সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কমেডি তবে স্ট্যান্ড আপ নয়, থিয়েটারে। টেলিভিশন সিরিজ, তবে ফিকশন নয় নন-ফিকশন। বাংলা টেলিভিশনের পর্দায় এই নতুন ফরম্যাট নিয়েই ফিরছেন শাশ্বত চট্টোপাধ্যায়। একেবারে নিজের অনস্ক্রিন সংসার সাজিয়ে গুছিয়ে ফিরলেন ‘অপু’।
একদিন যেই আকাশের নিচে থেকে কেরিয়ার শুরু করেছিলেন। বহু ব্যস্ততায় সেই সঙ্গ ছেড়ে ছিলেন। ব্যস্ততা আজও রয়েছে। টলিউড থেকে বলিউড, চাহিদা তাঁর সর্বত্র। তাও বহু বছর বাদের ফিরছেন ‘অপুর সংসার’ নিয়ে। কারণ একটাই, বাংলা টেলিভিশনের বাড়তে থাকা চাহিদা। যার খবর তিনি পেলেন, যখন টেলিভিশনের পর্দায় দেখানো হল তাঁর ‘ঈগলের চোখ’। ছবি মুক্তির বহুদিন বাদেও এত ফোন পেয়ে তিনি বুঝলেন টেলিভিশনের মর্ম। সেই কারণেই এই ফিরে আসা।

আর ‘অপু’র ফিরে আসার শ্রেয় ‘জি বাংলা’ টেলিভিশন চ্যানেলের। সেখানেই সপ্তাহে ৩ দিনের জন্য নিজের এই কমেডি সিরিজ নিয়ে আসছেন শাশ্বত। সঙ্গে দেখা যাবে সুদীপা বসু, অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাদের। পরিচালনায় রয়েছেন শুভঙ্কর চট্টোপাধ্যায়। ২৬ জানুয়ারি থেকে শুরু হচ্ছে টেলিভিশনের পর্দায় শাশ্বতর এই সেকেন্ড ইনিংস।
সর্বশেষ খবর
-
মদ খেয়ে মারামারিতে বিতর্ক! টেস্ট চলাকালীনই আচমকা আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় স্টোকসের
-
৩ মাসে লক্ষাধিক নতুন সদস্যের টার্গেট, বীরভূমে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মহাবিস্তার পরিকল্পনা
-
ফেসবুকে প্রেম থেকে বিয়ে! স্ত্রীকে খুনের পর শ্যালিকাকে মেসেজ দীপঙ্করের, রিষড়া কাণ্ডে নয়া তথ্য
-
দীর্ঘদিনের ডেকরেটর্স বদল কালীঘাট তৃণমূলের! ২১ জুলাইয়ের মঞ্চ প্রস্তুতির ভার পেল অন্য সংস্থা
-
কমিকস থেকে শুরু জাপানের ফুটবল রূপকথা! ‘স্বার্থপর’ হয়েই বিশ্বজয়ের স্বপ্ন দেখাচ্ছে ‘মাঙ্গা’?