Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
BRICS Summit

ব্রিকসের মেনুতে মিলেমিশে ভারতের আস্বাদ, কাশ্মীরি আখরোট থেকে তামিলনাড়ুর মুরুক্কু, বাংলার কোন পদ?

আগামী ১২ ও ১৩ তারিখ দিল্লির ভারত মণ্ডপমে বসবে ব্রিকস সম্মেলন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ২১:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ২১:১৯

options
link
ব্রিকসের মেনুতে মিলেমিশে ভারতের আস্বাদ, কাশ্মীরি আখরোট থেকে তামিলনাড়ুর মুরুক্কু, বাংলার কোন পদ? zoom
কাশ্মীর থেকে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ-রাজস্থান, দিল্লিতে ব্রিকস সম্মেলনের রকমারি মেনু। ছবি: এআই নির্মিত
Advertisement

আন্তর্জাতিক স্তরে বড় সম্মেলন এবার ভারতের মাটিতে। আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অর্থাৎ চলতি সপ্তাহান্তে দিল্লির ভারত মণ্ডপমে হবে ব্রিকস (BRICS)সম্মেলন। ভারত ছাড়া অংশ নেবেন অন্তত ৮ দেশের প্রতিনিধিরা। ব্রাজিল, রাশিয়া, চিন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইন্দোনেশিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরশাহীর প্রতিনিধিরা ওই দু’দিনের জন্য এদেশের অতিথি। তাই তাঁদের আপ্যায়ণে জমজমাট প্রস্তুতি চলছে রাজধানীতে। দিল্লিতে কোনও সম্মেলন মানেই বিশেষ নজর থাকে খাদ্যতালিকার দিকে। গুরুগম্ভীর আলোচনা সেরে কোন কোন বিশেষ মেনুর স্বাদে মজে যাবেন বিশ্বের তাবড় কূটনীতিকরা, তা তো জানতেই হবে! সূত্রের খবর, এবার ব্রিকসের মেনুতে মিলেমিশে যাচ্ছে ষড়-স্বাদ। দেশের ৬ প্রান্তের ৬ বিখ্যাত পদে সাজানো হবে পাত। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখরোচক একটি পদও রয়েছে।

দিল্লির তাজ হোটেলের লীলা প্যালেস, দ্য ললিতের মতো বিখ্যাত হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গিয়েছে ব্রিকসের জবরদস্ত মেনুর খুঁটিনাটি। দেশের উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম – চারপ্রান্তের ছ’রাজ্যের বাছাই করা বিখ্যাত পদ তৈরি হচ্ছে দেশি-বিদেশি অতিথিদের জন্য। তাজমহলের তরফে সাজানো হচ্ছে ‘ট্র্যাডিশন টু টেবল’। কী রয়েছে সেই পাতে? দেখে নেওয়া যাক একনজরে –

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কাশ্মীরি আখরোট
দিল্লির ময়দার কাজু
মহারাষ্ট্রের ভাকরওয়াড়ি
রাজস্থানের মিনি কচুরি
বাংলার কুচো নিমকি
তামিলনাড়ুর মুরুক্কু

এসব রান্না করবেন বিভিন্ন প্রদেশে রান্নায় পারদর্শী পাচকরা। বাংলার কুচোনিমকি, তামিলনাড়ুর মুরুক্কু অত্যন্ত সুস্বাদু ও জনপ্রিয় স্ন্যাকস। বিশেষত শারদ পার্বণে বাংলার ঘরে ঘরে তৈরি হয় কুচোনিমকি। ব্রিকসের হাত ধরে এই জনপ্রিয় ঘরোয়া পদের স্বাদ পাবেন ব্রাজিল, চিন থেকে দক্ষিণ আফ্রিকা, মিশর, ইরানের অতিথিরা। দিল্লির তাজমহলের জেনারেল ম্যানেজার ড. আনমোল আলুওয়ালিয়ার কথায়, ‘‘গত পাঁচ দশক ধরে আমরা জাতীয়, আন্তর্জাতিক স্তরের বিশিষ্টজন, রাজনীতিক, কূটনীতিকদের সেবা করে আসছি। ভারতের রকমারি স্বাদের মধ্যে বৈচিত্র্যের বিষয়টি তুলে ধরি আমরা। এটাই আমাদের রান্নার দীর্ঘ ঐতিহ্য। এতে শুধু স্বাদ নয়, জড়িয়ে থাকে যত্ন, অতিথি বৎসল মানসিকতা এবং সকলকে আপন করে নেওয়ার প্রচেষ্টা।” সেই ভাবনা থেকে এবারের ব্রিকস সম্মেলনেও দেশের ছ’প্রান্তের আস্বাদ এক পাতে নিয়ে আসা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.