Bigg Boss 20

‘ওঁর নকআউট কিন্তু…,’ মেরি কমকে শুভেচ্ছা জানিয়ে ‘বিগ বস’-এর প্রতিযোগীদের সতর্কবাণী প্রিয়াঙ্কার

ভিডিওবার্তায় বাস্তবের মেরি কমকে শুভেচ্ছা জানালেন পর্দার মেরি কম, প্রিয়াঙ্কা চোপড়া।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ১৪:০১

options
link
‘ওঁর নকআউট কিন্তু…,’ মেরি কমকে শুভেচ্ছা জানিয়ে ‘বিগ বস’-এর প্রতিযোগীদের সতর্কবাণী প্রিয়াঙ্কার
মেরি কমের সঙ্গে প্রিয়াঙ্কা। ছবি: সোশাল মিডিয়া

একদিকে যখন রমরমিয়ে চলছে ‘বিগ বস বাংলা’ ঠিক সেই সময়ই ‘বিগ বস ২০’ (Bigg Boss 20) নিয়ে আসরে নামলেন বলিউডের ভাইজান। ৬ সেপ্টেম্বর, রবিবাসরীয় রাতে ২০ জন প্রতিযোগী নিয়ে হয়ে গেল গ্র্যান্ড প্রিমিয়ার। সব জল্পনার অবসান ঘটিয়ে পয়লা দিনেই প্রতিযোগীদের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছেন সঞ্চালক। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন বক্সার মেরি কম চলতি সিজনের অন্যতম আকর্ষণ তা বলাই বাহুল্য। তাই ভিডিওবার্তায় বাস্তবের মেরি কমকে শুভেচ্ছা জানালেন পর্দার মেরি কম, প্রিয়াঙ্কা চোপড়া।

Advertisement

বক্সিং রিংয়ে তাঁর অসাধারণ সাফল্যের জন্য পরিচিত মেরি এবার সম্পূর্ণ এক নতুন জগতে নয়া চ্যালেঞ্জের মুখোমুখি। আগামী ১০৫ দিন তাঁকে থাকতে হবে বিগ বস-এর ঘরে। তার আগে মেরির জন্য বিশেষ বার্তা ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার। রিয়ালিটি শোয়ের যাত্রা শুভ হোক সেই কামনাই করেছেন পর্দার মেরি। সেই সঙ্গে প্রতিযোগীদের সতর্কবার্তাও দেন প্রিয়াঙ্কা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Priyanka Chopra wishes Mary Kom for Bigg Boss 20
প্রিয়াঙ্কা চোপড়া

বক্সিং রিংয়ে মেরির শক্তিশালী নকআউটের কথা স্মরণ করিয়ে প্রিয়াঙ্কার সংযোজন, “ইনকা নকআউট না বহুত ভারী পড়তা হ্যায়। মেরি, আপ বাস জ্যায়সি হ্যায় ও্যায়সি রহিয়ে। খুলে দিল সে খেলিয়ে। আই অ্যাম সো লুকিং ফরওয়ার্ড টু ইওর জার্নি। বহুত বহুত সারা প্যায়ার।” যার বাংলা তর্জমা করলে হয়, ‘ওঁর নকআউট মারাত্মক। আপনি যেমন ঠিক তেমনই থাকবেন। মন খুলে খেলবেন। আপনার খেলা দেখার জন্য মুখিয়ে রয়েছি।’

Advertisement
Mary Kom enters Bigg Boss 20 with Priyanka Chopra’s video message
মেরি কম ও প্রিয়াঙ্কা চোপড়া

২০১৪ সালে মেরি কম ছবিতে কাজ করার সময়ই দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ গড়ে ওঠে। মেরি কমের চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলেন প্রিয়াঙ্কা। বক্সিং রিংয়ের বাইরে বিগ বস-এর ঘরে প্রবেশ মেরির জন্য নিঃসন্দেহে এক চ্যালেঞ্জিং মুহূর্ত। প্রিয়াঙ্কার দেওয়া ‘নকআউট’ সতর্কবার্তার পর এখন দেখার বিষয়, ঘরের নানা চ্যালেঞ্জ কীভাবে সামলান এই চ্যাম্পিয়ন বক্সার মেরি কম।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ColorsTV (@colorstv)

বিগত দু’দশকে সলমন খান এবং ‘বিগ বস’ যেন একে-অপরের সমার্থক হয়ে উঠেছেন। দর্শক-অনুরাগীদের মতে, ভাইজান ব্যতীত এই রিয়ালিটি শো অসম্ভব! উনিশটি বসন্ত পেড়িয়ে ২০তম মরশুম নিয়ে ফিরলেন সলমন। নতুন প্রতিযোগী, নয়া সিজন, নয়া চ্যালেঞ্জের প্রতিটি পর্ব ঘিরে দর্শকের উন্মাদনা যে ঊর্ধ্বমুখী থাকবে তা বলাই বাহুল্য। 

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.