Divya Bhatnagar

লম্পট স্বামীর হাতে রোজ মার খেতেন প্রয়াত অভিনেত্রী দিব্যা ভাটনাগর, বিস্ফোরক দেবলীনা

দিব্যার গয়না চুরি করে নাকি প্রেমিকাদের সঙ্গে সময় কাটাত তাঁর স্বামী!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৮, ২০২০, ১২:৩৮

options
link
লম্পট স্বামীর হাতে রোজ মার খেতেন প্রয়াত অভিনেত্রী দিব্যা ভাটনাগর, বিস্ফোরক দেবলীনা

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লম্পট স্বামীর ক্রমাগত শারীরিক ও মানসিক নির্যাতনে ভেঙে পড়েছিলেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী দিব্যা ভাটনাগর (Divya Bhatnagar)। ডায়াবেটিসের মতো রোগ বাসা বেঁধেছিল তাঁর শরীরে। শেষ কামড় বসায় কোভিড ১৯ (COVID-19) ভাইরাস। তার জেরেই অকালে চলে গেলেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে এমনই অভিযোগ করলেন হিন্দি টেলিভিশনের আরেক অভিনেত্রী তথা প্রাক্তন বিগ বস (Bigg Boss) প্রতিযোগী দেবলীনা ভট্টাচার্য (Devoleena Bhattacharjee)।

Advertisement

সোমবার ভোর তিনটে নাগাদ মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে শেষঃনিশ্বাস ত্যাগ করেন ৩৪ বছরের দিব্যা। পরিবার সূত্রে জানা গিয়েছিল, করোনার (CoronaVirus) পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন অভিনেত্রী। সোমবারই দিব্যার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শোক প্রকাশ করেন দেবলীনা। তারপরই একটি ভিডিও পোস্ট করেন। যাতে দেবলীনা অভিযোগ করেন, দিব্যার এই অকালে চলে যাওয়ার জন্য দায়ী তাঁর স্বামী গগন গবরু (Gagan Gabru)। দেবলীনার কথায়, দিব্যাকে নিয়মিত মারধর করত গগন। এমনকী তাঁর গয়নাও চুরি করে নিজের প্রেমিকাদের সঙ্গে সময় কাটাত।  

Advertisement

[আরও পড়ুন: স্বামী-স্ত্রীর ঝগড়ার মূল কারণ পুরোহিত, নুসরতের পাশে বসেই কেন একথা বললেন নিখিল?]

ভিডিওয় দেবলীনা জানান, হিমাচল প্রদেশেও নাকি গগনের বিরুদ্ধে নিগ্রহের মামলা হয়েছে। তার জেরে ছ’মাস তাকে জেল খাটতে হয়েছে। দিব্যাকে ভুল বুঝিয়ে তাঁর কাছে ভিক্ষা চেয়ে মুম্বইয়ে আসে গগন। দিব্যার জন্য হিন্দি টেলিভিশন জগতে তার সামান্য পরিচিতি। এরপরও নাকি দিব্যাকে মারধর করত তাঁর স্বামী। ক্রমাগত এই অত্যাচারে মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়েছিলেন হিন্দি টেলিভিশন অভিনেত্রী। এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে কোভিডের ধাক্কা তাঁর শরীর সামলে উঠতে পারেনি। প্রমাণ-সহ গগনের মুখোশ খুলে দেওয়ার হুমকি দেন দেবলীনা। গগনের অন্যান্য প্রেমিকাদেরও তার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করার পরমর্শ দেন তিনি।

Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Devoleena Bhattacharjee (@devoleena)

[আরও পড়ুন: সলমনের বোনের দাবাংগিরি! রেস্তরাঁয় একের পর এক প্লেট ভাঙছেন অর্পিতা, ভাইরাল ভিডিও]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.