ফ্যানদের খুশি করতে টপলেস হয়ে রাস্তায় ঘুরলেন এই মডেল, দেখুন ভিডিও

তাঁর কাণ্ডকারখানায় হতবাক পথচারীরা!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০১৯, ১৭:১৫

options
link
ফ্যানদের খুশি করতে টপলেস হয়ে রাস্তায় ঘুরলেন এই মডেল, দেখুন ভিডিও

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা দিয়েছিলেন, ইউটিউব সাবস্ক্রাইবারের সংখ্যা ৩০ লক্ষ ছুঁলেই টপলেস হবেন। কথা রেখেছেন তিনি। শুধু যে টপলেস হলেন এমনটাই নয়, অর্ধনগ্ন অবস্থায় তিনি যা করলেন, তা দেখে হতবাক নেটদুনিয়া! ওহ, এমন উষ্ণ আলোচনায় নামটাই বলা হয়নি। তিনি বিদেশি মডেল শে মিচেল।

Advertisement

shay-4

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইউটিউবে সার্চ করলেই নানা রূপে পাবেন এই লাস্যময়ী মডেলকে। সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা ছড়িয়েই দিনের পর দিন জনপ্রিয় হয়ে উঠেছেন। কিন্তু ৩০ লক্ষ সাবস্ক্রাইবার হওয়ার আনন্দে যে তিনি এই কাণ্ড করবেন, তা অনেকেই ভাবতে পারেননি। কী করলেন শে? লস অ্যাঞ্জেলসের ব্যস্ত রাস্তায় দিনের আলোয় টপলেস হয়ে ঘুরে বেড়ালেন দীর্ঘক্ষণ। আর সেই ছবিই ক্যামেরাবন্দি করলেন তাঁর বান্ধবী। একফোঁটা বাড়িয়ে বলা হচ্ছে না। প্রমাণ হিসেবে রয়েছে আস্ত একখানি ভিডিও। শে মিচেল বলছেন, “যা কথা দিয়েছিলাম, তা রাখবই। চুক্তি একবার হয়ে গিয়েছে, মানে তার আর নড়চড় হবে না। আসলে ভাবছিলাম সকলকে কীভাবে ধন্যবাদ জানাব। তখনই এই আইডিয়াটা মাথায় আসে।”

Advertisement

[৪৫-এও ফিট, শাড়ি পরে পুশ আপস দিয়ে নজর কাড়লেন মন্দিরা]

shay-8

যেমন কথা তেমন কাজ। বাড়ি থেকে বেরোনোর সময়ই টপলেস হলেন। তবে সেই সঙ্গে করলেন আরও একটি কায়দা। বান্ধবীর পরামর্শেই মাথায় একখানি মুখোশ পরে নিলেন যাতে কেউ তাঁকে চিনতে না পারে। আর তারপরই বেরিয়ে পড়লেন। এর আগেও সমুদ্রসৈকতে ফটোশুট করে নেটদুনিয়ায় উষ্ণতা বাড়িয়েছেন। নিজের লাইফস্টাইল নিয়ে একটি অ্যাডাল্ট বইও লিখেছেন। এছাড়া সিরিয়ালেও কাজ করেছেন এই মডেল। যা চলতি বছর শেষের দিকেই আসবে টিভির পর্দায়। তবে আপাতত নেটিজেনদের চর্চায় তাঁর নয়া টপলেস কাণ্ডকারখানা। নিজের চোখেই দেখুন কী করলেন শে মিচেল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

[যুবকরা শুনছেন? চাহনিতে মজিয়ে আপনাদের এটাই বলছেন প্রিয়া]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.