অগ্নিগর্ভ দুবাইয়ে আটকে রয়েছেন ভারতীয় বিনোদুনিয়ার একাধিক ব্যাক্তিত্ব। সোনাল চৌহান, ইশা গুপ্তার পর এবার বলি অভিনেত্রী নার্গিস ফাকরি। দুবাইয়ে আতোকা পড়েছেন এই মুহূর্তে অভিনেত্রী। নিওজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে ইতিমধ্যেই তা জানিয়েছেন অভিনেত্রী।
আকাশপথ বন্ধ থাকার কারণে দেশে ফিরতে পারছেন না অভিনেত্রী। ওই পোস্টে নার্গিস লেখেন, ‘একের পর এক বিস্ফোরণ ঘটছে। অত্যন্ত ভয় অ উদ্বেগের মধ্যে প্রতিটা মুহূর্ত কাটছে। এ এক ভীষণ মানসিক যন্ত্রণা। সব সময় মনে হচ্ছে এক্ষুনি হয়ত বড় বিপর্যয় ঘটবে। পরপর দু’রাত জেগে কাটাচ্ছি।’ নার্গিসের হোটেলের পাশে একের পর এক বিস্ফোরণ। নিশ্চিন্তে চোখের পাতা এক করতে পারেননি অভিনেত্রী। অন্যদিকে দুবাইয়ে আটকে পড়েছেন টলি অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পাম জুমেইরাতে উঠেছেন তিনি। তাঁর হোটেলের বাইরেও ঘটছে বিস্ফোরণ। ছেলে ইউভানের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে সেখানেই আটকে পড়েছেন শুভশ্রী।
আরও পড়ুন:

অন্যদিকে রবিবারই নিজের সোশাল মিডিয়া মারফত প্রধানমন্ত্রীর কাছে সঠিকভাবে দেশে ফেরানোর কাতর আর্তি জানিয়েছেন সোনাল। একের পর এক এই ঘটনায় চিন্তার ভাঁজ অনুরাগীদের কপালেও। এই মুহূর্তে সেখানে সরকারের তরফে নির্দেশিকা জারি করে প্রত্যেককে বাড়ির বাইরে বেরতে বারণ করা হয়েছে। সেই নির্দেশিকা মেনে বাড়িতেই প্রমাদ গুনছেন সকলে। শুভশ্রীর মতো দুবাইতে আটকে পড়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের স্ত্রী, মেয়ে ও নাতনি। এই তালিকায় রয়েছেন অভিনেত্রী সোনাল চৌহান, পিভি সিন্ধুও। তালিকায় রয়েছে ভারতের বাস্কেটবল দলও।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বেঙ্গালুরুতে পাকড়াও ৩১ জন অনুপ্রবেশকারীকে আনা হল মালদহে, সীমান্ত দিয়ে ‘পুশ ব্যাক’ বাংলাদেশে
-
হাসপাতালে ভর্তি মা, অন্তর্বর্তী জামিন পেলেন বারুইপুরের বামনেতা লাহেক আলি
-
পরপর ছুরির কোপ! টাইমস স্কোয়্যারে ‘খুন’ ব্যাঙ্ক অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট
-
হুবহু ইয়ামাল! নেটপাড়ায় ভাইরাল ভারতীয় কিশোর, বিশ্বজয়ী তারকার থেকে কী চাইল?
-
আচমকা বিজয়-সায়নী সাক্ষাৎ, বাংলার ঐতিহ্য-সংস্কৃতি নিয়ে সাংসদকে কী জানালেন তামিলনাড়ুর ‘সুপারস্টার’ মুখ্যমন্ত্রী?