অশ্লীল ইঙ্গিত – গাড়িকে তাড়া দুষ্কৃতীদের, কলকাতার রাস্তায় আক্রান্ত অভিনেত্রী

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ডিসেম্বর ৫, ২০১৯, ২০:৫২

options
link
অশ্লীল ইঙ্গিত – গাড়িকে তাড়া দুষ্কৃতীদের, কলকাতার রাস্তায় আক্রান্ত অভিনেত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের শহরে ইভটিজারদের শিকার হলেন টলিউড অভিনেত্রী। ঘটনায় বিধাননগর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই অভিনেত্রী। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। তবে অভিনেত্রী জানিয়েছেন, চেষ্টা চলছে। খুব শীঘ্রই ধরা পড়বে অভিযুক্তরা।

Advertisement

ঘটনাটি ঘটে দিন কয়েক আগে। গাড়ি চালিয়ে গন্তব্যে যাচ্ছিলেন টলিউডের সেই অভিনেত্রী। আচমকা রাস্তায় কয়েকজন ছেলে তাঁকে কটূক্তি করতে শুরু করে। প্রথমে বিষয়টিকে পাত্তা দেননি তিনি। নিজের মনেই গাড়ি চালাতে থাকেন। কিন্তু তারপর পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যেতে থাকে। অভিনেত্রীর গাড়িটি ওভারটেক করে এগিয়ে যেতে চাইছিল ইভটিজারের দল। কিন্তু সেই সুযোগ দেননি অভিনেত্রী। তিনি গাড়ি চালিয়ে যেতে থাকেন। কিন্তু হঠাৎই গাড়ির গতি বাড়িয়ে দেয় অভিযুক্তরা। সরু রাস্তায় ঘণ্টায় প্রায় ৯০ কিলোমিটার বেগে গাড়ি ছুটিয়ে অভিনেত্রীকে ওভারটেক করে। তখনই গাড়ির বামপাশে যে ছেলেটি বসছিল, সে অভিনেত্রীর দিকে তাকিয়ে কুরুচিপূর্ণ ইঙ্গিত করে। মুখে অশালীন ভাষাও বলে।

Advertisement

[ আরও পড়ুন: প্রিয়াঙ্কার ঝুলিতে ইউনিসেফের বিশেষ সম্মান, উচ্ছ্বসিত অভিনেত্রী ]

এই ঘটনার পর আর ঝুঁকি নেননি অভিনেত্রী। ১০০ নম্বরে ডায়াল করে অভিযোগ জানান। তারপরই গাড়িটিকে চেজ করতে থাকেন তিনি। সামনের একটি সিগন্যালে এসে গাড়িটি ধরেও ফেলেন। নিজের গাড়িটি পিছনে নিয়ে গিয়ে মোবাইলে অভিযুক্তদের গাড়ির নাম্বার প্লেটের ছবি তোলেন তিনি। তখন সামনের গাড়ি থেকে একজন গোটা বিষয়টি দেখতে পায়। সময় নষ্ট না করে সিগন্যাল খোলামাত্রাই পগার পার হয়ে যায় তারা।

Advertisement

এরপর পুলিশে অভিযোগ দায়ের করেন ওই অভিনেত্রী। তবে তাঁর আশঙ্কা, তাঁর সঙ্গে যা ঘটেছে, আরও বেশি কিছু ঘটতে পারত। তিনি যদি পায়ে হেঁটে আসতেন, তাহলে কতটা নিরাপদ হতেন, তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন অভিনেত্রী। তবে পুলিশের উদ্যোগের প্রশংসা করেছেন তিনি। জানিয়েছেন, অভিযোগ জানানোর পর থেকে এখনও পর্যন্ত পুলিশ তাঁকে যথেষ্ট সাহায্য করেছে। অভিযুক্তদের ধরতেও উদ্যোগী হয়েছে পুলিশ বলে জানিয়েছেন তিনি।

[ আরও পড়ুন: অ্যাসিড আক্রান্ত লক্ষ্মীর পর ‘সুপারহিরো’র চরিত্রে দীপিকা! ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.