Swarnakamal Dutta

হাতে পড়েছে একাধিক সেলাই, গুরুতর শারীরিক অবস্থাতেই চলছে শুটিং, কেমন আছেন অভিনেত্রী স্বর্ণকমল?

হঠাৎ কী হল অভিনেত্রীর? এখন কেমন আছেন স্বর্ণকমল?

শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ২১:৪১

options
link
হাতে পড়েছে একাধিক সেলাই, গুরুতর শারীরিক অবস্থাতেই চলছে শুটিং, কেমন আছেন অভিনেত্রী স্বর্ণকমল?
অভিনেত্রী স্বর্ণকমল দত্ত, ছবি: সোশাল মিডিয়া।

বড়সড় বিপদের মুখ থেকে অল্পের জন্য রেহাই পেলেন অভিনেত্রী স্বর্ণকমল দত্ত। নিজের বাড়িতেই সম্প্রতি বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। হাতে একাধিক সেলাই নিয়েই করছেন শুটিং। হঠাৎ কী হল অভিনেত্রীর? এখন কেমন আছেন তিনি? তা জানতেই সংবাদ প্রতিদিন ডিজিটাল যোগাযোগ করেছিল অভিনেত্রীর সঙ্গে।

Advertisement

ফোনের ওপার থেকে স্বর্ণকমল বলেন, “দোলের আগের দিনের ঘটনা। আমার নিজের বাড়িতেই ঘটনাটা ঘটেছে। পায়ে তেল ছিল অল্প। তার কিছুক্ষণ আগেই পায়ে মালিশ করেছিলাম। হঠাৎ ফোন আসায় সেটা নিতে গিয়ে পা পিছলে পড়ে যাই। পাশেই অ্যাকোরিয়াম রাখা ছিল। সেটায় সজোরে ধাক্কা লাগে। অ্যাকোরিয়াম ভেঙে যায়। সাংঘাতিক চোট পাই। দু’হাতে চোট পেয়েছি ভয়ংকর, গভীর ক্ষত হয়। একাধিক সেলাই পড়েছে আমার হাত ও আঙুলে। ডান হাতেই বেশি চোট পেয়েছি। এই অবস্থাতেই শুটিং ফ্লোরে যাচ্ছি। হাতে চ্যানেল নিয়েই শুটিং করেছি। নতুন ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’-এ এই মুহূর্তে অভিনয় করছি। নতুন কাজ ব্যাঙ্কিংয়ের চাপ রয়েছে। তাই পুরোপুরি ছুটি নেওয়া সম্ভব হয়নি। তবে শুটিং সেটের ও প্রযোজনা সংস্থার সকলে খুব সাহায্য করেছে আমাকে। এটা আমি কখনও ভুলব না।”

Advertisement
অভিনেত্রী স্বর্ণকমল দত্ত, ছবি: সোশাল মিডিয়া।

সময়টা যে বিগত অনেকগুলো মাস ধরেই ভালো যাচ্ছে না অভিনেত্রীর সেকথা বলাই বাহুল্য। গত জুলাইয়ে দাম্পত্য জীবনের টানাপোড়েন নিয়ে মুখ খুলেছিলেন অভিনেত্রী। পরিচালক স্বামীর বিরুদ্ধে এনেছিলেন পরকীয়া, শারীরিক নির্যাতনের মতো একাধিক অভিযোগ। সেই সময় অভিনেত্রী জানিয়েছিলেন, বিয়ের পর থেকেই এই সমস্যার সম্মুখীন তিনি। বেধড়ক মারধর ও নির্যাতনের শিকার। কিন্তু তারপরও এতগুলো বছর সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছেন তিনি। কিন্তু সেই সহ্যের বাধ ভেঙে গিয়েছে। মেয়ের মুখের দিকে তাকিয়ে সেই বিয়ে থেকে বেরিয়ে এসে নিজের মতো গুছিয়ে নিয়েছেন নিজেকে স্বর্ণকমল। তার মাঝেই ফের ঘটে গেল তাঁর সঙ্গে আরও এক বিপত্তি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.