সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগ বসের ঘর মানেই নানা কাণ্ড। এমনকী, বিগ বসের ঘরে ঢুকেই সুখের দাম্পত্যে অশান্তির আগুন লেগে যায়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর যে ভিকি জৈনকে নিয়ে বড় বড় কথা বলেছিলেন অঙ্কিতা লোখান্ডে। সেই ভিকিই এখন চক্ষুশূল! হ্যাঁ, বিগ বসের অন্দরে অঙ্কিতা ও ভিকির দাম্পত্য কলহই এখন মূল ফোকাস। কিন্তু এরই মাঝে কাহিনিতে টুইস্ট। বিগ বসের ঘরে আচমকাই প্রেগনেন্সি টেস্ট করলেন অঙ্কিতা। ব্যস, ছড়িয়ে পড়ল অঙ্কিতার মা হওয়ার খবর।
ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বেশ কয়েক সপ্তাহ ধরে বিগ বসের ঘরে মেজাজ হারাচ্ছেন অঙ্কিতা। ফলে স্বামীর ভিকির সঙ্গে তুমুল অশান্তিতে জড়িয়ে পড়ছেন। ভিকিরও মাথা গরম। তাই সেই অশান্তি যাচ্ছে চরমে। কিন্তু হঠাৎই ভিকিকে অঙ্কিতা জানান, তাঁর ঋতুস্রাব হয়নি। একথা জানাতে পেরেই, বিগ বসের ঘরের অন্দরে রক্ত ও মূত্র পরীক্ষা হয় অঙ্কিতার। বিগ বসকে অঙ্কিতা জানিয়েছেন, তিনি বাড়ি যেতে চান। তাঁর শরীর একেবারেই ভাল নেই। তবে সত্যিই অঙ্কিতা অন্তঃসত্ত্বা কিনা তা অবশ্য জানা যায়নি।
[আরও পড়ুন: ১৬ দিন গলায় আটকে ভেটকির তিন ইঞ্চি কাঁটা! রাজ্যের সরকারি হাসপাতালে ‘পুনর্জন্ম’ মহিলার]
‘বিগ বস ১৭’-তে সবচেয়ে নজর কেড়েছেন অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন জুটি। একদিকে অঙ্কিতা যেভাবে পুরো খেলা খেলছেন, তা দেখে মুগ্ধ দর্শকরা, অন্যদিকে, ‘বিগ বস’ অনুরাগীদের দাবি, বিগ বসের ঘরে এবারের মাস্টারমাইন্ড হলেন ভিকি।
[আরও পড়ুন: মোদির চোখে জল, ‘ঠিক যেন তেরে নাম-এর সলমন খান!’, কটাক্ষ প্রিয়াঙ্কার]
সর্বশেষ খবর
-
শ্রীলঙ্কাকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নজর গিলের, দুই তারকার প্রশংসায় ভারত অধিনায়ক
-
‘হরমুজ মুক্ত, সরানো হয়েছে মাইন’, বড় ঘোষণা ট্রাম্পের, মার্কিন চালে ‘পরাস্ত’ ইরান?
-
‘এক মাস আগে দেশদ্রোহী ছিলাম’, এনডিএ-তে যোগের প্রস্তাব উড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ দীপকের
-
ফাইল নিতে চেম্বারে আইনজীবী! রায়দান স্থগিত রেখেই সুজিত বোসের জামিন মামলা ছাড়লেন বিচারপতি
-
নিউমার্কেট অগ্নিকাণ্ডে মর্মাহত মোদি, আহতদের আরোগ্য কামনা করে আশ্বাস, ‘প্রশাসন পাশে রয়েছে’