গত বছর এপ্রিল নাগাদ দ্বিতীয় ধাপের যকৃতের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন টেলি দুনিয়ার অভিনেত্রী দীপিকা কক্কর (Dipika Kakar)। মারণরোগে আক্রান্ত হওয়ার পর শরীরে দেখা দিয়েছে নানা জটিলতা। সেই সময় শরীরে অস্ত্রোপচারের পর বেশ সুস্থ হয়েছিলেন অভিনেত্রী। আচমকাই ফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে দীপিকার। ফের তাঁর শরীরে দেখা দিয়েছে টিউমার। পুনরায় দীপিকার শরীরে অস্ত্রোপচার হয়েছে। এখন কেমন আছেন তিনি?
আরও পড়ুন:
জানা যাচ্ছে, শরীরে নতুন টিউমার ধরা পড়তেই চিকিৎসকের কাছে যান শোয়েব এবং দীপিকা। মঙ্গলবারই তাঁর অস্ত্রোপচার হয়। যকৃতে ১.৩ সেন্টিমিটার টিউমার ধরা পড়ে। যা অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়। এরপর অভিনেত্রীর স্বামী শোয়েব ইব্রাহিম স্ত্রী দীপিকার স্বাস্থ্যের হালহকিকত নিজেই জানিয়েছেন। শোয়েব জানিয়েছেন, এখন আপাতর ভালো আছেন দীপিকা। সামান্য যন্ত্রণা রয়েছে। তবে চিন্তার কারণ কিছু নেই। অন্যদিকে দীপিকা এই নিয়ে বলেন, “যে কোনও রোগের সঙ্গে লড়াই করে বেঁচে থাকাই কঠিন। চিকিৎসা চলছে আমার। তার মাঝেই এই রোগের বারবার ফিরে আসা আমাকে চিন্তিত করছে। আমাদের ছেলে রুহানের কথা ভেবে খুবই চিন্তা হচ্ছে তবে আপাতত ভালো আছি।”

শরীরে নতুন টিউমার ধরা পড়তেই চিকিৎসকের কাছে যান শোয়েব এবং দীপিকা। মঙ্গলবারই তাঁর অস্ত্রোপচার হয়। যকৃতে ১.৩ সেন্টিমিটার টিউমার ধরা পড়ে। যা অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়।
উল্লেখ্য, কয়েকদিন আগেই পরিবারের রঙে দীপিকার রমজান পালনের নানা ছবি সামনে এসেছিল। সেখানে হাসিমুখে দেখা গিয়েছিল তাঁকে। এর মাঝেই এই অঘটনে চিন্তার মেঘ ঘনিয়েছে তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের মধ্যে। নতুন করে উপসর্গ দেখা দিতেই আগের মতো কাঁধের যন্ত্রণা শুরু হয় দীপিকার। প্রবল যন্ত্রণায় ভুগছিলেন। এর মাঝেই স্বামীর সঙ্গে অষ্টম বিবাহবার্ষিকী উদযাপন করেছেন অভিনেত্রী। শরীর সঙ্গ না দেওয়ায় নিজেদের বিশেষ দিনের সেলিব্রেশন সেরেছেন বাড়িতে। কেক কেটে পরিবারকে নিয়ে ভালো সময় কাটান শোয়েব ও দীপিকা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মিরিকে ধস, জলমগ্ন আলিপুরদুয়ার, তোর্সায় বেড়েছে জল, বিপর্যস্ত উত্তরবঙ্গে দুর্ভোগে পর্যটকরা!
-
শিল্পের খরা কাটছে জঙ্গলমহলে! ইকো টুরিজমে ভরসা করে কর্মসংস্থানের ডাক ঝাড়গ্রামে
-
বাংলায় লিচু-বিপ্লব! অত্যাধুনিক প্রযুক্তির সুবাদে আকাশপথে ভিনরাজ্যে মরশুমি ফল
-
বয়সকে তুড়িতে উড়িয়ে দুর্গম ‘মুকার বে’ শৃঙ্গ জয় ষাটোর্ধ্ব বসন্তর
-
গাড়িতে বোমা, প্রাক্তন প্রেমিকাকে অপহরণ করে ‘সহমরণে’র ফাঁদ, তারপর…