Bengali Serial TRP List

‘পরশুরামে’র থেকে সেরার মুকুট ছিনিয়ে নিল ‘বিদ্যা ব্যানার্জি’, দোসর ‘পরিণীতা’ পারুল

চলতি সপ্তাহে কোন স্থানে জায়গা পেল কোন কোন ধারাবাহিক? দেখে নিন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১৬:০৯

options
link
‘পরশুরামে’র থেকে সেরার মুকুট ছিনিয়ে নিল ‘বিদ্যা ব্যানার্জি’, দোসর ‘পরিণীতা’ পারুল
'পরশুরাম', 'পরিণীতা' ও 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি' ধারাবাহিকের দৃশ্য, ছবি: সোশাল মিডিয়া।

কয়েক সপ্তাহ ধরেই ‘পরশুরামে’র ঘাড়ে নিশ্বাস ফেলছিল ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। এবার স্বস্তিকার ধারাবাহিকই ছিনিয়ে নিল সেরার মুকুট। প্রথমস্থানচ্যুত হল তৃণা-ইন্দ্রজিৎ। যদিও ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’ একা নয়, একইসঙ্গে এই সপ্তাহে প্রথমস্থানে রয়েছে ‘পরিণীতা’ও। চলতি সপ্তাহের টিআরপি তালিকায় এই দুই ধারাবাহিক ৬.৬ রেটিং পেয়ে প্রথমস্থান দখল করেছে। এই সপ্তাহে দ্বিতীয়স্থানে রয়েছে এই সপ্তাহে পরশুরাম। এই সপ্তাহে এই ধারাবাহিক পেয়েছে ৬.৪ রেটিং। অন্যদিকে ৬.০ রেটিং নিয়ে তৃতীয়স্থানে রয়েছে ‘রাঙামতী তীরন্দাজ’। বলে রাখা ভালো, কয়েক সপ্তাহ আগে মারাত্মক ট্রোলের শিকার হয় ‘রাঙামতী তীরন্দাজ’। তারপর থেকেই যেন আরও বেশি ভাগ্যের চাকা ঘুরে গিয়েছে এই ধারাবাহিকের।

Advertisement

এই সপ্তাহে চতুর্থস্থানে ‘ও মোর দরদিয়া’, পেয়েছে ৫.৯ রেটিং। প্রথম পাঁচে জায়গা করে নিয়েছে পল্লবী শর্মার সিরিয়াল ‘তাকে ধরি ধরি মনে করি’। এই সপ্তাহে পল্লবী-বিশ্বরূপের ধারাবাহিক পেয়েছে ৫.৬ রেটিং। এই সপ্তাহে ‘নিশা’ আর ‘উজি’ দুই বোনের লড়াইয়ের গল্প নিয়ে এই সপ্তাহে ‘জোয়ার ভাঁটা’ পেয়েছে ৫.৪ রেটিং। মাত্র ০.০১ নম্বরের তফাতে সপ্তম স্থানে রয়েছে ‘আমাদের দাদামণি’। যৌথভাবে এই স্থানে রয়েছে ‘লক্ষ্মী ঝাপি’ও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Bengali Serial TRP List
বাংলা সিরিয়ালের চলতি সপ্তাহের টিআরপি লিস্ট।
ছবি: সোশাল মিডিয়া

এবার স্বস্তিকার ধারাবাহিকই ছিনিয়ে নিল সেরার মুকুট। প্রথমস্থানচ্যুত হল তৃণা-ইন্দ্রজিতের সিরিয়াল।

৫.২ রেটিং নিয়ে এই সপ্তাহে অষ্টম স্থানে থাকলেও ‘চিরসখা’য় এই মুহূর্তে নানা টুইস্ট অ্যান্ড টার্নস জমিয়ে দিয়েছে। স্বতন্ত্র ও কমলিনীর মান অভিমানের পালা দর্শক যে বেশ উপভোগ করছেন তা বলাই বাহুল্য। শুধু ‘চিরসখা’ নয়। একইসঙ্গে অষ্টমস্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। আরজ ও অপর্ণার জীবনে এই মুহূর্তে যেরকম টানাপোড়েন চলছে তা যে দর্শকের আগ্রহ ফের বাড়াচ্ছে তা বলাই বাহুল্য। এখন পর্দায় তাদের রসায়ন কোনদিকে মোড় নেয় সেটাই দেখার। ৪.৮ রেটিং নিয়ে নবমস্থানে রয়েছে বর্তমান প্রজন্মের প্রেমের গল্প ‘বেশ করেছি প্রেম করেছি।’ অন্যদিকে দশমস্থানে রয়েছে ৪.৫ রেটিং নিয়ে ‘কুসুম’।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.