প্রয়াত সরলা মাহেশ্বরী। আট-নয়ের দশকে দূরদর্শনের সংবাদপাঠের অন্যতম জনপ্রিয় মুখ ছিলেন তিনি। বৃহস্পতিবার দিল্লিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন সংবাদ উপস্থাপিকা। খবর প্রকাশ্যে আসতেই টেলিদুনিয়া তথা সংবাদমহলে শোকের ছায়া। জানা গিয়েছে, নয়াদিল্লির নিগম বোধ ঘাটে সরলাদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে।
এক্স হ্যান্ডেলে এক পোস্টে এই দুঃসংবাদ প্রকাশ্যে আনা হয় দূরদর্শন চ্যানেলের তরফে। ডিডি ন্যাশনালের তরফে জানানো হয়েছে, মাহেশ্বরীদেবীর সংবাদপাঠের ধরন, তাঁর ব্যক্তিত্ব এবং সংযম তৎকালীন দর্শকমহলে সাড়া ফেলে দেওয়ার পাশাপাশি আস্থা অর্জন করতেও সক্ষম হয়েছিল। পোস্টে উল্লেখ, “দূরদর্শন পরিবারের তরফে শ্রীমতী সরলা মাহেশ্বরীকে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। তিনি দূরদর্শনের একজন খ্যাতনামা তথা সম্মানিত সংবাদ উপস্থাপিকা ছিলেন। মৃদু কণ্ঠস্বর, স্পষ্ট উচ্চারণে যিনি নিজস্ব সংবাদপাঠের ভঙ্গিতে ভারতীয় সংবাদ জগতে তথা দর্শকমহলে বিশেষ স্থান অর্জন করেছিলেন।”
আরও পড়ুন:

মৃত্যুকালে সরলাদেবীর বয়স হয়েছিল ৭১। শুক্রবার সকালে তাঁর প্রয়াণের খবর প্রকাশ্যে আসার পরই শোকস্তব্ধ সংবাদজগৎ। সোশাল মিডিয়াতেও শোকপ্রকাশ করেছেন একাধিক ব্য়ক্তিত্ব এবং অনুরাগীরা। শোকবার্তা এসেছে সর্বভারতীয় মহিলা কংগ্রেসের তরফেও। সরলা মাহেশ্বরীর চলে যাওয়া যে ভারতীয় বৈদ্যুতিন গণমাধ্যমের এক অপূরণীয় ক্ষতি, তা বলাই বাহুল্য। একাংশ শোকপ্রকাশ করে বলছেন, “এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী সরলাদেবী আট-নয়ের দশকে সংবাদ উপস্থাপনে আসমুদ্রহিমাচলকে মুগ্ধ করেছিলেন। তাঁর প্রয়াণে স্বর্ণযুগের সমাপ্তি ঘটল।”
दूरदर्शन की सुप्रसिद्ध न्यूज़ रीडर सरला माहेश्वरी जी का निधन टीवी पत्रकारिता के एक स्वर्णिम युग का अंत है।
उनकी विश्वसनीयता और शालीनता आने वाली पीढ़ियों के लिए हमेशा प्रेरणा रहेगी।
ईश्वर उनकी आत्मा को शांति प्रदान करे।
भावपूर्ण श्रद्धांजलि 🙏 pic.twitter.com/8n9QlyhTOI
— All India Mahila Congress (@MahilaCongress) February 12, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
নজরে উপনির্বাচন! রেজিনগর-নন্দীগ্রামে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি