Sourav Ganguly

সৌরভের ‘দাদাগিরি’ এবার ‘বিগ বস’ হাউসে! বাংলা টেলিপর্দার বিরাট চমকের অপেক্ষায় দর্শক

Bengali Bigg Boss: এতকাল 'দাদাগিরি'র মঞ্চ মাতানোর পর এবার বাংলায় 'বিগ বস'র মতো রিয়ালিটি শোয়ের সঞ্চালনা করবেন মহারাজ।

Advertisement
শম্পালী মৌলিক
শম্পালী মৌলিক

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ২০:৩০

options
link
সৌরভের ‘দাদাগিরি’ এবার ‘বিগ বস’ হাউসে! বাংলা টেলিপর্দার বিরাট চমকের অপেক্ষায় দর্শক
সৌরভ গঙ্গোপাধ্যায়, ছবি: গ্রাফিক্স।

তিনি ‘প্রিন্স অফ ক্যালকাটা’, অর্থাৎ সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর ‘স্মার্ট’ ব্যক্তিত্বে মুগ্ধ বাঙালি। ক্রিকেটের ময়দান হোক বা দর্শকে ভরা প্রেক্ষাগৃহের মঞ্চে সঞ্চালনার দায়িত্ব, সবেতেই তিনি স্বতন্ত্র। ব্যাট হাতে যেমন ময়দানে প্রতিপক্ষকে প্রতিহত করতে তিনি তৎপর, তেমনই রিয়ালিটি শোয়ের মঞ্চে বলে বলে গুগলিও দেন অংশগ্রহণকারীদের। সঞ্চালকের ভূমিকায় সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ঠিক কতটা দক্ষ তা আলাদা করে বলে দেওয়ার দরকার পড়ে না। এতকাল ‘দাদাগিরি’র মঞ্চ মাতানোর পর এবার বাংলায় ‘বিগ বস’ হাউসে মহারাজ। এবার এই রিয়ালিটি শোয়ের সঞ্চালনা করবেন সৌরভ। 

Advertisement

দর্শকের বহু অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় আসছে জনপ্রিয় রিয়ালিটি শো। আর তাতেই সঞ্চালকের ভূমিকায় থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সঞ্চালক হিসেবে তিনি যে অপ্রতিদ্বন্দ্বী তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পরে না। স্টার জলসার পর্দায় সম্প্রচারিত হবে জনপ্রিয় রিয়ালিটি শো। আগামী ৬ মার্চ, শুক্রবার এই রিয়ালিটি শোয়ের আনুষ্ঠানিক ঘোষণা হবে কলকাতার বুকে ইডেনগার্ডেন্সে। শোনা যাচ্ছে, সেদিন নাকি এই অনুষ্ঠানে থাকতে পারেন মহারাজ। শুটিং শুরু হতে এখনও কিছুটা সময় লাগবে। তবে অনেক চমক অপেক্ষা করছে। যদিও কবে, কোন স্লটে বাংলা টেলিভিশনে ‘বিগ বস’র সম্প্রচার হবে, কারা অংশগ্রহণ করবেন তা ঘিরেই জল্পনা চলছে। কারণ  ‘বিগ বস’র মতো শো মানেই ঘটনার ঘনঘটা। প্রায় দশ বছর আগে কালার্সের পর্দায় দেখা গিয়েছিল ‘বিগ বস’। এবার সম্পূর্ণ নতুনভাবে এই শো দেখা যাবে স্টার জলসার পর্দায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দর্শকের বহু অপেক্ষার অবসান ঘটিয়ে পর্দায় আসছে জনপ্রিয় রিয়ালিটি শো। আর তাতেই সঞ্চালকের ভূমিকায় থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সঞ্চালক হিসেবে তিনি যে অপ্রতিদ্বন্দ্বী তা আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন পরে না।

উল্লেখ্য, এই মুহূর্তে আলোচনার কেন্দ্রে সৌরভ গঙ্গোপাধ্যায়। তার অন্যতম কারণ তাঁর বায়োপিক। চলতি মাসেই শুরু হবে সেই ছবির শুটিং। মহারাজের ভূমিকায় দেখা যাবে বলিউডের অভিনেতা রাজকুমার রাওকে। অন্যদিকে এই মুহূর্তে গুঞ্জন সৌরভের মা ও বাবার চরিত্রে দেখা যেতে পারে অপরাজিতা আঢ্য ও বোমান ইরানিকে। বিসিসিআই প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার চরিত্রে থাকতে পারেন গজরাজ রাও। আর এসবের মাঝেই নতুন রিয়ালিটি শোয়ের সুবাদে ফের সঞ্চালকের ভূমিকায় ফিরছেন সৌরভ।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন