Sourav Suvosmita Engaged

চুপিসারেই সৌরভ-শুভস্মিতার আশীর্বাদ! মধুমিতার বিয়ের তিন মাস যেতেই ছাঁদনাতলায় প্রাক্তন?

সোশাল মিডিয়ায় সৌরভ চক্রবর্তী আর শুভস্মিতা মুখোপাধ্যায়ের একাধিক পোস্টে বারবার উসকে গিয়েছে প্রেমের জল্পনা। এবার লক্ষ্মীবারে 'লক্ষ্মী ঝাঁপি' জুটিকে নিয়ে টলিপাড়ায় শোরগোল! বিয়ে কবে?

Advertisement
বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা

শেষ আপডেট: মে ১৪, ২০২৬, ১৫:৪০

options
link
চুপিসারেই সৌরভ-শুভস্মিতার আশীর্বাদ! মধুমিতার বিয়ের তিন মাস যেতেই ছাঁদনাতলায় প্রাক্তন?
চুপিসারেই সৌরভ-শুভস্মিতার আশীর্বাদ! ছবি- ফেসবুক

প্রেমিক-প্রেমিকার অভিনয় করতে গিয়ে পরস্পরের কাছাকাছি চলে আসার ঘটনা টেলিদুনিয়ায় নতুন নয়। জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘লক্ষ্মী ঝাঁপি’তে ‘ঝাঁপি’ আর‘দীপ’-এর সম্পর্ক নিয়েও জোর জল্পনা স্টুডিওপাড়ায়। পর্দার প্রেম নাকি বাস্তবেও জমে ক্ষীর! সোশাল মিডিয়ায় সৌরভ চক্রবর্তী (Sourav Chakraborty) আর শুভস্মিতা মুখোপাধ্যায়ের (Suvosmita Mukherjee) একাধিক পোস্টে বারবার উসকে গিয়েছে প্রেমের জল্পনা। এবার খবর, তারকাজুটি নাকি চুপিসারেই আশীর্বাদ সেরেছেন!

Advertisement

যদিও সৌরভ কিংবা শুভস্মিতার সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এই বিষয়ে মুখ খুলতে চাননি, তবে টেলিপাড়ার অন্দরমহল সূত্রে খবর, গত ১০ তারিখ নাকি ঘরোয়া অনুষ্ঠানে পরিবার-পরিজনদের সাক্ষী রেখে আশীর্বাদ পর্ব সেরে ফেলেছেন তাঁরা। উভয়ের এই বিষয়ে বর্তমানে স্পিকটি নট! তাহলে ছাঁদনাতলায় কবে বসছেন? কৌতূহল অস্বাভাবিক নয়। সূত্রের খবর, ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিক শেষ হওয়ার পরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন সৌরভ চক্রবর্তী এবং শুভস্মিতা মুখোপাধ্যায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এখনই ছাঁদনাতলায় না বসলেও আশীর্বাদ সেরে জীবনের নতুন অধ্যায়ের শুভসূচনা যে তাঁরা করে ফেললেন, তা বলাই বাহুল্য। এদিকে চলতি বছরের জানুয়ারি মাসের ২৩ তারিখ শৈশবের বন্ধু দেবমাল্যর গলায় মালা দিয়ে দ্বিতীয়বার বৈবাহিক ইনিংস শুরু করেছেন সৌরভের প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী মধুমিতা সরকার। এবার কি তবে চলতি বছরে সেপথে হাঁটতে চলেছেন সৌরভও?

Sourav Chakraborty and Shubhasmita Mukhopadhyay reportedly got engaged
অভিনেত্রী শুভস্মিতা মুখোপাধ্যায় ও অভিনেতা-পরিচালক সৌরভ চক্রবর্তী। ছবি: ইনস্টাগ্রাম।

সম্প্রতি সোশাল মিডিয়ায় তারকাজুটির মাখোমাখো রসায়নের এক ছবি থেকেই জল্পনার সূত্রপাত। যে মন্তব্য বাক্সে ছেয়ে গিয়েছে শুভেচ্ছাবার্তার বন্যা। গত ফেব্রুয়ারি মাসে সংবাদ প্রতিদিনকে অভিনেত্রী শুভস্মিতা বলেছিলেন, “আমরা বিয়ে করছি না। যদি করি তাহলে নিশ্চয়ই সকলকে জানাব।” অন্যদিকে সৌরভ জানিয়েছিলেন, “জুটি হিসেবে দর্শক আমাদের খুবই পছন্দ করেন ও ভালোবাসেন। এটা হয়তো এই গুঞ্জনের একটা কারণ। কিন্তু হ্যাঁ, সেসবের ঊর্ধ্বে গিয়ে আমাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব রয়েছে।” তবে এখনই ছাঁদনাতলায় না বসলেও আশীর্বাদ সেরে জীবনের নতুন অধ্যায়ের শুভসূচনা যে তাঁরা করে ফেললেন, তা বলাই বাহুল্য। এদিকে চলতি বছরের জানুয়ারি মাসের ২৩ তারিখ শৈশবের বন্ধু দেবমাল্যর গলায় মালা দিয়ে দ্বিতীয়বার বৈবাহিক ইনিংস শুরু করেছেন সৌরভের প্রাক্তন স্ত্রী তথা অভিনেত্রী মধুমিতা সরকার। এবার কি তবে চলতি বছরে সেপথে হাঁটতে চলেছেন সৌরভও?

Advertisement

‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকের সুবাদেই পর্দায় জুটি হিসেবে ধরা দিয়েছেন সৌরভ-শুভস্মিতা। ‘দীপ দা’র প্রতি ‘ঝাঁপি’র ভালোবাসা, পর্দায় তাঁদের রসায়ন সত্যিই দর্শকের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। অন্যদিকে রিয়েল লাইফে তাঁদের দু’জনের সোশাল মিডিয়া হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যাচ্ছে একসঙ্গে নানা আদুরে পোস্ট। আর এসব থেকেই গত কয়েক মাস ধরে দাবানল গতিতে ছড়িয়ে পড়ছে তাঁদের বিয়ের জল্পনা। অনেকেই মনে করছেন মুখে অস্বীকার করলেও আসলে তাঁরা ডুবে ডুবে জল খাচ্ছেন। যদিও পর্দার জুটি এক্কেবারে ‘স্পিকটি নট’!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.