Thalapathy Vijay

‘বাসস্থানটুকু সুরক্ষিত করুন’, মাথার উপর থেকে ছাদ হারানোর ভয়ে আদালতের দ্বারস্থ বিজয়ের স্ত্রী

এবার ফের আদালতের দ্বারস্থ হলেন বিজয়ের স্ত্রী সঙ্গীতা। বাসস্থানটুকু সুরক্ষিত থাকার ও আর্থিক সুবিধার জন্য আবেদন করলেন সঙ্গীতা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৭, ২০২৬, ১৫:৩৮

options
link
‘বাসস্থানটুকু সুরক্ষিত করুন’, মাথার উপর থেকে ছাদ হারানোর ভয়ে আদালতের দ্বারস্থ বিজয়ের স্ত্রী
থলপতি বিজয় ও তাঁর স্ত্রী সঙ্গীতা সোনার্লিঙ্গম। ছবি: সোশাল মিডিয়া।

অভিনেতা-রাজনীতিবিদ স্বামী বিজয় থলপতির বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন তাঁর স্ত্রী সঙ্গীতা সোনার্লিঙ্গম। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষার সঙ্গে পরকীয়ার সম্পর্কে লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে বিজয়ের বিরুদ্ধে। যদিও সেই সময় নায়িকার নাম প্রকাশ্যে আনেননি বিজয়জায়া। বরং তা নেটিজেনরাই খুঁজে বের করে নিয়েছেন। ইতিমধ্যেই বিবাহবিচ্ছেদের মামলা করেছেন সঙ্গীতা। আর এবার ফের আদালতের দ্বারস্থ হলেন তিনি। এবার আদালতের কাছে বাসস্থানটুকু সুরক্ষিত থাকার ও আর্থিক সুবিধার জন্য আবেদন করলেন সঙ্গীতা।

Advertisement

ওই আবেদনে সঙ্গীতা জানিয়েছেন, তিনি ব্রিটেনের বাসিন্দা। ভারতে নিজস্ব কোনও থাকার জায়গা তাঁর নেই। বিবাহসূত্রে পাওয়া বাড়ি অর্থাৎ শ্বশুরবাড়িই একমাত্র এদেশে তাঁর মাথা গোঁজার জায়গা। সুতরাং সেটুকু যেন তার থেকে কোনওভাবেই কেড়ে নেওয়া না হয়, তা যেন সুরক্ষিত হয়। যদি কোনওভাবে তাঁর মাথার উপরের ছাদ চলেও যায় সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থাও যেন করা হয়। একইসঙ্গে সঙ্গীতা ন্যায্য ও স্থায়ী খোরপোষের আবেদনও জানিয়েছেন। ওই আবেদনে সঙ্গীতা আরও জানিয়েছেন যে, বিজয় তাঁকে বারবার সাবধান করেছিলেন যে, আইনি পদক্ষেপ করলে ও আদালতের দ্বারস্থ হলে সঙ্গীতাকে পৈতৃক বাড়িতে থাকতে দেবেন না তিনি। তাই তাঁদের বিবাহবিচ্ছেদের আইনি প্রক্রিয়া চলাকালীন যাতে ওই বাড়িতে সঙ্গীতা থাকতে পারেন, এই নিয়ে যাতে কোনও সমস্যা তৈরি না হয় সেই বিষয়টি সুনিশ্চিত করতে বলেছেন তিনি। উল্লেখ্য, সম্প্রতি বিজয় এবং তৃষা একসঙ্গে বিয়েবাড়িতে যোগ দেওয়ার পরই এই আবেদন করেন বিজয়ের স্ত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
থলপতি বিজয় ও তৃষা কৃষ্ণণ। ছবি: সোশাল মিডিয়া।

ওই আবেদনে সঙ্গীতা জানিয়েছেন, তিনি ব্রিটেনের বাসিন্দা। ভারতে নিজস্ব কোনও থাকার জায়গা তাঁর নেই। বিবাহসূত্রে পাওয়া বাড়ি অর্থাৎ শ্বশুরবাড়িই একমাত্র এদেশে তাঁর মাথা গোঁজার জায়গা। সুতরাং সেটুকু যেন তার থেকে কোনওভাবেই কেড়ে নেওয়া না হয়, তা যেন সুরক্ষিত হয়।

কয়েকদিন ধরেই বিজয়-সঙ্গীতার বিচ্ছেদচর্চা চলছে। আদালতের তরফে ইতিমধ্যেই বিজয়কে আগামী ২০ এপ্রিল আদালতে তাঁকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওই দিনেই এই মামলার পরবর্তী শুনানিও হবে। বিজয়-জায়া এর আগে অভিযোগ এনেছিলেন, এক অভিনেত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিবাহ বহির্ভূত সম্পর্কে রয়েছেন বিজয়। ২০২১ সালেই স্বামীর এই সম্পর্কের বিষয়ে তিনি জানতে পেরেছিলেন। বারবার বিজয়ের তরফে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার প্রতিশ্রুতি স্ত্রী সঙ্গীতাকে দেওয়া হলেও সেই কথা বিজয় রাখেননি বলেই জানিয়েছেন তাঁর স্ত্রী সঙ্গীতা। পরে নেটপাড়া আবিষ্কার করে কে সেই অভিনেত্রী। চোখে পড়ে বিজয় ও তৃষার বিভিন্ন ছবি। যা দেখে সকলেই নিশ্চিত হন তৃষার সঙ্গেই দীর্ঘদিন পরকীয়া করছেন বিজয়। দিনের পর দিন এই ঘটনায় তিতিবিরক্ত হয়ে শেষমেশ আদালতের দ্বারস্থ হয়েছেন সঙ্গীতা, এমনটাই সাফ জানিয়েছেন তিনি।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.