সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও টলিপাড়ায় বিয়ের সানাই। দিন কয়েক আগেই ধুমধাম করে সাত পাকে বাঁধা পড়েছেন সৌরভ-দর্শনা। তারও আগে গোপনে বিয়ে সেরেছেন পরমব্রত-পিয়া। যদিও বড়দিনে বন্ধুবান্ধব, ঘনিষ্ঠমহলকে পার্টি দিয়েছিলেন। এবার শোনা যাচ্ছে, নতুন বছরের শুরুতেই নাকি টেলিদর্শকদের প্রিয় ‘উচ্ছেবাবু’ আদৃত রায়ের ব্যাচেলর তকমা ঘুচতে চলেছে।
মাসখানেক ধরেই কৌশাম্বি চক্রবর্তীর সঙ্গে প্রেম করছেন আদৃত রায়। আনুষ্ঠানিক ঘোষণা না করলেও টেলিপাড়ায় অন্দরে দুজনের প্রেম নিয়ে চর্চার অন্ত নেই। সেখান থেকেই খবর মিলল, জানুয়ারি মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আদৃত ও কৌশাম্বি। ইতিমধ্যেই টুকটাক বিয়ের শপিং শুরু করে দিয়েছেন তাঁরা।
[আরও পড়ুন: ‘প্ল্যানচেট করে দশরথকে ডাকা হোক’, অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের আগেই খোঁচা নচিকেতার]
প্রসঙ্গত, আদৃতের প্রথম বিয়ে ঠিক হয়েও ছাদনাতলা অবধি গড়ায়নি! তবে কৌশাম্বির সঙ্গে খুব শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেতা। বড়পর্দাতেও নাকি দেখা দিতে চলেছেন আদৃত রায়। তাঁর অভিনয় কেরিয়ারের শুরুটা অবশ্য বড়পর্দা থেকেই। তবে ‘মিঠাই’ সিরিয়ালের দৌলতে রাতারাতি তিনি বাংলার হার্টথ্রব হয়ে ওঠেন। এবার সেই উচ্ছেবাবুর ছাদনাতলায় যাওয়ার খবরে যে অনেকের মন ভাঙবে, তা আন্দাজ করাই যায়।
[আরও পড়ুন: ‘এটাও জানো না?’, হিন্দি-বাংলা ভাষা গুলিয়ে ফেলায় সইফ-করণকে ‘ধমক’ শর্মিলার]
সর্বশেষ খবর
-
‘দলিত’ খাড়গে সভা করায় রামলীলা ময়দানে ‘শুদ্ধিকরণ’ রাম সেনার, বিজেপিকে বিঁধল কংগ্রেস
-
বাইকে এসে তরুণীকে অ্যাসিড হামলা, ১৯ মাসের মধ্যে যাবজ্জীবন কারাদণ্ড ৩ দোষীর
-
শক্তি বাড়িয়ে এগোচ্ছে নিম্নচাপ! প্রবল বর্ষণের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে জারি রেড অ্যালার্ট
-
কামতাপুরি নাকি রাজবংশী! জনগণনা শুরু হতেই উত্তরে ভাষা বিতর্ক চরমে
-
‘পাকিস্তানের প্রেমে মরে যাচ্ছেন…’, ফের নাসিরুদ্দিনকে নজিরবিহীন তোপ কঙ্গনার