Jeetu Kamal

‘দুর্ব্যবহার বা হেনস্তা নিয়ে অভিযোগ থাকলে…’, সহশিল্পীদের উদ্দেশে কেন বিস্ফোরক জীতু?

রবিবাসরীয় সকালে কল টাইম অনুযায়ী শুটিং ফ্লোরে পৌঁছে যান জীতু কমল। শেষ দিনের শুটিংয়ে সহশিল্পীদের উদ্দেশে বিস্ফোরক বার্তা পর্দার আর্য সিংহ রায়ের। সায়নী-জীতু তরজা উসকে এবার নতুন গল্পে সরগরম টলিপাড়া, তা বলাই বাহুল্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২৬, ১৭:০৪

options
link
‘দুর্ব্যবহার বা হেনস্তা নিয়ে অভিযোগ থাকলে…’, সহশিল্পীদের উদ্দেশে কেন বিস্ফোরক জীতু?
বিস্ফোরক জীতু!

রাজ্য়-রাজনীতির পালাবদলের আবহে স্টুডিওপাড়ার অন্দরেও সক্রিয় বিভাজনের রাজনীতি। ব্যক্তিগত রাজনৈতিক মতাদর্শ থেকে সময়ের স্রোতে বদলে যাওয়া দর্শন নিয়ে কেউ কাউকে সূচাগ্র মেদিনী ছাড়তে নারাজ! অনীক দত্তের ‘অপরাজিত’ জুটি অর্থাৎ জীতু কমল (Jeetu Kamal) ও সায়নী ঘোষের ভার্চুয়াল বাকবিতণ্ডায় তপ্ত সোশাল মিডিয়া। এর মাঝেই সহশিল্পীদের উদ্দেশে বিস্ফোরক পোস্ট জীতুর। আচমকা কী হল অভিনেতার?

Advertisement

আসলে রবিবার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শেষ শুটিং। সকাল আটটায় কল টাইম অনুযায়ী শুটিং ফ্লোরে পৌঁছে গিয়েছেন শিল্পীরা। শেষ দিনে মন খারাপ থাকলেও নিজের অবস্থান স্পষ্ট করে জীতুর বার্তা, কারও মনে তাঁকে নিয়ে কোনও ক্ষোভ থাকলে সেটা যেন আজই প্রকাশ্যে বলে দেন, প্রয়োজনে আচই অভিযোগ নথিভুক্ত করা হোক। সিরিয়াল শেষের পর তাঁর দিকে কেউ অভিযোগের আঙুল না তোলেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জীতুর এই পোস্টে ইন্ডাস্ট্রির অন্দরে নতুন করে চর্চা শুরু তা বলার অপেক্ষাই রাখছে না। শুটিং ফ্লোরে ঘটে যাওয়া বহু অপ্রত্যাশিত ঘটনা, সহশিল্পীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য প্রায়ই উঠে আসে সংবাদের শিরোনামে। ‘চিরদিনই তুমি যে আমার’-এর সম্প্রচারের শুরুতে বিতর্কে জড়িয়েছিলেন জীতু স্বয়ং। একাধিক অভিযোগে তাঁকে কাঠগোড়ায় তুলেছিলেন তৎকালীন সহঅভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

Advertisement
জীতুর পোস্ট

কথিত আছে, ‘ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরায়’, তাই হয়তো শুটিংয়ের শেষলগ্নে আগেভাগেই আত্মপক্ষ সমর্পণ করে নিলেন পর্দার আর্য সিংহ রায়! ইনস্টা স্টোরির পোস্টে ধারাবাহিকের কলাকুশলীদের উদ্দেশে ঠিক কী লিখেছেন জীতু? নিজের পক্ষে সাফাই দিয়ে জীতু লিখলেন, ‘আমি চিরদিনই তুমি যে আমার প্রজেক্টের সঙ্গে যুক্ত সকল শিল্পীদের উদ্দেশে বলছি যদি কোনও দুর্ব্যবহার বা হেনস্তা নিয়ে অভিযোগ থাকে তবে দয়া করে তা এখনই জানান। এখনই অভিযোগ নথিভুক্ত করুন। প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার অনেক পরে কোনও গোপন উদ্দেশে বা অন্য কোনও প্রেক্ষিতে আমার বিরুদ্ধে অভিযোগ আনবেন না। একজন শিল্পী হিসেবে এটা আমার খারাপ লাগে।’

শেষ হচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’

দীর্ঘদিন ধারাবাহিকের সঙ্গে যুক্ত থাকার পর শেষদিনে স্বাভাবিকভাবেই মন খারাপ অভিনেতার। দর্শকের ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জীতুর সংযোজন, ‘চিরদিনই তুমি যে আমার-এর শুটিংয়ের শেষ দিনে দাড়িয়ে আছি। আপনাদের প্রত্যেকের ভালোবাসা, স্নেহ পেয়ে আমি আপ্লুত। একরাশ অভিজ্ঞতার ঝুলি সঙ্গে নিয়ে এই প্রজেক্টটি শেষ করছি। ‘

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.