Aamir Khan

বিধ্বংসী ভূমিকম্পে ধ্বংসস্তূপ ‘লগান’-এর শুটিং স্পট, আমিরের ছবির এই অজানা গল্প জানেন?

গুজরাটের যে গ্রামে 'লগান'-এর শুটিং হয়েছিল, ছবি মুক্তির পাঁচমাস আগে ভূমিকম্পের ফলে ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১৪:২৬

options
link
বিধ্বংসী ভূমিকম্পে ধ্বংসস্তূপ ‘লগান’-এর শুটিং স্পট, আমিরের ছবির এই অজানা গল্প জানেন?
আমিরের 'লগান' ছবির নেপথ্য গল্প

গৌরী স্প্র্যাটের সঙ্গে তৃতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর চর্চায় আমির খান (Aamir Khan )। ‘লাভ জেহাদ’-এর অভিযোগ থেকে বিষ্ণোই গ্যাংয়ের খুনের হুমকি পর্যন্ত পেয়েছেন। এখানেই শেষ নয়, ‘কেবিসি ১৮’র মঞ্চেও চতুর্থ বিয়ে নিয়ে খোঁচা আমিরকে। বিতর্ক আবহে এবার আলোচনার কেন্দ্রে ‘লগান’। ১৫ জুন, ২০০১ বড় পর্দায় মুক্তি পেয়েছিল আমিরের এই ব্লকবাস্টার মুভি। যে গ্রামে টিম ‘লগান’ শুটিং করেছিল বিধ্বংসী ভূমিকম্পের পর সেখানে আজ অবশিষ্ট কেবলমাত্র একটি বটগাছ আর ফাটল ধরা একটি কুয়ো। ভয়াবহ ভূমিকম্পের পাঁচমাস পর মুক্তি পেয়েছিল ‘লগান’ (Lagaan)।

Advertisement

গুজরাটের কচ্ছ জেলার ভুজের কাছে কুনারিয়া গ্রামে হয়েছিল ‘লগান’-এর শুটিং। তবে সিনেমায় সেই গ্রামটিকে ‘চম্পানের’ হিসেবে উপস্থাপন করা হয়েছিল। সেই বছরের ২৬ জানুয়ারি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছিল গুজরাটের একাংশ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ধ্বংসস্তূপের মধ্যে সম্বল বলতে শুধু বটগাছ আর ফাটল ধরা একটি কুয়ো। ভূমিকম্পের পর আমির খান, পরিচালক আশুতোষ গোয়ারিকর-সহ আরও কয়েকজন সদস্য আবার কুনারিয়ায় ফিরে যান।

Advertisement
Aamir Khan’s Lagaan Village in Gujarat After Earthquake
গুজরাটে ভূমিকম্পের পাঁচমাস পর মুক্তি পেয়েছিল ‘লগান’

ছবিতে যিনি ক্যাপ্টেন রাসেলের চরিত্রে অভিনয় করেছিলেন অর্থাৎ পল ব্ল্যাকথর্ন ক্ষতিগ্রস্ত এলাকার একাধিক ছবি ক্যামেরবন্দি করেন। এর পিছনে অবশ্য একটা বিরাট উদ্দেশ্য ছিল। এই বিদেশি অভিনেতা লন্ডনে ‘বলিউড ব্যাকপ্যাক’ নামক একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেন। এই প্রদর্শনীর উদ্দেশ্য ছিল গুজরাটের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য তহবিল সংগ্রহ করা।

Advertisement
Lagaan Shooting Location in Gujarat Devastated by Earthquake
‘লগান’-এর শুটিং স্পটের এক অজানা গল্প

পরে সেই সংগৃহীত অর্থ ভূমিকম্পের ত্রাণকার্যে দেওয়া হয়। গুজরাটের ভূমিকম্পের পাঁচমাস পর ‘লগান’ মুক্তি পাওয়ার ফলে ভূমিকম্পের ভয়াবহতা এই ছবির সঙ্গে অদৃশ্য বন্ধনে বাঁধা পড়ে যায়। আজও ‘লগান’-এর সঙ্গে যেন গুজরাটের ভূমিকম্পের ভয়ংকর স্মৃতি ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে! পরবর্তীতে ছবিটি অস্কারে মনোনীত হওয়ার পর বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। দুবার বিবাহবিচ্ছেদ, দাম্পত্যর মতো প্রকৃতির কাছেও ‘আনলাকি’ আমির?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.