সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেতা অনুপম খেরের অফিসে চুরি। অভিনেতা জানিয়েছেন, গতকাল রাতে অভিনেতার অফিসের দরজা ভেঙে সিন্দুক নিয়ে গিয়েছে দুস্কৃতীরা। তছনছ হয়ে যাওয়া অফিসের ভিডিও পোস্ট করেছেন অনুপম।
অনুপম লিখলেন, ”’গত রাতে আমার বীর দেশাই রোডের অফিসে দু’জন চোর অফিসের দুটো দরজা ভেঙে অ্যাকাউন্টস বিভাগের গোটা সিন্দুকটি তুলে নিয়ে গিয়েছে। শুধু তাই নয়, আমাদের কোম্পানির দ্বারা নির্মিত একটা ছবির নেগেটিভও নিয়ে গেছে যেগুলো কিনা একটা বাক্সে ছিল। তবে পুলিশ জানিয়েছে যে, সিসিটিভি ক্যামেরায় তাদের দুজনকেই দেখা গিয়েছে। ঈশ্বর ওদের সুবুদ্ধি দিন। এরকম যেন ভবিষ্যতে কারও সঙ্গে না করে।”
[আরও পড়ুন: বিয়ের আগে উদ্দাম পার্টি সোনাক্ষী-জাহিরের! শেয়ার করলেন একাধিক ছবি]
कल रात मेरे वीरा देसाई रोड वाले ऑफ़िस में दो चोरों ने मेरे ऑफ़िस के दो दरवाज़ों को तोड़ा और अकाउंटस डिपार्टमेंट से पूरा सेफ़ (जो शायद वो तोड़ नहीं पाये) और हमारी कंपनी द्वारा निर्मित एक फ़िल्म के नेगेटिव जो एक बॉक्स में थे, चुराकर ले गए।हमारे ऑफिस ने FIR करवा दिया है।और पुलिस ने… pic.twitter.com/aqmjfOINEM
Advertisement— Anupam Kher (@AnupamPKher) June 20, 2024
প্রসঙ্গত, কয়েকদিন আগে এক সাক্ষাৎকারে অনুপম মানসিক অবসাদগ্রস্ত হওয়ার কথা জানিয়ে ছিলেন, ”সাক্ষাৎকারে অনুপম বলেন, ”রাতে ঘুমোতে পারতাম না। অদ্ভুত একটা পরিস্থিতি হয়েছিল। মনে হত, কোথাও যেন একটা হারিয়ে যাচ্ছি। একেবারে জীবনটা থেমে ছিল। কাজ করতাম, তবে মন লাগত না। লুকিয়ে লুকিয়ে কাঁদতাম।”
অনপুম আরও জানান, ”শিকাগোতে গিয়ে একটি স্লিপ-স্টুডিয়োতে কয়েকজন চিকিৎসকের সঙ্গে দেখা করি। তার প্রায় ২ বছর পরে আমি আমার চিকিৎসকের কাছে যাই এবং চোখের জন্য এমন ওষুধ দিতে বলি, যাতে জোরালো আলোয় শুটিং করতে পারি। তখন তিনি বলেন, আমার মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত।”
[আরও পড়ুন: জটিল রোগে আক্রান্ত অলকা ইয়াগনিক! কোন বিপর্যয়ের মুখে পড়লেন?]
সর্বশেষ খবর
-
‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিয়ে বিতর্কে আয়ুষ্মান খুরানা! কী সাফাই অভিনেতার?
-
স্পেশাল ক্লাসের নামে ডেকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, ময়নাগুড়ির শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
-
এবার ভারত মহাসাগরে ছড়াবে ইরান যুদ্ধের আগুন! ‘নতুন ফ্রন্টে’র হুমকি খামেনেইয়ের উপদেষ্টার
-
‘অন্তর্বর্তী জামিন দিচ্ছি, নির্বাচনে অংশ নিক’, নন্দীগ্রামের কং প্রার্থী মিলনকে নিয়ে পর্যবেক্ষণ হাই কোর্টের
-
পুরনো চাল ভাতে বাড়ে! সংগঠন ধরে রাখতে অমিতাভতেই আস্থা, রাজ্য বিজেপির পদে বহাল