এই মুহূর্তে বাংলা টেলিভশনের অন্যতম জনপ্রিয় রিয়ালিটি শো ‘বিগ বস বাংলা’। তৃতীয় সিজন ঘিরে এই শোয়ের দর্শকের উন্মাদনার পারদ সর্বদাই তুঙ্গে। বিগ বসের দূর্গে কখন কী ঘটছে সেটাই এখন দর্শকের পাখির চোখ, তা বললে অত্যুক্তি হবে না। একইসঙ্গে আবার অনেকর মনেই প্রশ্ন জাগে বিগ বসের ঘরে যে ঘটনাগুলো ঘটে সেগুলো পূর্বপরিকল্পিত অর্থাৎ স্ক্রিপ্টেড? এই রহস্যের জট কাটালেন দ্বিতীয় সিজনের প্রতিযোগী সংগীতশিল্পী শিলাজিৎ মজুমদার।
আরও পড়ুন:
সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই বিগ বস সংক্রান্ত প্রশ্নের উত্তর দিলেন গায়ক। বিগ বস স্ক্রিপ্টেড, এই জল্পনা তৈরি হওয়ারই কোনও যৌক্তিকতা নেই বলে দাবি করেন শিলাজিৎ। তাঁর মতে, “বিগ বসের মতো অনুষ্ঠান কখনও স্ক্রিপ্টেড হতেই পারে না।” যুক্তি দিয়ে শিলাজিতের সংযোজন, “আপনি ভাবুন, একটা বাড়ি যেখানে মনোরঞ্জন করার কিছু নেই, সেখানে প্রতিনিয়ত এমন কিছু মানুষের সঙ্গে আপনাকে থাকতে হচ্ছে যাঁদের আপনি পছন্দ করেন না। দিনের শেষে তাঁদের সঙ্গেই কথা বলছেন আবার তাঁদের সঙ্গেই আপনাকে ঘুমোতে হচ্ছে। খুব স্বাভাবিকভাবেই এরপর আপনি যেটা করছেন সেটা কখনওই স্ক্রিপ্টেড হওয়া সম্ভব নয়।”
View this post on InstagramAdvertisement
দ্বিতীয় সিজনের প্রতিযোগী হয়েও সাম্প্রতিক সিজন দেখার সুযোগ পাচ্ছেন না। প্রতিদিন নিয়ম করে অনুষ্ঠান দেখা তো দূর অস্ত। কাজের ব্যস্ততার জন্য এটা একটা বড় আক্ষেপ, সে কথা নিজের মুখেই স্বীকার করেছেন শিলাজিৎ। তবে সোশাল মিডিয়ার যুগে তো মুঠোফোনের সৌজন্যে সবকিছুই এখন হাতের মুঠোয়। তাই মাঝেমধ্যেই ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপে ছোট ছোট রিল ভিডিও দেখেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছেন শিলাজিৎ।
অনুষ্কার এন্ট্রিতে ‘বিগ বস বাংলা’র ঘরে রাজবীর, নন্দিনীর সম্পর্কের সমীকরণ বদলে যাবে? সাম্প্রতিক প্রোমোতে রাজবীরের সঙ্গে ঝামেলা, নন্দিনীর চোখে জল দেখে বেশ উদ্বিগ্ন শোয়ের দর্শক। ওয়াইল্ড কার্ড এন্ট্রি নেওয়ার পর সৃজলার সঙ্গে ফ্লার্ট, তারপরই নন্দিনীর সঙ্গে মাখামাখি! এবার অনুষ্কায় মন মজবে রাজবীরের?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না