ্বিবেদীর মন্তব্য নিয়ে কাটাছেঁড়া না করার আর্জি জানিয়েছেন রাজপাল, তবে বিতর্ক রেশ এখনও কাটেনি। এমন আবহেই রাজপাল যাদবের হয়ে সুর চড়ালেন সলমন খান।

Advertisement
Rajpal Yadav says time in jail was like near-death experience
রাজপাল যাদব! ছবি: ইনস্টাগ্রাম

“রাজপাল ভাই আপনি ৩০ বছর ধরে কাজ করছেন। আর আমরাও আপানকে একাধিকবার কাস্ট করেছি কারণ আপনি নিজের কাজটা ঠিকঠাক জানেন এবং কাজের মূল্যও দেন। ভবিষ্যতেও আপনি কাজ পেয়ে যাবেন। আর ডলারের মূল্যেই অর্থ উপার্জন করবেন।…” 

বলিউডে তিন দশক কাটানো অভিনেতার অপমানে সঞ্চালককে যোগ্য জবাব দিতে ছাড়েননি ভাইজান। এক্স হ্যান্ডেলে রাজপালের ছবি ভাগ করে নিয়ে তিনিও জনসমক্ষেই পালটা পাটকেল ছুড়েছেন ওই সঞ্চালকের উদ্দেশে। সলমনের মন্তব্য, “রাজপাল ভাই আপনি ৩০ বছর ধরে কাজ করছেন। আর আমরাও আপানকে একাধিকবার কাস্ট করেছি কারণ আপনি নিজের কাজটা ঠিকঠাক জানেন এবং কাজের মূল্যও দেন। ভবিষ্যতেও আপনি কাজ পেয়ে যাবেন। আর ডলারের মূল্যেই অর্থ উপার্জন করবেন। এটাই বাস্তব। এটাও মনে রাখবেন যে, কখনও কখনও মানুষ অনেক কথা ফেলে। ডলারের মূল্য নিচে থাকুক কিংবা উপরে, কী যায়-আসে, ভারতেই তো দিতে হবে।” পালটা ভাইজানকে ধন্যবাদ জানিয়েছেন রাজপাল যাদব। 

Salman Khan To Celebrate 60th Birthday With Private Gathering At Panvel Farmhouse
সলমন খান, ছবি: ইনস্টাগ্রাম

২০১০ সালে ‘আতা পাতা লাপাতা’ সিনেমার জন্য মুরালি প্রজেক্ট নামে দিল্লির এক সংস্থার থেকে ৫ কোটি টাকা ধার করেছিলেন অভিনেতা। সেই ছবির বক্স অফিসে ভরাডুবি হওয়ায় টাকা ফেরত দিতে পারেননি তিনি। ফলত, মামলা গড়ায় আদালত অবধি। এরপরই ২০১৮ সালের এপ্রিল মাসে ম্যাজিস্ট্রেট আদালত রাজপালকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হন অভিনেতা এবং তাঁর স্ত্রী। চেক বাউন্সের মামলায় সেসময়ে তাঁদের সাজা স্থগিত হয়ে যায়। ২০২৪ সালে ফের দোষী সাব্যস্ত হলেও রাজপালের সাজা সাময়িকভাবে স্থগিত করা হয়। মামলাকারীদের সঙ্গে সমঝোতা করে বা আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বিষয়টির নিষ্পত্তি হয়ে যাবে বলেই আশা করেছিল আদালত। এরমাঝেই ঋণের বোঝা বেড়ে ৯ কোটিতে দাঁড়ায়। কিন্তু পরে জানা যায়, পঁচিশের অক্টোবর মাসে দেড় কোটি টাকা ডিমান্ড ড্রাফটে জমা দিয়েছেন অভিনেতা। তবুও বকেয়া রয়ে গিয়েছিল বেশ কয়েক কোটি টাকা। তবে অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেয়ে এবার সেই টাকা মেটানোর দৌড়ে রাজপাল যাদব।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.