পঁচিশ সালে সিনেপর্দায় দেব-শুভশ্রীর (Dev-Subhashree Ganguly) পুনর্মিলনে আনন্দের জোয়ারে ভেসেছিল ভক্তকুল। বক্স অফিসে এসেছিল সুনামি। ‘প্রাক্তন জুটি’র প্রত্যাবর্তনে নস্ট্যালজিয়ায় ভেসেছিল ‘দেশু’ অনুরাগীরা। ৫ জুলাই ‘দাদাগিরি’র (Dadagiri Season 11) মঞ্চে আরও একবার দেব-শুভশ্রীর মিলনে উচ্ছ্বসিত ভক্তরা। রংমিলান্তি কালো রঙের পোশাকে দর্শকের দরবারে ‘দেশু’ জুটি। দেবকে সমর্থন করতেই ‘দাদাগিরি’তে শুভশ্রীর আগমন।
আরও পড়ুন:
প্রাক্তনের সবকিছুর প্রথম সাক্ষী শুভশ্রী। তাই সঞ্চালক হিসেবে নতুন জার্নির শুরুতেও দেবের চাই শুভশ্রীকেই! পয়লাদিনেই দেব-শুভশ্রীর যুগলবন্দিতে ‘দাদাগিরি’র গ্র্যান্ড ওপেনিং যে জমজমাট হয়ে উঠেছিল তা বলাই বাহুল্য। ‘দাদাগিরি’র প্রোমোতেই ‘দেশু’ জুটির ঝলকে দর্শকের অ্যাড্রিনাল রাশ ছিল একেবারে তুঙ্গে। শুভশ্রীর সামনেই দেবের স্বীকারোক্তি, “তোমার আসাতে এই মঞ্চে কোথাও একটা সাহস, তৃপ্তি, শান্তি পেলাম।”

সেই সঙ্গে আসন্ন সিনেমা ‘দেশু ৭’-এর জন্যও কৃতজ্ঞতা জানিয়ে দেব বলেন, “তোমাকে ফোন করা, হ্যাঁ বলা সবটাই আমার কাছে বিরাট প্রাপ্তি।” হাসিমুখে দেবের প্রশংসায় পঞ্চমুখ ‘লেডি সুপারস্টার’। দেবের চোখে চোখ রেখে অতীত ফুঁড়ে বলেন “তোমার প্রায় সবকিছুরই প্রথম সাক্ষী আমি। প্রথম বাড়ি, প্রথম প্রযোজনা, প্রথম পরিচালনা…।”

সঙ্গে সঙ্গে দেবের সংযোজন, “প্রথম বাড়ি, গাড়ি, প্রোডাকশন, ডিরেকশন আর আজ প্রথম…।” দুজনের বাক্যালাপ ততক্ষণে ভক্তদহৃয়ে ঝড় তুলেছে। কথোপকথনের অন্তিম পর্যায়ে ‘দাদাগিরি’র জন্য দেবকে আন্তরিক শুভেচ্ছা জানান শুভশ্রী।
View this post on Instagram
দেবের জার্নি বরাবরই প্রত্যেকের অনুপ্রেরণা। এই শোও সকলকে অনুপ্রাণিত করবে বলে আশাবাদী শুভশ্রী। পরস্পরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা আর ভাব বিনিময়ের মাধ্যমে সোম রাতে যেন আরও একবার প্রমাণিত ‘দাদাগিরি ছাড়াও দাদাগিরি করা যায়।’

View this post on Instagram
কিন্তু, এক মঞ্চে যখন দেব-শুভশ্রী তখন ‘মালা রে’ গানের সেই ‘আইকনিক’ স্টেপ ছাড়া ‘দাদাগিরি’র উদ্বোধন তো অসম্পূর্ণ। তাই গানের তালে জমিয়ে নাচের সঙ্গে পরস্পরের উষ্ণ আলিঙ্গন উদ্বোধনী অনুষ্ঠানের ‘ইউএসপি’ তা বললে অত্যুক্তি হবে না।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রক্তপাতহীন বই-হত্যা, কৃত্রিম বুদ্ধিমত্তার ধ্বংসযজ্ঞ!
-
প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে ভরসা বাড়ছে, এইমসের আদলে বঙ্গে এবার আয়ুর্বেদ হাসপাতাল!
-
‘এমন সিদ্ধান্ত কেন নেন যাতে বিতর্ক হয়’, খাম প্রতীক জটিলতায় কমিশনকে প্রশ্ন হাই কোর্টের
-
মাখনে বিরিয়ানির স্বাদ! জনপ্রিয় শেফের ‘স্প্রেড’ রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলুন
-
পয়া জাপানে জোড়া রুপো, এশিয়াডে অবশেষে পদক জিতে চানু বললেন, ‘অলিম্পিকের চেয়ে কম নয়’