গুরুতর জখম হয়ে বিগ বস হাউস থেকে সোজা হাসপাতালে শ্রীসন্থ

কী এমন হল?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৪, ২০১৮, ২১:১৭

options
link
গুরুতর জখম হয়ে বিগ বস হাউস থেকে সোজা হাসপাতালে শ্রীসন্থ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিগ বস হাউসে নিত্যদিন যে কাণ্ড-কারখানা হয়, তা সবই আগে থেকেই ঠিক করা থাকে। চিত্রনাট্য মেনেই রিয়ালিটি শোয়ে অভিনয় করে যান সেলেবরা। বিগ বস নিয়ে এমন কথা অনেককেই বলতে শোনা যায়। আবার অনেকেই মনে করেন, এমনটা একেবারেই নয়। এ নিয়ে বিস্তর তর্ক-বিতর্ক রয়েইছে। কিন্তু কোনও প্রতিযোগীর হাসপাতালে পৌঁছে যাওয়াটাও চিত্রনাট্যের অংশ কিনা বলা মুশকিল। কারণ এই হাউস থেকেই সোজা হাসপাতালে ভরতি করা হল শ্রীসন্থকে।

Advertisement

[নয়া ছবির জন্য কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন বরুণ?]

এই শোয়ের নিয়মিত দর্শকরা ভালই জানেন, কোন কোন প্রতিযোগী বিগ বসের বাড়ির পরিবেশ মুহূর্তে উত্তপ্ত করে দিতে পারেন। সে তালিকায় নাম রয়েছে ভারতীয় ক্রিকেট প্রাক্তন তারকারও। অনেক সময়ই বিভিন্ন ইস্যুতে আগ্রাসী হতে দেখা গিয়েছে তাঁকে। তবে এ তালিকায় আপাতত শীর্ষেই রাখতে হয় সুরভী রানাকে। ভাবুন তো একইসময় দুজন মেজাজ হারালে বাড়ির চেহারাটা ঠিক কেমন হতে পারে!  হ্যাঁ, সেটা হওয়াতেই জল গড়াল হাসপাতাল পর্যন্ত। মহিলাদের একেবারেই সম্মান করেন না শ্রীসন্থ। এমন অভিযোগ করেই বাড়ি মাথায় তোলেন সুরভী। প্রতিবাদ স্বরূপ নিজেকে শৌচালয়ে বন্ধ করে দেন শ্রীসন্থ। হাজার চেষ্টা করেও তাঁকে বের করতে পারেননি বাড়ির অন্যান্য সদস্যরা। মেজাজ এতটাই সপ্তমে ওঠে যে, শ্রীসন্থ বাথরুমের দেওয়ালে মাথা ঠুকতে শুরু করেন তিনি।আর তাতেই জখম হন।  শেষমেশ তাঁকে শৌচাগার থেকে বের করে হাসপাতালে নিয়ে যেতে হয়। চিকিৎসার পর ফের বিগ বস হাউসে প্রবেশ করেন তিনি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ফের বিতর্কের মুখে নিক-প্রিয়াঙ্কা, এবার পশু নির্যাতনের অভিযোগ]

তাঁর কামব্যাকের কথা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন শ্রীসন্থের বেটারহাফ ভুবনেশ্বরী। তিনি লেখেন, ‘শ্রীসন্থকে হাসপাতালে নিয়ে যাওয়ায় অনেকেই চিন্তিত ছিলেন। তবে জানিয়ে রাখি, তাঁর এক্স-রে হয়েছে। এখন ভাল আছেন। আর বিগ বস হাউসে ফিরেছেন। তাই চিন্তার কোনও কারণ নেই। আপনাদের ভালবাসার জন্য অনেক ধন্যবাদ।’ এ যাত্রা তো ভালয় ভালয় বেঁচে গেলেন ভারতীয় দলের প্রাক্তন পেসার। বাকি পর্বগুলিতে কতটা মাথা ঠান্ডা রেখে এগিয়ে যেতে পারেন তিনি, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by bigbossssss (@bigg_bosss.12th) on

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.