দু’জনের জীবনের মোড় ঘুরেছে দু’দিকে বহুদিন আগেই। খাতায় কলমে তাঁরা এখন প্রাক্তন। কথা হচ্ছে রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফের। রিয়েল লাইফে সম্পর্ক শেষ হলেও পর্দায় তাঁদের রোম্যান্স কিন্তু আজও দর্শকের পছন্দ। সেই তালিকায় অবশ্যই রয়েছে রণবীর-ক্যাটরিনার ‘রাজনীতি’। এবার নাকি সেই ছবির সিক্যুয়েলের হাত ধরেই ফিরছে নস্ট্যালজিয়া।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খোলেন ছবির পরিচালক প্রকাশ ঝাঁ। সাক্ষাৎকারে তাঁর কাছে প্রশ্ন করা হয়, তিনি কি কখনও পৌরাণিক ঘটনার উপর ভিত্তি করে ছবি তৈরি করার কথা ভাবেন? এর উত্তরে পরিচালক বলেন, “আমি এটা একেবারেই জানি না, তবে হ্যাঁ,আমার পৌরাণিক কাহিনি ও বিভিন্ন মহাকাব্য থেকে উদ্বুদ্ধ হয়ে ছবি বানানোর বিশেষ উৎসাহ রয়েছে। এমনকী ‘রাজনীতি’র দ্বিতীয় অংশেও তার ব্যতিক্রম হয়নি।” আর এখানেই ‘রাজনীতি ২’ (Rajneeti 2)-এর সিক্যুয়েলের গুঞ্জনে সিলমোহর দেন পরিচালক প্রকাশ ঝাঁ। আগের মতোই কি সিক্যুয়েলেও দেখা যাবে রণবীর ও ক্যাটরিনাকে? তা নিয়ে যদিও ‘স্পিকটি নট’ পরিচালক। কারা কারা অভিনয় করবেন ‘রাজনীতি ২’-এ তা এখুনি খোলসা করেননি প্রকাশ ঝাঁ। তবে দর্শকমনে পুরনো জুটিকে ফিরে পাওয়ার একটা উন্মাদনা থেকেই যাচ্ছে।
আরও পড়ুন:

২০০৮ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবির শুটিং ফ্লোরেই তাঁদের দু’জনের রসায়ন দানা বেঁধেছিল। সেই সময় দীপিকার সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর।
বলে রাখা জরুরী, রণবীর কাপুর, ক্যাটরিনা কাইফ, অজয় দেবগণ ও অর্জুন রামপাল অভিনীত ‘রাজনীতি’ মুক্তি পেয়েছিল ২০১০ সালে। সেই সময় রণবীর ও ক্যাটরিনার সম্পর্ক এক্কেবারে মধ্যগগনে। একের পর এক ছবিতে চুটিয়ে অভিনয় করছেন তাঁরা। ২০০৮ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবির শুটিং ফ্লোরেই তাঁদের দু’জনের রসায়ন দানা বেঁধেছিল। সেই সময় দীপিকার সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর। সেই সম্পর্ক ভাঙার পর কম জলঘোলা হয়নি। সম্পর্কে জড়ানোর পর রণবীর-ক্যাটরিনা একত্রবাস করতেন। বিয়ের কথাও এগিয়েছিল। কিন্তু তা আর পরিণতি পায়নি। ২০১৬ সালে সম্পর্কে ইতি টানেন তাঁরা। শেষ অভিনীত ছবি ছিল ‘জগগা জাসুস’।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘গণপতি বাবা, ছটপুজো সনাতনীদের’, গণেশ পুজোর উদ্বোধনে বাঙালি-অবাঙালি বিভেদ ঘোচালেন মুখ্যমন্ত্রী
-
৭ বছর ভারতের মাটিতে জিনপিং, মোদি বৈঠকে মিটবে সীমান্ত সমস্যা?
-
চলতি মাসেই ঠিক হয়ে যাবে চেন্নাইয়ের নতুন কোচ! শেষ কথা বলবেন ধোনিই, দৌড়ে এগিয়ে কে?
-
প্রেমিকের কাছে পালান স্ত্রী, খুঁজে বিয়ে দিয়ে জওয়ান স্বামী বললেন, ‘যে ভালো রাখবে তাঁর সঙ্গেই থাকো’
-
নেতাজিকে অপমান! জাতীয় পতাকা-সুভাষের ছবি নিয়ে প্রতিবাদে পথ হাঁটছেন বৃদ্ধ