সময় যত এগোচ্ছে বদলে যাচ্ছে ‘বিগ বস বাংলা’র সমীকরণ। রাজবীর দে বিগ বস দুর্গে প্রবেশের পর নাটকীয়তা যে আরও বেড়ে গিয়েছে তা দিনের আলোর মতোই স্পষ্ট। আসলে বিগ বস বাংলা মানেই তো নিত্যনতুন বিতর্ক, বদলে যাওয়া সমীকরণ আর জিইয়ে রাখা রহস্য। ক্যামেরার সামনে আর পিছনে প্রতিযোগীদের চরিত্র যেন চোখের পলকে বদলে যাচ্ছে। তাপসকন্যা সোহিনী পাল, অ্যালেক্স আর দুর্নিবারে দ্বন্দ্বে একেবারে সরগরম ‘বিগ বস বাংলা’ (Bigg Boss Bangla)।
আরও পড়ুন:
দুর্নিবার (Durnibar Saha) আর অ্যালেক্স ( Alexandra Taylor) তো পরস্পরকে কখনও ‘নাগিন’ তো কখনও আবার ‘মিথ্যাবাদী’ বলে দাগিয়ে দিয়েছেন। সব মিলিয়ে বিগ বসের দুর্গে বিনোদনের পারদ চড়চড়িয়ে বাড়ছে তা বললে অত্যুক্তি হবে না। বিগ বসের ঘরে নানা মুনির নানা মত। একসঙ্গে এক ছাদের নীচে থাকার কারণে নানা সময়ে একাধিক ইস্যুতে মতবিরোধ দেখা যায়। অনেকসময় তা বিরাট আকার ধারণ করে। বৃহস্পতিবার রাতে পরিস্থিতি একটা সময় এমন পর্যায়ে পৌঁছায় অ্যালেক্স আর দুর্নিবার একে অপরকে দোষারোপ করতে শুরু করেন। অশান্তির সূত্রপাত কোথায়?
অ্যালেক্সের সঙ্গে কথোপকথনের সময় সোহিনী জানান তিনি কোনওভাবেই দুর্নিবার আর সৃজলাকে বিশ্বাস করতে পারছেন না। আর সুযোগ বুঝেই অ্যালেক্স দুর্নিবারের সিক্রেট ফাঁস করে দেন। আগের রাতে অ্যালেক্সকে দুর্নিবার কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন তনুশ্রীকে যেন কোনও ভাবেই রান্নার দায়িত্ব দেওয়া না হয়। সোহিনীকে ভাইস ক্যাপ্টেন বানাতেও একপ্রকার নিষেধাজ্ঞা জারি করেছিলেন।
বিগ বসের ঘরে দুর্নিবারের ‘দাদাগিরি’র নিয়ে বোমা ফাটাতেই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। অ্যালেক্সের দাবি, দুর্নিবারের উসকানিমূলক কথা, ঝিলম আচমকা পালটি খেতে পারেন। শুধু তাই নয় নন্দিনীকে ভোটও দিয়ে দিতে পারেন। দুর্নিবারকে মানসিকতাকে ‘নাগিন’ বলে কটাক্ষ অ্যালেক্সের। আত্মপক্ষ সমর্থন করতে কোমর বেঁধে ময়দানে নামেন গায়ক। দুর্নিবারের কথায়, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে তাঁর মনে হয়েছে, দুজনের ভোট বদলে যেতে পারে।
মনের কথা অ্যালেক্সকে শেয়ার করেছিলেন। তখন নাকি অ্যালেক্সই জানতে চেয়েছিলেন তিনি ঝিলমের দিকে ইঙ্গিত করছেন? এই প্রশ্ন অবশ্য এড়িয়ে গিয়েছেন বলেই দাবি দুর্নিবারের। অ্যালেক্স ইচ্ছাকৃত ঝামেলা পাকানোর চেষ্টা করছেন বলেই টিপ্পনি কেটেছেন গায়ক। এদিকে অ্যালেক্সও নিজের জায়গায় অনড়। ঘটনাচক্রে মেজাজ হারিয়ে অ্যালেক্সকে দুর্নিবার প্রকাশ্যে ‘মিথ্যাবাদী’ বলে আক্রমণ করেন। পরিস্থিতি চরমে পৌঁছলে অ্যালেক্স ক্ষোভ উগরে দিয়ে বলেন, দুর্নিবার ইচ্ছাকৃত কান ভাঙানোর চেষ্টা করছেন।
View this post on Instagram
শেষ পরিণতি বসের ঘরে নাটকীয় পরিস্থিতি। কান্নায় ভেঙে পড়লেন অ্যালেক্স। এই বাকবিতণ্ডার জেরে ঝিলমের সঙ্গে সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন অ্যালেক্স। অন্যদিকে দুর্নিবারও সিদ্ধান্ত নিয়ে ফেললেন আর কখনও তাঁর সঙ্গে কথা বলবেন না। সম্পর্কের সমীকরণ আগামীতে কোন দিকে মোড় নেয় সেদিকেই নজর থাকবে দর্শকের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি