প্রেমদিবস কাটিয়েই স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে বেড়াতে বেরিয়ে পড়েছিলেন অভিনেত্রী সন্দীপ্তা সেন। গত ১৮ ফেব্রুয়ারি স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে নরওয়ে ট্যুরে যান অভিনেত্রী। বিদেশ সফর দিব্যি উপভোগ করছিলেন দু’জনে। সোশাল মিডিয়া পোস্টে সে ঝলকে সাক্ষী অনুরাগীরা। ঠিক কী পরিস্থিতি এই মুহূর্তে? কেমন আছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন? সংবাদ প্রতিদিন ডিজিটালকে জানালেন অভিনেত্রী।
ফোনের ওপার থেকে সন্দীপ্তা বলেন, “এই মুহূর্তে প্যারিসে আটকে রয়েছি। ১৮ ফেব্রুয়ারি এসেছিলাম। ফিনল্যান্ড আর নরওয়ে ঘুরলাম। খুব ভালো ঘুরেছি আমরা। গতকাল প্যারিসে আসি আর আজ বিমান বাতিল হয়ে যায়। যদিও আগামী ৫ তারিখ ইতিহাদ একটা টিকিট রিশিডিউল করে দিয়েছে। আশা রাখছি ওইদিন ফিরতে পারব। তবে চিন্তায় রয়েছি অবশ্যই। কারণ যদি ৫ তারিখও অবস্থার উন্নতি না হয় তাহলে কবে আমরা ফিরতে পারব জানি না। কারণ কোনও দিক থেকে কোনও অপশনই পাচ্ছি না। অন্য রুটে টিকিট নেই। আর ইউরোপের সমস্ত বিমান সংযুক্ত আরব আমিরশাহির উপর দিয়েই যায়, তাই সমস্ত পথ বন্ধ। দুশ্চিন্তায় রয়েছি। তবে যেটা স্বস্তির তা হল প্যারিসে রয়েছি যেটা খুবই নিরাপদ স্থান। কিন্তু দেশে ফিরেই আমার কাজ, সৌম্যর অফিস রয়েছে। তাই নিজেদের কাজে যোগ দেওয়ার বিষয় নিয়ে আমরা একটু ভাবিত, কবে ফিরব। তবে আমরা নিরাপদ রয়েছি।”
আরও পড়ুন:

“এই মুহূর্তে প্যারিসে আটকে রয়েছি। ১৮ ফেব্রুয়ারি এসেছিলাম। ফিনল্যান্ড আর নরওয়ে ঘুরলাম। খুব ভালো ঘুরেছি আমরা। গতকাল প্যারিসে আসি আর আজ বিমান বাতিল হয়ে যায়। যদিও আগামী ৫ তারিখ ইতিহাদ একটা টিকিট রিশিডিউল করে দিয়েছে। আশা রাখছি ওইদিন ফিরতে পারব।”
ট্যুর সেরে কলকাতায় ফেরার আগে বাড়ি ফেরার পথেই গোল বাঁধে। ট্যুর সেরে দু’জনের কলকাতা ফেরার পথে বাদ সাধে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি। তার ফলে স্বাভাবিকভাবেই বিপাকে অভিনেত্রী সন্দীপ্তা সেন। এদিন সোশাল মিডিয়া পোস্টে জানা যায় এই দুঃসংবাদ। যা নিজেই সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি। তবে যা স্বস্তির তা হল নিরাপদ আশ্রয়ে রয়েছেন তাঁরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দেবীর ভোগে ইলিশ-চিংড়ি, অসুরের ভাগে সুরা, বাংলার এই দুর্গাপুজোয় আজও অটুট রীতি
-
নজরকাড়া সেট-দু’মাসব্যাপী লঙ্কা দহন দৃশ্যের শুটিং, ভারতীয় সিনেমায় ইতিহাস গড়ল ‘রামায়ণ’
-
গণসঙ্গীতের পাশাপাশি র্যাপ, জেন জি’কে কাছে টানতে সিপিএমের নতুন কর্মসূচি বারাসতে
-
এয়ার ইন্ডিয়ার ঘটনায় শিক্ষা, দেশের সব পাইলটের মাদক পরীক্ষা জুলাইয়ের মধ্যে! নির্দেশিকা ডিজিসিএ-র
-
ব্রিকসের মেনুতে মিলেমিশে ভারতের আস্বাদ, কাশ্মীরি আখরোট থেকে তামিলনাড়ুর মুরুক্কু, বাংলার কোন পদ?