সদ্যই বিয়ে হয়েছে রণজয় ও শ্যামৌপ্তির। একসঙ্গে ঘরকন্না করছেন দু’জনে। সুখী দাম্পত্যের আভাস সোশাল মিডিয়ায় পাওয়া যায় প্রায়শয়ই। এবার পালা রণজয়ের জন্মদিনের। বিয়ের পর প্রথম জন্মদিন বলে কথা। তাই তা স্পেশাল তো হবেই। রবিবার বেলা হতে না হতেই সোশাল মিডিয়ায় সেই আনন্দের ঝলক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন শ্যামৌপ্তি ( Shyamoupti Mudly)।
আরও পড়ুন:
রণজয়ের সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। লেখেন, “যদিও প্রতিটা দিনই তোমার দিন, কিন্তু জন্মদিন বলে কথা একটু তো স্পেশাল হতেই হবে। একরাশ ভালোবাসা নিয়ে ভালো কাটুক আগামী জীবন। যত্নে থাকুক তোমার ভিতরের ছেলেমানুষটা। শুভ জন্মদিন বর।”
View this post on InstagramAdvertisement
শুধু আদুরে পোস্টই নয়। নতুন স্বামীর জন্মদিনে এলাহী আয়োজনও করেন অভিনেত্রী। মধ্যরাতে কেক কাটা দিয়ে সেলিব্রেশনের শুরু। দুপুরে নিজে রেঁধে বেড়ে পছন্দের খাবার পৌঁছে দেন অভিনেত্রী। মেনুতে ছিল পাঁচরকম ভাজা। ধোকা ও গয়নাবাড়ি ভাজা। চিংড়ির মালাইকারি থেকে পায়েস। সঙ্গে ছিল মুরগির মাংস। তবে উপহার হিসাবে কী দিলেন স্বামীকে, তা এখনও জানা যায়নি। নতুন স্ত্রীর এমন ঢালাও আয়োজনে স্বাভাবিকভাবেই যারপরনাই খুশি অভিনেতা।
‘গুড্ডি’ ধারাবাহিকের ফ্লোরেই রণজয় ও শ্যামৌপ্তির প্রেমের শুরু। গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসার দিনে প্রেমের সম্পর্কের ‘মধুরেণ সমাপয়েত’। ওইদিন সাতপাকে বাঁধা পড়েন দু’জনে। এখন তাঁরা স্বামী-স্ত্রী। নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে বিয়ের আসরে উপস্থিত ছিলেন টলিপাড়ার একাধিক তারকামুখ। সাজপোশাক আর বিয়ের আসরের মেনুতেও বাঙালিয়ানা বজায় রেখেছিলেন রণজয় এবং শ্যামৌপ্তি। মাছের রকমারি পদ, মাটন কষা থেকে শেষপাতে রাবড়ি, মাখা সন্দেশে জম্পেশ ভূরিভোজের আয়োজন করেছিলেন টলিদম্পতি। এই মুহূর্তে কাজ নিয়ে ব্যস্ত রণজয়-শ্যামৌপ্তি। তাই মধুচন্দ্রিমায় যাওয়া হয়নি। তবে কাজের ব্যস্ততা সামলে চুটিয়ে সংসার করছেন টলিপাড়ার সেলেব দম্পতি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ