উত্তম কুমার, বাঙালির ‘একমেবাদ্বিতীয়ম’ ম্যাটিনি আইডল। মৃত্যুর ছেচল্লিশ বছর পেরিয়ে আজও তিনি সমুজ্জ্বল বাঙালির চিন্তনে-মননে। তাঁর ভুবনভোলানো হাসি, চাহনি, বেশভূষা থেকে গাম্ভীর্যপূর্ণ বডি ল্যাঙ্গোয়েজ এখনও বাঙালির নিজস্ব স্টাইল স্টেটমেট। মহানায়কের সেই এভারগ্রিন ম্যানারিজমের সঙ্গে দেবের (Dev) তুলনা টানলেন সুদীপা চট্টোপাধ্যায় (Sudipa Chatterjee)। পালটা টলিউডের মেগাস্টার যা জবাব দিলেন, সেটাই বর্তমানে নেটভুবনে চর্চার শিরোনামে।
আরও পড়ুন:
সুদীপাকে বলতে শোনা যায়, “বাঙালি দর্শক তোমার সঙ্গে কোথাও গিয়ে একটা মহানায়ক উত্তমকুমারের মিল পায়।” সুদীপার এহেন প্রশংসায় দেবও তাঁর অতীত অভিজ্ঞতা তুলে ধরেন।
সম্প্রতি ‘দাদাগিরি’র এক বিশেষ পর্বের প্রোমো প্রকাশ্যে এসেছে। যে প্রচারঝলক আপাতত সোশাল পাড়ার আতশকাচে। ওই ভিডিওতে দেবের স্টারডমের প্রশংসা করে সুদীপাকে বলতে শোনা যায়, “বাঙালি দর্শক তোমার সঙ্গে কোথাও গিয়ে একটা মহানায়ক উত্তমকুমারের মিল পায়।” সুদীপার এহেন প্রশংসায় দেবও তাঁর অতীত অভিজ্ঞতা তুলে ধরেন। স্মৃতির সরণিতে হেঁটে সুপারস্টার সঞ্চালক ফিরে যান সেই দিনটিতে, যেদিন সুপ্রিয়দেবীর বাড়িতে গিয়ে তিনি দেখা করে এসেছিলেন। কিংবদন্তি অভিনেত্রী তাঁকে দেখে ঠিক কী বলেছিলেন? সেকথাই ‘দাদাগিরি’র মঞ্চে তুলে ধরেন দেব।
দেব জানান, “সুপ্রিয়াদির বাড়িতে গিয়েছি। উনিও আমাকে এই কথাই বলেছিলেন। তোমার মধ্য়ে মহানায়ককে দেখতে পাই। তোমার হাসি…।” বাকিটা যদিও মূল পর্বে প্রকাশ্য, তবে সুপারস্টার সঞ্চালক এও মনে করিয়ে দেন যে, “মহানায়ক উত্তমকুমার একজনই হন। ওঁর পরে কারও সঙ্গে আর সেই তুলনা টানা যাবে না…।” দেবের এহেন কথাই সেখানে উপস্থিত প্রতিযোগীদের মন কেড়ে নেয়। ওই পর্বে প্রতিযোগী হিসেবে যোগ দিয়েছেন কাঞ্চন মল্লিকও। দেবের উদ্দেশে তিনি বলেন, “এইজন্যই তুমি দাদাগিরির ওখানে দাঁড়িয়ে সঞ্চালক, আর আমরা এখানে প্রতিযোগী।” আর ‘দাদাগিরি’র এহেন প্রোমো নিয়েই বর্তমানে নেটভুবনে ঝড়! সুদীপাকে কটাক্ষ করে কারও মন্তব্য, ‘আপনার চোখে সমস্যা রয়েছে!’ তো কেউ বা প্রশ্ন ছুড়লেন, ‘কোন বাঙালি দেবের মধ্যে মহানায়ককে খুঁজে পায়, জানা নেই!’ তবে নিন্দুকরা যে যাই বলুন, দেবের উত্তর যে প্রশংসা কুড়িয়েছে, তা বালই বাহুল্য।
View this post on Instagram
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জিমন্যাস্টিক্সে ফাইনালে প্রণতি নায়েক, অব্যবস্থার শিকার, একার লড়াইয়েও চমক বঙ্গকন্যার
-
সাংসদ যেন কৃষক! নিজের বাড়িতে করম পুজোয় মাতলেন জ্যোতির্ময় সিং মাহাতো
-
‘বন্ধুত্বে’র প্রতিদান! মুকুন্দপুরে মমতাপন্থীদের ‘আক্রান্ত’ হওয়ার প্রতিবাদ কংগ্রেসের, সুগম জোটের পথ?
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা