রিয়ালিটি শো ঘিরে এক শ্রেণির দর্শকের একটা আলাদা উন্মাদনা থাকে, সে কথা বলাই বাহুল্য। এই মুহূর্তে ‘লকআপ সিজন ২’ -এর প্রতিটি পর্বে দর্শকের অ্যাড্রিনাল রাশ একেবারে তুঙ্গে। কখনও বিতর্ক তো কখনও আবার প্রকাশ্যে ব্যক্তিগত জীবনের চাঞ্চল্যকর গোপন তথ্য। টেলি অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা উভকামী, এই সিক্রেট ফাঁস হওয়ার পর এবার জানা গেল অভিনেতা রাম কাপুর ব্যাচেলর জীবনে ছিলেন ‘পাক্কা প্লেবয় রোমিও’!
আরও পড়ুন:
একের পর এক এহেন চমকপ্রদ তথ্যে যেন জেলের ভিতর বিস্ফোরণ! গৌতমী কাপুরের সঙ্গে দীর্ঘ দু’দশকের সুখী দাম্পত্য। পরস্পরকে ভালোবেসেই বিয়ে করেছিলেন। এতগুলো বছর পর অতীতের কেচ্ছা ফাঁস হতেই হইচই। ‘লক আপ: সচ ইয়া সাজা’ অনুষ্ঠানে শ্রেয়া কালরার সঙ্গে কথোপকথনেই উঠে আসে রামের অতীত। কোনওরকম রাখঢাক না করেই বিয়ের আগের প্রেমজীবন নিয়ে কথা বলেন। স্বীকার করে নেন, অগণিত নারীসঙ্গ ছিল। নিজেকে ‘প্লেবয়’ বলেও উল্লেখ করেন।

শ্রেয়া কৌতূহলের সঙ্গে জানতে চান মোট কতগুলো সম্পর্কে জড়িয়েছিলেন। রামের অকপট স্বীকারোক্তি, “আমি তখন প্লেবয় ছিলাম। আমার কতগুলো সম্পর্ক ছিল তা গুনে বলতে পারব না।” ‘রোমিও’ রামের বিয়ের খবরে অবাক হয়েছিল পরিচিতমহল। বন্ধু একতা কাপুর তো সোজাসুজি গৌতমীকে ফোনও করেছিলেন।

সেদিনের স্মৃতিচারণ করে রাম বলেন, “যখন সবাই জানতে পারল আমি আর গৌতমী বিয়ে করতে চলেছি, তখন আমার বন্ধু একতা কাপুর গৌতমীকে ফোন করে বলেছিল, তুই সত্যিই ওকে বিয়ে করছিস? ওঁর কিন্তু অনেক প্রেমের সম্পর্ক ছিল। একতা গৌতমীর জন্য চিন্তিত ছিল। আর আমি মনে করি ও যা করেছিল ঠিকই করেছিল। কারণ তখন আমি সেটারই যোগ্য ছিলাম।”
২০০০ সালে টেলি ধারাবাহিক ‘ঘর এক মন্দির’-এর সেটে রাম ও গৌতমীর প্রথম দেখা। সেখান থেকেই বন্ধুত্বের সম্পর্ক যা ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। সেসময় গৌতমী বিবাহবিচ্ছেদের পর কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। রাম তখন তাঁর দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন।

প্রায় দুই বছরের প্রেম তারপর কিছুদিন একত্রবাসের পর ২০০৩-এর ১৪ ফেব্রুয়ারি বৈবাহিকবন্ধনে আবদ্ধ হন। বর্তমানে রাম ও গৌতমী দুই সন্তানের বাবা-মা। সামাজিক মাধ্যমে এই দম্পতি প্রায়ই মজার রিল ও ভিডিও শেয়ার করেন, যেখানে তাঁদের হাস্যরসাত্মক খুঁনসুটি ভক্তদের মন জয় করে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাথার দাম ১ কোটি, বঙ্গেই গা ঢাকা! মদনকে জেরায় মাওবাদী নেতা আকাশের তথ্য পেল পুলিশ
-
ভবানীপুরে বিজেপি কর্মীকে মারধর, মাকে শ্লীলতাহানি! পুলিশের জালে তৃণমূল নেতা
-
‘টোটো অবৈধ, এ বার ই-রিকশা’, ঘোষণা পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
-
বিচ্যুতি দেখলেই ‘অ্যাকশন’, ‘তোলাবাজ’ ধরতে জেলা পর্যবেক্ষকদের গুরুদায়িত্ব শমীকের!
-
যশের দ্বৈত চরিত্রে ঘায়েল দর্শক, ‘টক্সিক’-এর ট্রেলারে উঠে এল নয়ের দশকের অন্ধকার জগৎ